পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘এল সাইলিজো ২.০’ কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে নতুন অধ্যায় এর সৃস্টি

ছবি
  ‘এল সাইলিজো ২.০’ কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে নতুন অধ্যায় এর সৃস্টি - সুনন্দা বিশ্বাস- মেরিনার্স ডি’হার্টস কমিটির উদ্যোগে ২৯ নভেম্বর ২০২৫ &মোহাজাতি সদনে' গতকাল অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান—“এল সাইলিজো ২.০”।  শহরের শিল্প–সংস্কৃতি মহলে সপ্তাহজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার যথার্থ রূপ মিলল সন্ধ্যা নামতেই। সংগীত, নৃত্য, ক্রীড়া—তিন জগতের তারকাদের একত্রিত করে আয়োজকরা যেন সাজিয়ে তুললেন এক অনন্য সাংস্কৃতিক মহোৎসব। সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন শ্রোতাহৃদয়ের প্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তাঁর লাইভ পারফরম্যান্সে দর্শকাসন ভরে ওঠে তুমুল করতালিতে। সঙ্গে ছিলেন সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিক মুখার্জি এবং জি বাংলা ডান্স ডান্স সিজন ১১–এর উজ্জ্বল ফাইনালিস্ট সৌভিক দে, যিনি নৃত্যের উচ্ছ্বাসে মঞ্চ মাতিয়ে দেন। পুরো অনুষ্ঠানটির সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় আরজে নীলাঞ্জন, যিনি তাঁর স্বভাবসুলভ রসিকতায় দর্শকদের বারবার মুগ্ধ করেন। আয়োজক কমিটির চিফ কনভেনর অরিন্দম মল্লিক, অভিষেক মজুমদার ও অভিজিৎ ঘোষ জানান, এ বছর অনুষ্ঠানকে আরও বৃহৎ পর...

ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা

ছবি
  ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা সুনন্দা বিশ্বাস- সাত ই নভেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বালিগঞ্জের TRI Art & Culture (৫৩/২/২ হাজরা রোড)–এ অনুষ্ঠিত হচ্ছে St+art India Foundation কিউরেট করা প্রদর্শনী “ADDA The Third Space”। এশিয়ান পেইন্টস ও KCT Group CSR–এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী কলকাতার স্ট্রিট কালচার, জন–পরিসর ও শহরের চলন–বিরতির মধ্যকার সম্পর্ককে নতুন সংবেদনশীলতায় তুলে ধরে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন KHATRA, Howareyoufeeling studio, অনিকেষা ঢিং, নবি, ZERO, দীপ অধিকারী, ড. ইশিতা দে, সেতু রমন ও পদ্মনাভন (beatnyk)। ছয়টি ইন্দ্রিয় দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, শ্রবণ ও প্রোপ্রিওসেপশন অভিজ্ঞতা জাগিয়ে TRI Art & Culture–এর পুরো প্রাঙ্গণকে রূপান্তরিত করা হয়েছে এক জীবন্ত সেন্সোরিয়ামে। বাহিরের টাইপোগ্রাফিক হস্তক্ষেপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরের ‘Into the Shared Bed’, আঙিনায় স্বাদের স্মৃতি নিয়ে অনিকেষার কাজ, সিঁড়িতে নবি–র আলো–ছায়ার কারুকাজ, প্রথম তলায় গন্ধ ও স্পর্শকে কেন্দ্র করে ZERO, দীপ এবং ড. দে–র ইনস্টলেশন, প্রত...

হিন্দু সৎকার সমিতিতে Mr Wsrren Newton

ছবি
  হিন্দু সৎকার সমিতিতে Mr Wsrren Newton- সুনন্দা বিশ্বাস- হিন্দু সৎকার সমিতির অফিসে ১৯/১১/২৫ এ,-  U.S.A consulate থেকে Chief of the Staff Mr.Warren Newton ও তার দুই সহযোগি এসে 1932 সালের এই প্রাচীন প্রতিষ্ঠানে তাদের মহৎ কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানিয়ে গেলেন। উপস্থিত ছিলেন শম্ভু নাথ গাঙ্গুলী, রাজীব শঙ্কর বিদ, সব্যসাচী ঘোষ, সন্দীপ মুখার্জি, সঞ্জয় রায়, চন্দন ঘোষ, মৃত্যুঞ্জয় রায়, অলোক দে, অজয় পাল, হিজল চ‍্যাটার্জি প্রমুখ সমিতির কর্মকর্তা। হিন্দু সৎকার সমিতি এক শান্তির অনুভূতি।

“El Sailijo 2.0 – 2025” উদ্যোক্তা 'আইকনিক ইভেন্ট প্ল্যানার' এবং 'মেরিনার্স ডি’হার্টস' কমিটি -

ছবি
“El Sailijo 2.0 – 2025” উদ্যোক্তা 'আইকনিক ইভেন্ট প্ল্যানার' এবং 'মেরিনার্স ডি’হার্টস' কমিটি - সুনন্দা বিশ্বাস-  “El Sailijo 2.0–এর মহাসমারোহ: মোহনবাগান ফ্যান ক্লাবের বর্ণাঢ্য অনুষ্ঠানে নচিকেতা থেকে অনুপম হালদার, সবার উপস্থিতির ঘোষণা”আইকনিক ইভেন্ট প্ল্যানার এবং মেরিনার্স ডি’হার্টস কমিটির উদ্যোগে আজ বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান “El Sailijo 2.0 – 2025”–এর বর্ণাঢ্য প্রেস কনফারেন্স।  রঙিন পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আয়োজক অরিন্দম মল্লিক, অভিষেক মজুমদার, বিথিকা বসাক, রিঙ্কি ঘরাই । সংগঠনের সেক্রেটারি অভিষেক মজুমদার জানান, ২০১৩ সাল থেকে মাত্র কয়েকজন সদস্য মিলে একটি হোয়াটস্যাপ গ্রুপের মাধ্যমে এই ফ্যান ক্লাবের পথচলা শুরু হয়। এক দশকের ভ্রমণের পর ২০২৪ সালের অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে একটি অফিশিয়াল মোহনবাগান ফ্যান ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেন। ফ্যান ক্লাবের আগামী বড় উদ্যোগের মধ্যে রয়েছে রক্তদান শিবির, যেখানে সংগৃহীত রক্ত হস্তান্তর করা হবে ভারতীয় সেনাবাহিনীকে। প্রেসিডেন্ট অরিন্দম মল্লিক জানান, মোহনবাগান সমর্থকদের এক ছাতার নিচে ...

'ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব-

ছবি
  'ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব- সুনন্দা বিশ্বাস-  মৌলালি যুবক কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন,বিপ্লব ঘোষ, অমরনাথ সেন, অদিতি মুখার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।  ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার দৃষ্টান্ত রাখার জন্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। একাধিক ব্যক্তির উপস্থিতিতে পুরস্কৃত করা হয় সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, প্রশাসন সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য শতাধিক ব্যক্তিকে।" প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, শ্রী সুমন দাস (জেনারেল সেক্রেটারি, হিউম্যান রাইটস), বিপ্লব ঘোষ (অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি, সিপিডিয়ার),বাদল বর্মন (বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক), বরুণ চক্রবর্তী (বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক),কৌশিক গাঙ্গুলী (বিশিষ্ট স...

হারিয়ে যাচ্ছে বই মোবাইলের যুগে

ছবি
হারিয়ে যাচ্ছে বই মোবাইলের যুগে - সুনন্দা বিশ্বাস-  মোবাইলের যুগে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, কারণ মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা ও বিনোদনের মাধ্যমে মানুষের মনোযোগ বই থেকে সরে যাচ্ছে। শিশুরা খেলার পরিবর্তে মোবাইল ও ইন্টারনেটে আসক্ত হচ্ছে এবং অভিভাবকরাও তাদের হাতে ফোন তুলে দিচ্ছেন, যার ফলে নতুন প্রজন্ম বই থেকে দূরে চলে যাচ্ছে।  বই পড়ার অভ্যাস কমে যাওয়ার কারণ মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে গেম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইত্যাদির মাধ্যমে বিনোদনের সহজলভ্যতার কারণে মানুষ বই পড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের আবদার মেটাতে ছোটবেলা থেকেই স্মার্টফোন বা কম্পিউটার কিনে দিচ্ছেন, যা তাদের বই থেকে দূরে ঠেলে দিচ্ছে। স্কুল-কলেজে শুধুমাত্র পাঠ্যবই পড়ানো হয় এবং শিক্ষকরাও অনেক সময় পাঠ্যবইয়ের বাইরে থাকা আকর্ষণীয় অংশগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন না। প্রযুক্তির এই যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। আগেকার মতো এখন আর মানুষ সময় নিয়ে বই পড়ে না, বরং মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে সময় কাটায়। বই পড়ার মাধ্যমে গভীর জ্ঞানার্জন সম্ভব, যা শুধুমাত্র পুঁথিগত ...

দেব দীপাবলি অনুষ্ঠান-

ছবি
 দেব দীপাবলি অনুষ্ঠান- সুনন্দা বিশ্বাস - ৫ই নভেম্বর ২০২৫ বুধবার, ভূতনাথ মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে পুর প্রতিনিধি বিজয় উপাধ্যায়ের তত্ত্বাবধানে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে 'দেব দীপাবলী অনুষ্ঠান' অনুষ্ঠিত হোলো।  যাদের উপস্থিত ছিলো আনন্দময় তারা হলেন,- সঞ্জয় রায়, শোভন দেব চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বাবুন ব্যানার্জী , সুপ্তি পান্ডে, শশী পাঁজা, শ্রেয়া পান্ডে, সাধনা বোস, মহুয়া বৈদ্য, রাজেশ সিনহা প্রমুখ । অতি হৃদয়গ্রাহ্য 'দেব দীপাবলি অনুষ্ঠান' মনের মনিকোঠায় স্পষ্ট দাগ দিয়ে গেলো!

মধ্যমগ্রামে খুন এবং মৃত দেহ পাচার, সাজা যাবজ্জীবন কারাদণ্ড -

ছবি
  মধ্যমগ্রামে খুন এবং মৃত দেহ পাচার, সাজা যাবজ্জীবন কারাদণ্ড - সুনন্দা বিশ্বাস- মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনালো বারাসাত আদালত। খুনের মামলায় যাবজ্জীবন জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস আরো অতিরিক্ত কারাবাস। এছাড়াও ২৩৮/৩ বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য সাত বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।  তবে এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হল প্রথম সাত বছর অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য যে সাত বছরের জেল দেওয়া হয়েছে সেটা থাকতেই হবে ।তারপর যাবজ্জীবনের শাস্তি শুরু হবে। ডিফেন্স লইয়ার তারক চন্দ্র দাস জানিয়েছেন এই বিচারের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।                       

কালীপূজাতেও শ্রেষ্ঠত্বের খোঁজ! 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা'র মঞ্চে এক হচ্ছে বড়-ছোট পুজো-

ছবি
  কালীপূজাতেও শ্রেষ্ঠত্বের খোঁজ! 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা'র মঞ্চে এক হচ্ছে বড়-ছোট পুজো- সুনন্দা বিশ্বাস- ​বিশেষ প্রতিনিধি, কলকাতা: দুর্গাপূজার 'শারদ সেরা শিরোপা'-র অভূতপূর্ব সাফল্যের পর ফ্রেন্ডসের কর্ণধার শুভজিৎ বোস এই বছর কালীপুজোয় শুরু করলেন 'ফ্রেন্ডস্ শ্যামা সেরা শিরোপা সম্মান ২০২৫'। আর প্রথম বছরেই এই সম্মান বিপুল সাড়া জাগিয়ে সুপারহিট। প্রায় ১০০টি ক্লাব এই নতুন উদ্যোগে যুক্ত হওয়ায় উদ্যোক্তারা যারপরনাই আপ্লুত। ​ফ্রেন্ডস্-এর কর্ণধার শুভজিৎ বোস জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য শুধু সেরা পুজোকে সম্মান জানানো নয়, বরং নতুন ভাবনা এবং কম বাজেটের পুজোকেও একই মঞ্চে নিয়ে আসা। তিনি বলেন, "আমরা খালি বড় পুজোকেই সম্মানিত করিনি, কম বাজেটের এবং উদীয়মান এবং প্রচেষ্টা সম্মানও আমরা করেছি। ছোট বড় এবং ঘরোয়া পুজোকেও আমরা নিয়ে আসতে চলেছি একই মঞ্চে।" এই বছরেই 'সেরা গৃহস্থ বাড়ি পুজো' বিভাগে সাহাবাড়ি-কে পুরস্কৃত করে সেই উদ্যোগের সূচনা করা হয়েছে। ​তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরে এই প্রতিযোগিতায় ২০০-রও বেশি ক্লাব যুক্ত হবেন এবং নতুন বছরে পুরস্কারের সঙ্গে আরও কিছু চমক ...

KATV কোলকাতা আমি তোমায় ভালোবাসি -

ছবি
  KATV কোলকাতা আমি তোমায় ভালোবাসি - সুনন্দা বিশ্বাস- একটি সমাজসেবী সংগঠন। ফটোগ্রাফি এর একটা অংশ। KATV তাঁদের বার্ষিক সন্মেলন আনুস্থিত হল  ২৬-১০-২০২৫ আড়িয়াদহের গীতাঞ্জলী পার্ক আবাসনে।  ২০২৪ সালের মান্থলি প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হোলো। মঞ্চে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক শিল্পী শ্রী ভজগোবিন্দ চৌধুরি, সুদিপ রায় চৌধুরী, হিমাদ্রি শেখর লাহিরি,প্রসেঞ্জিত সান্যাল ও শ্রীমতী রুমেলা দে পুরস্কৃত হলেন মনিষ কুশারি, আশিস ব্যানারজী , সুশভন সর সহ আরও অনেকে।   আনুস্থানটি পরিচালনা করলেন সুজাতা ম্যাডাম, ধীমানবাবু ও টীম KATV

কলকাতায় জমকালো উদ্বোধন ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫ তম সংস্করণ

ছবি
  কলকাতায় জমকালো উদ্বোধন ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫ তম সংস্করণ - সুনন্দা বিশ্বাস-  — তরুণ দাবাড়ুদের প্রতিভা বিকাশে এক অসাধারণ উদ্যোগ হিসেবে আজ ৩১ অক্টোবর ২০২৫ কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে উদ্বোধন হলো ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫তম সংস্করণ।  আয়োজনে রয়েছে ধনুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি ও অলস্পোর্ট ফাউন্ডেশন। প্রতিযোগিতা চলবে আগামী ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ২৫০টিরও বেশি স্কুলের প্রায় ৬৭০ জন তরুণ দাবাড়ু। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে — জুনিয়র (আন্ডার ৬, ৮ ও ১০), সিনিয়র (আন্ডার ১২, ১৪ ও ১৬) এবং প্রিমিয়ার গ্রুপ (আন্ডার ২৫)। প্রিমিয়ার গ্রুপে নাম লিখিয়েছেন দেশের শীর্ষ দাবাড়ুরা — গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহা, ইন্টারন্যাশনাল মাস্টার সৌহার্দ্য বসাক, রাজদীপ সরকার, সঙ্কেত চক্রবর্তী, শাহিল দে, সুভায়ন কুণ্ডু এবং উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার অর্পিতা মুখার্জি। এই বিভাগে মোট ₹২,২০,০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রথম পুরস্কার ₹৫০,০০০ ও চ্যাম্পিয়ন ট্রফি। জুনিয়র ও সিনিয়র গ্রুপের বিজয়ীদের মধ্যে মোট ১২০...