পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"বঙ্গ জোতিষ সন্মান" পরিচালনায় "রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট"

ছবি
  "বঙ্গ জোতিষ সন্মান" পরিচালনায় "রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট":-  সুনন্দা বিশ্বাস:- বর্তমানে আধুনিক সময়ে মানব জীবন প্রযুক্তি নির্ভর। কিন্তু ব্যস্ত সময়ে নিজের জীবনে ভবিষ্যত সম্পর্কে প্রত্যেকেই জানতে কৌতূহলী। আগামী দিনে সেই পথের সন্ধান দেন জ্যোতিষ শাস্ত্রীরা। বিভিন্ন সমস্যার সমাধান থেকে ভবিষ্যতবাণী সব বিষয়ে জ্যোতিষ শাস্ত্রই পথ দেখায়। এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা চৰ্চা করে চলেছেন তাঁদের সম্মানিত করল রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। বুধবার আইসিসিআর প্রেক্ষাগৃহে সম্মান প্রদান করা হল বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রীদের। এদিন তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী অনামিকা সাহা, সুকন্যা দাস, অংশুমান ও পাঞ্চালি হালদার।  এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী দত্ত, তনুকা চ্যাটার্জি, রেডওয়াইন-এর কর্ণধার অভিজিৎ গুপ্ত, ইন্টিরিয়র ডিজাইনার সঞ্জীব বসাক।  প্রত্যেক জ্যোতিষ শাস্ত্রী জানালেন, সমাজে জ্যোতিষ বিদ্যা এখন মানুষের কাছে গ্রহণ যোগ্যতা বেড়েছে। হাত দেখা নয় অঙ্ক মিলিয়ে আমরা জ্যোতিষ শাস্ত্র করি।

বীর সাভারকরের ১৪৩ তম জন্মবার্ষিকী পালন

ছবি
 বীর সাভারকরের ১৪৩ তম জন্মবার্ষিকী পালন  :- সুনন্দা বিশ্বাস:- "বীর বিনায়ক দামোদর সাভারকরের বিরূদ্ধে এখনো কুৎসা চালিয়ে যাচ্ছে দেশের কিছু ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল," এমনটাই মনে করেন 'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র সাংগঠনিক সম্পাদক অনন্ত সিনহা রায়। বীর সাভারকরের ১৪৩ তম জন্মবার্ষিকী পালনের মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী রায় আরো বলেছেন, "সাভারকর তাঁর জীবদ্দশায় বলে গিয়েছিলেন, দেশের সেনাবাহিনী যদি আক্রমণাত্মক না হয়, তাহলে দেশকে অখণ্ড রাখা ভবিষ্যতে দুষ্কর হয়ে উঠবে। সাভারকরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বর্তমানে দেশের সকল নাগরিকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস নেওয়া হয়েছে। শুধু তাই নয় এই মুহূর্তে সাভারকরের দেখানো পথেই হাঁটছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা'-র সদস্য সন্দীপ মুখোপাধ্যায়, সংগঠনের অধ্যক্ষ শম্ভুনাথ গাঙ্গুলী, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ আরো অনেকে।

ট্যাপশন মিডিয়া প্রথমবার সমুদ্র সৈকতে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫

ছবি
  ট্যাপশন মিডিয়া প্রথমবার সমুদ্র সৈকতে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫ :- সুনন্দা বিশ্বাস:- সুন্দরতা, ক্ষমতায়ন এবং ব্যক্তিত্বের এক দুর্দান্ত উদযাপনে, ট্যাপশন মিডিয়া মন্দারমণির মনোরম প্রাইম বিচ রিসোর্টে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে ১লা জুন ২০২৫ আয়োজন করেছে। এই প্রথমবারের মতো সমুদ্র সৈকতের এই প্রতিযোগিতায় দেশজুড়ে প্রতিযোগীরা প্রতিভা, আত্মবিশ্বাস এবং সৌন্দর্যের প্রাণবন্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি থাকছেন - কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যার উপস্থিতিতে সন্ধ্যাটি আরও আনন্দ মুখর হয়ে উঠবে। বিজয়ীদের মুকুট পরিয়ে দেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই মনোমুগ্ধকর সন্ধ্যায় তার সাথে পাঁচজন বিখ্যাত সেলিব্রিটি জুরি সদস্য থানবেন যারা সবচেয়ে যোগ্য ফাইনালিস্টদের মূল্যায়ন এবং নির্বাচন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জুরি প্যানেলে থাকছেন:• অনুপম হালদার,নিতু সাহা,মৌবানি সরকার,সৌম্য শঙ্কর বোস,সুমন পাসারি,দেবালিনা দত্ত। তিন দিনের এই উদযাপনে থাকছে গ্রুমিং সেশন, ট্যালেন্ট রাউন্ড, থিম-ভিত্...

"কোলকাতা রত্ন সন্মান ২০২৫"

ছবি
"কোলকাতা রত্ন সন্মান ২০২৫":-  সুনন্দা বিশ্বাস:- পশ্চিম বঙ্গের রাজধানী , ঐতিহ্যর শহর । প্রাচ্য ও প্রাশ্চাত্তের মেলবন্ধনে তৈরী কলকাতার ইতিহাস আজ বিশ্বখ্যাত । সেই শহরের প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে "কলকাতা রত্ন'২৫" সম্মান জানানো হল কলকাতাব স্প্রিং ক্লাবে ২৫ মে । "কলকাতা রত্ন" পেলেন জাদু সম্রাট পি.সি সরকার ,শিক্ষাবিদ পবিত্র সরকার, ড: :এম পি রোজারিও, অভিনেত্রী মমতা শংকর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র।  তৎসহ প্রাইড অফ কলকাতা পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজশ্ব বিভাগের যুগ্ম কমিশনার ও প্রখ্যাত আলোকচিত্রী অনুপম হালদার ডা:,সুবিমল বিশ্বাস ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীত অগ্নিভ বন্দোপাধ্যায়, সুরঞ্জন পাল, ডাঃ অরিন্দম বিশ্বাস:আন্তর্জাতিক নৃত্য পরিচালক সুদর্শন চক্রবর্তী এছাড়াও বেস্ট অফ কলকাতা হিসাবে সম্মানিত হলেন উত্তর কলকাতার অন্য তম সংগঠন উদয়ের পথে ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচালী মুন্সি কাশিনাথ দাস লক্ষ্মী দাস, এবং মৃত্যুঞ্জয়া ...

"কলকাতা রত্ন" ও "প্রাইড অফ কলকাতা" এবং "বেস্ট অফ কলকাতা" সন্মান ২০২৫

ছবি
 "কলকাতা রত্ন" ও "প্রাইড অফ কলকাতা" এবং "বেস্ট অফ কলকাতা" সন্মান ২০২৫ :-  সুনন্দা বিশ্বাস:-  কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক ক্লাবে ২৫ মে ২০২৫ এই প্রথম ৬ জনকে 'কলকাতা রত্ন', ১০ জনকে 'প্রাইড অব কলকাতা', ও এক সংগঠনকে 'বেস্ট অব কলকাতা' সম্মান প্রদান করল বেসরকারী সংগঠন 'গীতাঞ্জলি'। গীতাঞ্জলির পক্ষে সুব্রত সিনহা জানিয়েছেন,এই বছর যাঁরা 'কলকাতা রত্ন' পেয়েছেন তাঁরা হলেন, বিশ্ব বিখ্যাত ম্যাজিশিয়ান পি সি সরকার (জুনিয়র), শিক্ষাবিদ তথা লেখক ডঃ পবিত্র সরকার, ডঃ এম পি রোজারিও,গায়িকা লোপামুদ্রা মিত্র, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর।   'প্রাইড অব কলকাতা' সম্মানে ভূষিত হয়েছেন, আলোকচিত্রী অনুপম হালদার,ডঃ সুবিমল দাস , চিকিৎসক অরিন্দম বিশ্বাস, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট প্রশাসক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, গায়ক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সহ সুদর্শন চক্রবর্তী ও সুরঞ্জন পাল। অন্যদিকে কলকাতার ক্লাব সংগঠন রূপে 'বেস্ট অব কলকাতা' সম্মানে ...

আজ কলকাতায় অনুষ্ঠিত হলো রাজ্য কমিটির এক্সিকিউটিভ বডির মিটিং NFITU ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস

ছবি
 আজ কলকাতায় অনুষ্ঠিত হলো রাজ্য কমিটির এক্সিকিউটিভ বডির মিটিং NFITU ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস:- সুনন্দা বিশ্বাস:- আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ডঃ দীপক জাসওয়াল জি। পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী বুম্বা মুখার্জি নেতৃত্বে আজকের সভাটি সংগঠিত হয়।  উপস্থিত ছিলেন এস কে আব্দুল সেলিম, আদিত্য পোদ্দার, ধ্রুবজ্যোতি মিশ্র, সব্যসাচি চক্রবর্তী, ধীরাজ গিরি, শুভাশিস গুহ, আলতামাশ শামসি, মধুসূদন পাল, সালমান খান সহ পশ্চিমবঙ্গ তথা কলকাতার সদস্যবৃন্দ।  সর্বভারতীয় সভাপতি ডক্টর দীপক জাসওয়াল জি আহ্বান করেন সারা ভারতের প্রকৃত বঞ্চিত শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক (বেতনের) দাবিতে আমাদের এই লড়াই আন্দোলন চলছে চলবে।  বিগতদিনে শ্রমিক আন্দোলনের বুনিয়াদ এই বাংলায় রচনা হয়েছিল, আগামী দিনে আমরা এই লড়াই চালিয়ে যাবো।  আগামী দিনে আমরা আরো জোরদার করব আমাদের এই লড়াই আন্দোলন পশ্চিমবঙ্গে কয়লা খনি থেকে শুরু করে সমস্ত স্তরে শ্রমিক স্বার্থে জনতার স্বার্থে আমাদের সংঘবদ্ধ লড়াই আন্দোলন জারি থাকবে।  সবার শেষে সকলকে ধন্য...

'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল

ছবি
  'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল:- সুনন্দা বিশ্বাস:-  'ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আগামী ২ জুন হাওড়ার 'শরৎসদন'-এ অনুষ্ঠিত হতে চলেছে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল'। আয়োজক সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে "ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পক্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গে চলচ্চিত্র উৎসব করা হচ্ছে। ২২শে মে ২০২৫ সন্ধ্যায় 'ইস্টার্ন ইণ্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'ইম্পা' কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়।  'ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর সর্বভারতীয় মহাসচিব রামচন্দ্রন রেড্ডি জানিয়েছেন, "চলচ্চিত্র উৎসবে শতাধিক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ৪০টা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে ৪০ টা ভিন্ন ভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হবে।"  সংবাদমাধ্যমের সামনে বেশ কয়েকটা বাংলা চলচ্চিত্রের স্ক্রিনিং দেখিয়ে 'ইন্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার অধ্যক্ষ বাদল সরকার জানিয়েছেন, "আসন্ন চলচ্চিত্র উৎসবে বেশ ক...

ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন' এর শুভ ভাবনা

ছবি
'ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন' এর শুভ ভাবনা:- সুনন্দা বিশ্বাস:- ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (NFITU) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রমিক সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি ডাক্তার দীপক জয়সওয়াল জির শুভ জন্মদিন উপলক্ষে (আসানসোল) নিয়ামতপুর মোরে সামাজিক ভাবে কেক কেটে মিষ্টি বিতরণ করে আজকের এই শুভ জন্মদিন টি পালন করা হলো।  পশ্চিম বঙ্গের রাজ্য সভাপতি শ্রী বুম্বা মুখার্জি নেতৃত্বে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী ধ্রুবজ্যোতি মিশ্র  শ্রী ধীরাজ গিরি  পুরুলিয়া জেলা প্রতিনিধি শ্রী রাজন বল  শ্রমিক নেতা অশোক কুমার, বাবলু মাঝি, জন্মেজয় মাহাতো ও কাঞ্চন সিনহা সহ শতাধিক সদস্য সমর্থক উপস্থিত ছিলেন।

সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫ মলয় পীটকে'

ছবি
"সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫ মলয় পীটকে':- সুনন্দা বিশ্বাস:- তিনি বিশ্বাস করেন—সংবাদ শুধু তথ্য নয়, হতে পারে পরিবর্তনের হাতিয়ার। সেই বিশ্বাসকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে কাজ করছেন মলয় পীট। আর সেই কাজেরই স্বীকৃতি মিলছে এ বার জাতীয় স্তরে। সম্প্রতি নতুন দিল্লির প্রসার ভারতী কেন্দ্রে ‘ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত করা হল ‘পজিটিভ বার্তা’র প্রতিষ্ঠাতা ও সিইও মলয় পীটকে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে তাঁর জীবনীগ্রন্থও, যা দীর্ঘদিনের গবেষণার ফসল। গ্রামীণ উন্নয়ন, মহিলাদের উদ্যোগপনা, ডিজিটাল ক্ষমতায়ন এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের লক্ষ্যে যে কাজ তিনি করে চলেছেন—তাতেই মুগ্ধ দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষেরা। সেই কাজ এবার নজরে এল কেন্দ্রীয় স্তরেও। এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজক প্রখ্যাত সংস্থা ‘গোল্ডেন স্প্যারো’। পৃষ্ঠপোষকতায় ভারতের সর্ববৃহৎ সরকারি সম্প্রচার সংস্থা ‘প্রসার ভারতী’। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন স্প্যারোর পক্ষে ড : তিলক তানোয়ার, পদ্মশ্রী ড:বি. কে. জৈন, ধ্যান যোগী ওম দাসজী...

ঐতিহাসিক পদক্ষেপ,জমে থাকা মামলার পাহাড় কমাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির

ছবি
ঐতিহাসিক পদক্ষেপ,জমে থাকা মামলার পাহাড় কমাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির :- সুনন্দা বিশ্বাস:- বুধবার সন্ধেবেলায় কলকাতা হাইকোর্টের অডিটোরিয়ামে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নেতৃত্বে মিডিয়েশন প্রশিক্ষিতদের শংসাপত্র প্রদান করা হয়। এই গুরত্বপূর্ণ সভায় ছিলেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির প্যাট্রন বিচারপতি সৌমেন সেন, সভাপতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়,  বিচারপতি মধুরেশ প্রসাদ, বিচারপতি শুভ্রা ঘোষ সহ অন্যান্য বিচারপতিরা।এই কমিটির সদস্য সচিব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় 'এডভোকেট মিডিয়েটর' এবং 'নন এডভোকেট মিডিয়েটর'দের শংসাপত্র দেওয়া হয়। 'নন এডভোকেট মিডিয়েটর' হিসাবে আইনী সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন সহ অন্যান্য মিডিয়েটররা এদিন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছ থেকে শংসাপত্র পেয়ে থাকেন। কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরি জানিয়েছেন -" জমে থাকা মামলার পাহাড় কমাতে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে মিডিয়েটর ...

"কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" ইসিএল হেডকোয়ার্টারে এই বিশেষ দিনটি উদযাপন করা হল

ছবি
  "কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" ই সি এল হেডকোয়ার্টারে এই বিশেষ দিনটি উদযাপন করা হল:- সুনন্দা বিশ্বাস :- "কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" বর্তমান বছরে কয়লা উত্তোলনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পূর্ণ করায় আজ ১৪ ই মে ২০২৫  'ই সিএল হেডকোয়ার্টারে' এই বিশেষ দিনটি উদযাপন করা হল সাকতোরিয়ায় (আসানসোল)। উপস্থিত ছিলেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাননীয় শ্রী সতীস ঝা মহাশয়।  এছাড়া উক্ত উচ্চস্তরীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সভাপতি বূম্বা মুখার্জি এবং রাষ্ট্রীয় কয়লা মজদুর কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ধ্রুবজ্যোতি মিশ্র । আজকের বৈঠকে শ্রমিক স্বার্থে কয়লা উৎপাদনের লক্ষ মাত্রা বাড়ানোর নিয়ে এবং নানান বিষয়ের উপর চর্চা হয় বিশেষ করে শ্রমিকদের সেফটি, কস্ট কন্ট্রোল এবং বর্তমানে কোলিয়ারিতে উচ্চ শিক্ষিত কর্মরত কর্মচারী যারা আছেন তাদেরকে সঠিক জায়গায় কাজে লাগানোর ব্যাপারেও আলোচনা করা হয়।

বিজয়া ডায়াগনস্টিক সেন্টার' এখন কলকাতার বারাসতে যা খুশির বার্তা বহন করে :-

ছবি
    'বিজয়া ডায়াগনস্টিক সেন্টার' এখন কলকাতার বারাসতে যা খুশির বার্তা বহন করে :- সুনন্দা বিশ্বাস :- বিজয়া ডায়াগনস্টিক সেন্টার কলকাতার বারাসতে অ্যাডভান্সড সেন্টার চালু করলো। যেখানে বারাসতের প্রথম 3T MRI রয়েছে! ১২ই মে ২০২৫ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড ডায়াগনস্টিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিজয়া ডায়াগনস্টিক সেন্টার এখন কলকাতার বারাসতে। তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হল। এই সম্প্রসারণ ভারতজুড়ে সম্প্রদায়ের জন্য বিশ্বমানের, সাশ্রয়ী মূল্যের ডায়াগনস্টিক পরিষেবাগুলি অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের প্রতিশ্রুতিকে তুলে ধরে। মাননীয় লোকসভার সদস্য ডাঃ কাকোলি ঘোষ দস্তিদার উদ্বোধন করেন। বারাসত সেন্টারটি সাশ্রয়ী মূল্যে উন্নত ডায়াগনস্টিক পরিষেবা প্রদানের জন্য কোম্পানির নিষ্ঠার প্রতি আলোকপাত করে। 'বিজয়া'  উন্নত মানের এবং মানুষের বিশ্বাস এবং প্রযুক্তির জন্য পরিচিত তা  সকলেই জানে।  এখানকার একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল বারাসতের প্রথম 3টি টেসলা এমআরআই, যা আঞ্চলিক ডায়াগনস্টিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্...

'বঙ্গ সন্তান সম্মান ২০২৫' প্রদান করল 'বং সিনেমাটিক'

ছবি
  'বঙ্গ সন্তান সম্মান ২০২৫' প্রদান করল 'বং সিনেমাটিক' :- সুনন্দা বিশ্বাস:- আজ ১১ মে ২০২৫ কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ অডিটোরিয়াম হলে তৃতীয় বর্ষ বঙ্গ সন্তান সম্মান ২০২৫ প্রদান করল 'বং সিনেমাটিক'।   রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের আরক্ষা বিভাগের মুখ্য আইন প্রশিক্ষক সমরেন্দ্র চক্রবর্তী, রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উপ সচিব দিলীপকুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতেই এই 'বঙ্গ সন্তান সম্মান ২০২৫' প্রদান করল 'বং সিনেমাটিক'। 'বং সিনেমাটিক'-এর পক্ষে কর্ণধার বিশ্বরূপ সিনহা জানিয়েছেন, "আজ অপরাহ্ণে সংস্থার বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ রূপে ২২ জন কৃতি ব্যক্তিদের হাতে তৃতীয় পর্যায়ের 'বঙ্গ সন্তান সম্মান ২০২৫' প্রদান করা হয়েছে।" বলে রাখা ভালো, 'বঙ্গ সন্তান সম্মান ২০২৫' পুরস্কার প্রদানের পাশাপাশি আজ একই মঞ্চ থেকে 'মাঝে মাঝে তব দেখা পাই' নামাঙ্কিত একট স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও 'অন্তহীন' নামাঙ্কিত একটা টেলিফিল্ম-এর পোস্টার মুক্তি ঘটিয়েছে 'বং সি...

রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন হল 'অনামি ক্লাবের" পরিচালনায়'

ছবি
  রবীন্দ্রজয়ন্তী উৎসব পালন হল 'অনামি ক্লাবের" পরিচালনায়' :- সুনন্দা বিশ্বাস:- গতকাল ০৯ ই মে ২০২৫ সন্ধ্যায় দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শিবপ্রসাদ যাদব এবং উদ্যোগপতি কুনাল শাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হর্ষোল্লাসের সাথে সংস্থার 'কুড়ি তম রবীন্দ্র জয়ন্তী' উৎসব পালন করল দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন সংলগ্ন গোরাবাজার এলাকার 'অনামী ক্লাব'। অনুষ্ঠানে রবীন্দ্র কাব্য পাঠ, রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র নৃত্য-র পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতের সুরে যন্ত্রসঙ্গীতও পরিবেশিত হয়েছে। এলাকার কচিকাঁচাদের বিভিন্ন একক অনুষ্ঠানগুলোর পাশাপাশি বহিরাগত শিল্পীদের দলগত নৃত্যগুলোও উপস্থিত দর্শকবৃন্দের প্রশংসা লাভে সমর্থ হয়েছে।  প্রাসঙ্গিকতা বজায় রেখে 'অনামী ক্লাব'-এর সম্পাদক সুরজিৎ দাস জানিয়েছেন, "স্থানীয় জনগণের প্রচেষ্টায় এলাকা এবং এলাকার বাইরের শিল্পীদের উৎসাহিত করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন"।  এলাকাবাসি এমন সুন্দর রবীন্দ্রজয়ন্তী উৎসব পালনে আনন্দিত হন এবং অতি প্রশংসা করেন।

ওয়েস্ট বেঙ্গল স্টেট আণ্ডার সেভেন ওপেন অ্যাণ্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো

ছবি
  ওয়েস্ট বেঙ্গল স্টেট আণ্ডার সেভেন ওপেন অ্যাণ্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো  :- সুনন্দা বিশ্বাস:-  'জাতীয় দাবা প্রতিযোগিতা'-য় পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য অনুর্ধ ৭ বালক ও বালিকা বিভাগ থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দুজনকে চিহ্নিত করল 'ধানুকা ধুনসেরী দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমী'। ত্রিদিবসীয় প্রতিযোগিতার অন্তিম মুহূর্তে আজ সায়াহ্ণে গ্রাণ্ডমাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপক দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ও অপর গ্র্যাণ্ডমাস্টার সপ্তর্ষি রায়-এর উপস্থিতিতে বালক ও বালিকা বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী সহ অন্যান্য সফল দাবাড়ুদেরও স্মারক ও শংসাপত্র দিয়ে উৎসাহ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন, "জাতীয় দাবা প্রতিযোগিতার প্রাক্কালে পশ্চিমবঙ্গের ১৫ টা জেলা থেকে ১০০ জন বালক ও ৪২ জন বালিকা দাবা খেলোয়াড়দের নিয়ে গত ২ মে থেকে এখানে 'ওয়েস্ট বেঙ্গল স্টেট আণ্ডার সেভেন ওপেন অ্যাণ্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ' চলছিল।  বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে আজ ক্রীড়ানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল।  এই প্রতিযোগিতা থেকে উভয় বিভ...

'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল' ২০২৫

ছবি
  'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল' ২০২৫  :- সুনন্দা বিশ্বাস:-  ৪ ই মে ২০২৫ অপরাহ্ণে 'ইনফিনিটি সৌল্স' নিবেদিত 'কোচিওর লাইফস্টাইল ফ্যাশন উইক ফল সামার ফেস্টিভ্যাল' হয়ে গেল কোলকাতার উপকণ্ঠে অবস্থিত নিউটাউন এলাকার চিনারপার্কের 'ফ্যাশন টিভি' কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত থেকে 'লিফেস প্রোডাকশন'-এর প্রতিষ্ঠাতা নির্দেশক কৌস্তব ধর চৌধুরী জানিয়েছেন, "মোট ৯ জন ফ্যাশন ডিজাইনারের তৈরি গ্রীষ্মকালীন পোশাক পরে মডেলরা রাম্পে ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছন।  অপরদিকে মডেল গ্রূমার মাধবীলতা মিত্র জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ১৮ থেকে ২৩ বছরের ১৫ জন মহিলা মডেল সহ একজন পুরুষ মডেল ক্যাটওয়াকে অংশগ্রহণ করেছেন"।   এই ফ্যাশন শোতে উপস্থিত হয়ে নিতু শাহ জানান,-" ফ্যাশন ডিজাইনারদের কাজের পাশাপাশি মডেলদের ক্যাটওয়াকও প্রশংসার দাবি রাখে"।  "ফ্যাশন টিভির" কার্যালয়ে "কোচিওর লাইফ স্টাইল ফ্যাশান উইক ফল সমার ফেস্টিভাল" সাথে আলো-এবং সুমধুর ঝংকারে উপস্থিত গুনিজন আনন্দিত হন প্রশংসা করেন।

"আইকনিক ইভেন্ট প্লানার"-এর উদ্যোগে প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফলের বহিঃপ্রকাশ

ছবি
  "আইকনিক ইভেন্ট প্লানার"-এর উদ্যোগে প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার  ফলাফলের বহিঃপ্রকাশ:- সুনন্দা বিশ্বাস:- "আইকনিক ইভেন্ট প্লানার"-এর ব্যবস্থাপনায় ৩০শে এপ্রিল, ২০২৫ (বুধবার), কলকাতার প্রখ্যাত গ্যালারি গোল্ড-এ শুরু হয় এক মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনী। সেই প্রদর্শনীরই অংশ হিসেবে আয়োজিত প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয় ১লা মে ২০২৫, বৃহস্পতিবার। ফলাফল ঘোষণার শুভক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার শ্রী অনুপম হালদার, "আইকনিক ইভেন্ট প্লানার"-এর ডিরেক্টর শ্রীমতী সাথী সরকার, আন্তর্জাতিক দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, খ্যাতনামা শিল্পপতি কুনাল সাহা, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নিতু সাহা, সমাজসেবক সৌম্য শেখর এবং কফি হাউজ কমিটি-র সেক্রেটারি অচিন্ত্য লাহা প্রমুখ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন:ল্যান্ডস্কেপ বিভাগ ১ম – প্রদ্যুৎ কুমার দে ২য় – শারদ মনসারমনি ৩য় – অরিজিৎ দে পিপল অ্যান্ড স্ট্রিট বিভাগ ১ম – পৃথুল দাস ২য় – সমীর পাল ৩য় – রতন সিনহা ওয়াইল্ডলা...