ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা

 


ADDA, The Third Space – TRI Art & Culture-এ শহরের স্ট্রিট সংস্কৃতির নতুন অভিজ্ঞতা

সুনন্দা বিশ্বাস-

সাত ই নভেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বালিগঞ্জের TRI Art & Culture (৫৩/২/২ হাজরা রোড)–এ অনুষ্ঠিত হচ্ছে St+art India Foundation কিউরেট করা প্রদর্শনী “ADDA The Third Space”। এশিয়ান পেইন্টস ও KCT Group CSR–এর সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী কলকাতার স্ট্রিট কালচার, জন–পরিসর ও শহরের চলন–বিরতির মধ্যকার সম্পর্ককে নতুন সংবেদনশীলতায় তুলে ধরে।


প্রদর্শনীতে অংশ নিয়েছেন KHATRA, Howareyoufeeling studio, অনিকেষা ঢিং, নবি, ZERO, দীপ অধিকারী, ড. ইশিতা দে, সেতু রমন ও পদ্মনাভন (beatnyk)। ছয়টি ইন্দ্রিয় দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ, শ্রবণ ও প্রোপ্রিওসেপশন অভিজ্ঞতা জাগিয়ে TRI Art & Culture–এর পুরো প্রাঙ্গণকে রূপান্তরিত করা হয়েছে এক জীবন্ত সেন্সোরিয়ামে।



বাহিরের টাইপোগ্রাফিক হস্তক্ষেপ থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরের ‘Into the Shared Bed’, আঙিনায় স্বাদের স্মৃতি নিয়ে অনিকেষার কাজ, সিঁড়িতে নবি–র আলো–ছায়ার কারুকাজ, প্রথম তলায় গন্ধ ও স্পর্শকে কেন্দ্র করে ZERO, দীপ এবং ড. দে–র ইনস্টলেশন, প্রতিটি কাজই কলকাতার দৈনন্দিন অভিজ্ঞতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে সামনে আনে। ছাদের অডিও–ভিজ্যুয়াল ইনস্টলেশন ‘To Pawn a Listening’ শহরের স্ট্রিট গেমসকে নতুনভাবে ব্যাখ্যা করে।


TRI Art & Culture–এর পরিচালক ম‍্যাডেলিন সেন্ট জন জানান, “স্ট্রিট ও গ্যালারির ভেদরেখা ভেঙে শিল্পকে আরও জনমুখী করা, কলকাতার সাংস্কৃতিক স্পন্দনকে উদযাপন করা এবং সৃজনশীলতার মাধ্যমে সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -