পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুর্গা রূপে পায়েল দে

ছবি
  দুর্গা রূপে পায়েল দে:- সুনন্দা বিশ্বাস:- অকাল বোধনে পায়েল দে।প্রতি বছরই প্রশ্ন ওঠে - কে হবেন এবারের মহিষাসুরমর্দিনী? এবার সেই প্রশ্নের জবাবে সান বাংলার 'অকাল বোধন'-এ দেবী রূপে ফিরছেন পায়েল দে। ২০১৭-র পর বহু বছর পেরিয়ে আবারও এই পৌরাণিক চরিত্রে তার নতুন অবতারণা। নিজেই বললেন - "এত বছর পর ফের সুযোগ পেয়ে সত্যিই ভালো লাগছে।" এই মহালয়ার সকালে তাই পর্দায় ফিরছে এক শক্তির প্রতিমা, এক স্মরণীয় রূপ। 

এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র

ছবি
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র- সুনন্দা বিশ্বাস- এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র। তাঁর ক্রিকেট ক্যারিয়ার সূর্যের আলোর মত উজ্জ্বল। বহুবার তিনি একার হাতেই দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়েছেন। সুদক্ষ উইকেট রক্ষক, অসাধারণ ফিল্ডার, পাশাপাশি বিধ্বংসী ব্যাটার ছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাকে ক্রিকেট মানচিত্রে 360 বলে আখ্যা দেওয়া হতো। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও একই রকম ধারাবাহিকতা ধরে রেখেছেন। এবি ডিভিলিয়ার্সের কাছে বয়স শুধু সংখ্যা মাত্র! এই বয়সেও নজর কাড়া পারফরম্যান্স।ভারতের বিরুদ্ধে লিজেন্ড লীগে অসাধারণ এবি ডি ভিলিয়ার্স।ব্যাটিং পাশাপাশি দুর্ধর্ষ গ্রাউন্ড ফিল্ডিং করলেন। ৪১ বছর বয়সেও ভারতের বিরুদ্ধে লিজেন্ট লীগের ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে দক্ষতার ছাপ রাখলেন। মাত্র ২৮ বলে অর্ধশত রান! বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ফিল্ডিংও ছিল দেখবার মত। কখনো ড্রাইভ দিয়ে, কখনো আবার স্ট্রেচিং করে বল আটকানো। অবসর নেওয়ার পরেও এখনো সতেজ ফুরিয়ে যাননি। ক্রিকেটের ২২ গজে অবলীলা ক্রমে দাপিয়ে বেড়াতে পারেআগের মতই।

নর্থ কলকাতায় রাইফেল ক্লালাবে ৫ তম W B R President 'S Cup শুরু হয়

ছবি
  নর্থ কলকাতায় রাইফেল ক্লালাবে ৫ তম W B R President 'S Cup শুরু হয় - সুনন্দা বিশ্বাস- নর্থ কলকাতায় রাইফেল ক্লালাবে ৫ তম W B R President 'S Cup শুরু হয় 15 জুলাই মঙ্গল বার থেকে এই প্রতিযোগিতা ৫ দিন ধরে,চললো 20 জুলাই ফাইয়নাল হয়ে শেষ হলো, ও যেসব প্রতিযোগী কলিফাই করলে তাদের গোল্ড ও সিলভার ও ব্রঞ্চ পদক দেয় হোলো, এই প্রতিযোগিতায় সারা বাংলা থেকে এসেছে ৬৫০ জন অংশ গ্রহণ করেছে, উপস্থিত ছিলেন পূর্ব বেলগাছিয়া  বিধানসভার বিধায়ক অতীন ঘোষ, ও কলকাতা কর্পোরেশনে পৌর প্রতিনিধি দেবিকা চক্রবর্তী , ও বিশিষ্ট গুনী ব্যক্তিরা, তাদের হাত দিয়ে কোয়ালিফাই প্রতিযোগীদের তুলে দিল পদক এই, ও ১ম রানার্স আপ শ্রীরামপুর রাইফেল ক্লাব ২য় রানার্স আপ প্রো শুটিং একাডেমি চ্যাম্পিয়ন হলেন নর্থ ক্যালকুটা রাইফেল ক্লাব, বিধায়য়ক জানালেন এই ক্লাবে আরো অন্যতম করতে হবে এবং এখান থেকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলার সুযোগও পেতে পারে, বাংলার গর্ব। এই প্রতিযোগিতায়, রাইফেল ও পিষ্টল শুটিং প্রতিযোগিতা হোলো।  এই ক্লাবে সভাপতি জানালেন আগামী দিনে রাজ্যজুড়ে হবে শুটিং প্রতিযোগিতা, আমরা যাতে আরো অন্যতম করতে পারি, সেই ব্যবস্থাই করব ছ...

বিয়েকে কেন্দ্র কোরে একাধিক মহিলার সাথে প্রতারণার

ছবি
  বিয়েকে কেন্দ্র কোরে একাধিক মহিলার সাথে প্রতারণার- সুনন্দা বিশ্বাস-  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল। নাম পরিচয়বদল করে ওয়েবসাইটে মহিলারদের সাথে যোগাযোগ। কখনোও বিয়ের প্রতিশ্রুতি আবার কখনোও জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের নাম মোহাম্মদ নিষাদ আলী। বজবজ এর বাসিন্দা পেশায় তিনি বিএসএফ কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাপুজি এলাকায় এইভাবে প্রতারণা করছিলেন বলে অভিযোগ। টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে। পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত BSF কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে।  এই অভিযুক্তর বিরুদ্ধে মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ১২ বছর নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে।

দক্ষিণেশ্বর থানার পুলিশের ফের বড় সাফল্য

ছবি
দক্ষিণেশ্বর থানার পুলিশের ফের বড় সাফল্য:- সুনন্দা বিশ্বাস:-  গোপন সূত্রের খবর পেয়ে আজ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে মেট্রো রেল পার্কিংয়ের কাছে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ কেজি গাজা উদ্ধার করলো।  দক্ষিনেশ্বর থানার পুলিশের বড় সাফল্য। ইতিমধ্যেই বিপুল পরিমাণ গাজার বস্তা সহ চারজনকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার সন্দেহজনক চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।  কোচবিহার জেলার শিখরপুর এলাকার বছর ২৩ এর বাসিন্দা সুমন বর্মন, কোতোয়ালিস্ট এর বছর ২০ এর যুবক পার্থদেব শর্মা, কোচবিহার এর বছর তিরিশের যুবক মিঠুন রায় এবং বছর তেইশের যুবক দিব্যজ্যোতি আইচ। এই চারজনকে আটক করেছে পুলিশ। তারা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এদের সাথে আরো কারা কারা জড়িত। শুধু তাই নয় কোথা থেকে এটা নিয়ে আসছে কতদিন ধরে এই কাজ চলছে এই সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ । আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

"বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ আয়োজিত হল কলকাতার "দা ওয়েস্টিন" হোটেলে

ছবি
 "বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ আয়োজিত হল কলকাতার "দা ওয়েস্টিন" হোটেলে :- সুনন্দা বিশ্বাস :- সম্প্রতি কলকাতার রাজারহাটে অবস্থিত "দা ওয়েস্টিন" হোটেলে আয়োজিত হয়ে গেল "বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫" প্রেস্টিজেস্ফিয়ার PR-এর উদ্যোগে আয়োজিত এক সম্মানজনক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মান জানানো হয়।  ১৩ জুলাই ২০২৫, রবিবার বিকেল ৫:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার এবং বিখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদার এবং সেলিব্রিটি অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জি।  অনুপম হালদার এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একত্রে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাঁদের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন।   সাংবাদিকদের মুখোমুখি অনুপম হালদার বলেন, এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ কেবল ঐতিহ্যে নয়, আধুনিক ব্যবসা ও উদ্যোগেও এগিয়ে চলেছে। শিল্প, প্রযুক্তি ও পরিষেবা খাতে ন...

লন্ডনে আয়োজিত অনুর্ধ ১০ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাবার বোর্ডে সোনা জয় করেছে সবার্থ মানি

ছবি
  লন্ডনে আয়োজিত অনুর্ধ ১০ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাবার বোর্ডে সোনা জয় করেছে সবার্থ মানি :- সুনন্দা বিশ্বাস:- বাবা সিদ্ধার্থ মানি ও মা স্বর্ণালী মানি দুজনেই চিকিৎসক। তাঁর একমাত্র সন্তান খুদে সর্বার্থ মানি ইতিমধ্যে চৌষট্টি খোপে বাজিমাত করেছে। লন্ডনে আয়োজিত অনুর্ধ ১০ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাবার বোর্ডে    সোনা জয় করেছে সে। শুক্রবার দাবা প্রশিক্ষণ কেন্দ্র ধুনসেরি ধানুকা একাডেমির পক্ষ থেকে সর্বার্থকে সংবর্ধিত করা হল। বাংলার গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ছাড়াও সংবর্ধিত করলেন অশোক ধণুকা। ছেলের সাফল্যর বিষয়ে সর্বার্থর মা এদিন জানান, ছেলের এক বছর বয়সের জন্মদিনে দাবা বোর্ড গিফট করেছিল তাঁর বাবা। বাবার কাছে বিশ্বনাথন আনন্দ আইকন ফলে সেই থেকে দাবা নিয়ে সর্বার্থর মধ্যেও উন্মাদনা জাগে। এরপর চার বছর বয়স থেকে দাবা খেলার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।  অশোক ধণুকা বলেন, বাংলার খেলাধুলার উন্নতিতে রাজারহাটে একটি টেবিল টেনিস একাডেমি তৈরী করা হয়েছে। পাশাপাশি যোগ করেন, খেলাধুলায় বাবা মায়ের পাশে থাকা বাচ্চাদের কাছে মানসিক সাহায্য

অবশেষে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিত

ছবি
   অবশেষে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিত -  সুনন্দা বিশ্বাস-  অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে উত্তাল বাংলা মিডিয়া ও সোশ্যাল মিডিয়া গত কয়েক দিন ধরেই।  মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন তিনি—এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনার সূত্রপাত অভিনেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি বলেন, "Why do you need to talk in Bengali?"—এই কথাই অনেকের কাছে আঘাতের মনে হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন বাংলা ইন্ডাস্ট্রির মুখ, যিনি বাংলা সিনেমার প্রাণপুরুষ, তিনি কিভাবে বাংলা ভাষাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন? এই বিতর্কের মাঝে অবশেষে মুখ খুলেছেন ‘বুম্বাদা’। কী বলেছেন তিনি? কেন এমন মন্তব্য? পুরো ঘটনাকে ঘিরে তাঁর প্রতিক্রিয়া দেখে নিন।

কলকাতা পুলিশ বাপন দাসের উল্টো রথে উল্টো ভাবনা

ছবি
কলকাতা পুলিশ বাপন দাসের উল্টো রথে উল্টো ভাবনা :- সুনন্দা বিশ্বাস:- রথ না টেনে ১২জন কে তাঁদের রিকশায় বসিয়ে, টানা রিকসা টানলেই কলকাতা পুলিশ বাপন দাস। সঙ্গে দিলেন মিষ্টি ও অর্থ।  পড়িয়ে দিলেন নতুন গামছা।

"সাকমান ভাগ্য" ফাউন্ডেশন এর উদ্যোগে "মিশন শক্তি নারী ২০২৫" নামাঙ্কিত ফ্যাশন শো

ছবি
  "সাকমান ভাগ্য" ফাউন্ডেশন এর উদ্যোগে "মিশন শক্তি নারী ২০২৫" নামাঙ্কিত ফ্যাশন শো  :- সুনন্দা বিশ্বাস:- সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় "সাকমান ভাগ্য" ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে "মিশন শক্তি নারী" নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।  কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া "অপারেশন সিন্দুর" বিষয়ও উদযাপন করা হয়। উক্ত ফ্যাশন শোতে আধুনিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অভূতপূর্ব পোশাক ও রেম্প শো উপস্থাপনা করা হয়। জাতীয় সংগীত ও সিদ্ধি বিনায়ক মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।  উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় এবং  ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরিষ্ঠ আধিকারিক গণ । "সাকমান ভাগ্য ফাউন্ডেশন" এর প্রধান পরিচালক ছিলেন আশুতোষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার অতুল কুমার চৌধুরী। এ ছাড়াও অনেক নামি দামি ফ্যাশন ডিজাইনার উপস্থিত ছিলেন।  ড্রিম কালচারের তরফ থেকে ফ্যাশন ডিজাইনার রঞ্জিতা ভ...

হুগলি জেলার গুপ্তিপাড়ায় পালিত হয় রথযাত্রা

ছবি
 হুগলি জেলার গুপ্তিপাড়ায় পালিত হয় রথযাত্রা :- সুনন্দা বিশ্বাস:- গুপ্তিপাড়া রথযাত্রা,- দেবতা বৃন্দাবন চন্দ্র জিউ বহনকারী বৃহৎ নবরত্ন-শৈলীর কাঠের রথ এবং অনন্য ভান্ডার লুটের রীতির জন্য পরিচিত।  একটি স্বতন্ত্র কাঠের কাঠামো যার নয়টি শিরোণাম (নবরত্ন) এবং ১৬টি চাকা রয়েছে, যা একটি মন্দিরের মতো।     দেবতা বৃন্দাবন চন্দ্র জিউকে বহনকারী রথটি গুপ্তিপাড়া শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠ থেকে গোসাইগঞ্জ বড়বাজারের গুন্ডিচা বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করে থাকে।     ভক্তরা ভোগ-ভান্ডারে অংশগ্রহণ করেন, এটি প্রত্যাবর্তন যাত্রার একদিন আগে (পূর্ণযাত্রা বা উল্টো রথ) অনুষ্ঠিত হয়।   এখানে একটি বিশাল মেলা বসে, যা অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে।   পশ্চিমবঙ্গের প্রাচীনতম উৎসবগুলির মধ্যে এটির ইতিহাস, ২৮৬ বছরেরও বেশি পুরানো। এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রণবেশ বসু রায়ের প্রথম সিনেমা, বিষয় "টিনেজ প্রেম"

ছবি
 দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রণবেশ বসু রায়ের প্রথম সিনেমা, বিষয় "টিনেজ প্রেম"- সুনন্দা বিশ্বাস- আজ দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তর্গত কলকাতার নন্দনে স্ক্রিনিং হল নতুন পরিচালক প্রণবেশ বসু রায়ের প্রথম বাংলা সিনেমার।  নিজের এই অভিষেক ছবি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক বলেন, -“আমি এই সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। উৎসব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমার মতো নতুনদের পাশে দাঁড়াচ্ছেন।” সিনেমাটির মূল বিষয়বস্তু 'টিনেজ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং যুবসমাজের মধ্যে বেড়ে চলা নেশার প্রতি আসক্তি। প্রণবেশ বলেন, “ছবিটি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং ছোটবেলার এক স্বপ্নের ফসল। আমি চাই, এই ছবি দেখে অন্তত একজন যুবক যদি নেশার পথ থেকে ফিরে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।” দর্শকদের জন্য এই সিনেমা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে—যেখানে একদিকে রয়েছে প্রেমের সরল উচ্ছ্বাস, অন্যদিকে আছে আসক্তির ভয়ানক অন্ধকার, আর সেই অন্ধকার থেকে মুক্তির সৎ ও সাহসী পথ। সমাজের বাস্তব ছবিকে নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন এই নবীন পরিচালক। এই ছবির একটি উল্লেখযোগ্য চমক হল, বাংলা ফিল্ম ইন্ডাস...

অভিনব প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান "প্রিন্স এন্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্টা শো ২০২৫"

ছবি
  অভিনব প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান "প্রিন্স এন্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্টা শো ২০২৫"- সুনন্দা বিশ্বাস :- আজ ৩রা জুলাই ২০২৫ কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো “প্রিন্স এন্ড প্রিন্সেস নর্থ বেঙ্গল ট্যালেন্ট হান্টা শো ২০২৫”  এই প্রতিভা অন্বেষণের অনুষ্ঠানের আয়োজন করছে "ফার্স্ট কাট এন্টারটেইনমেন্ট"।  লক্ষ্য একটাই—উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা এমন অনেক প্রতিভা যারা আজও উপযুক্ত সুযোগের অপেক্ষায়, তাদের খুঁজে বের করে সামনে আনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। ছিলেন প্রশাসনিক পদাধিকারী এবং খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার। তিনি বলেন, সমাজে এখনও এমন অনেক মানুষ আছেন, যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও শুধুমাত্র সুযোগের অভাবে এগিয়ে যেতে পারেন না। তাই এই ধরনের উদ্যোগ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুপম হালদারের মতে, যত বেশি এই ধরনের প্রতিযোগিতা হবে, তত বেশি মানুষ উঠে আসার সুযোগ পাবেন, বিশেষ করে তারা যারা অবহেলিত বা পিছিয়ে থাকা অংশ থেকে এসেছেন। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার অরিন্দম চ্যাটার্জি...

প্লাস্টিক মুক্ত অঞ্চল গড়ে তুলতে পুরস্কারের ঘোষণা

ছবি
প্লাস্টিক মুক্ত অঞ্চল গড়ে তুলতে পুরস্কারের ঘোষণা:- সুনন্দা বিশ্বাস:-  পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কড়সা নামটা শুনলেই প্রথমেই উঠে আসে গাছ কাটা মাটি পাচার বালি মজুত কিংবা বিদ্যুৎ চুরির কথা।  আজ থেকে কয়েক বছর আগেও এই অঞ্চলের আনাচে-কানাচে কান পাতলে শোনা যেত। শুধুই এসব দুর্নীতির কথা। এবার সেসব চিত্র বদলাতে শুরু করেছে। প্লাস্টিক বর্জন নিয়ে রাজ্য সরকারের এসেছে নির্দেশ কয়েক বছর আগে হলে এসব নির্দেশকে থোড়াই কেয়ার করত এই গ্রাম পঞ্চায়েত। শুধুমাত্র নির্দেশ কার্যকর দেখানোর জন্য কয়েকটি ছবি তুলে ক্যামেরার কার সাজিতে ফাঁকি দিতে ওস্তাদ ছিল এই অঞ্চল। এবার গ্রাম পঞ্চায়েতের তরফে নজির বিহীন চিত্র তুলে ধরল এলাকাবাসীর কাছে।  সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে নির্দেশ দিয়ে জানানো হয়েছে ১ লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত প্লাস্টিক বর্জন নিয়ে গ্রাম পঞ্চায়েতের তরফে উদ্যোগের সাথে স্থানীয় এলাকার কে প্লাস্টিক মুক্ত করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।  স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে সর্বোচ্চ শক্তি দিয়ে এবার তা করে তুলতে উঠে পড়ে লাগল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস ...