“এই সময় দীপ্তি ” এক অনন্য মঞ্চ, সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের মেলবন্ধন যা পথ দেখিয়েছে স্বপ্ন পূরণের
“এই সময় দীপ্তি ” এক অনন্য মঞ্চ, সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের মেলবন্ধন যা পথ দেখিয়েছে স্বপ্ন পূরণের:- সুনন্দা বিশ্বাস:- “এই সময় দীপ্তি ” এক অনন্য মঞ্চ, যেখানে সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের মেলবন্ধন ঘটে। ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে এই প্ল্যাটফর্ম বহু তরুণীকে আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের পথ দেখিয়েছে। এবার প্রথমবারের মতো কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় পৌঁছেছে দীপ্তি ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রতিভাবান তরুণীদের জন্য আয়োজন করা হয়েছে জেলা-স্তরের অডিশন, যেখানে শিক্ষার্থী, পেশাদার, গৃহিণী ও উদ্যোক্তারা অংশ নিতে পারেন। সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার মিশেলে প্রতিযোগীরা নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছেন। শহরের বিভিন্ন কলেজে প্রাথমিক নিবন্ধনের পর নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে পারফর্ম করার সুযোগ পান। বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী পিয়ান সরকার, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, এবং কাস্টিং ডিরেক্টর সন্দীপ চট্টোপাধ্যায়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কলেজছাত্রী, থিয়েটার শিল্পী, সিঙ্গেল মাদার ও দুই সন্তানের মা—প্রত্যেকেই তাঁদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসে...