পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI) কর্তৃক ৩৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (IITF) উদ্বোধন অনুষ্ঠান

ছবি
  বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI) কর্তৃক ৩৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (IITF) উদ্বোধন অনুষ্ঠান- সুনন্দা বিশ্বাস- কলকাতার বিখ্যাত বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা মাঠে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI) কর্তৃক ৩৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (IITF) সফলভাবে উদ্বোধন হয়ে গেলো।আদিবাসী ব্যবসার প্রতি সমর্থন, MSME-গুলিকে শক্তিশালীকরণ এবং ভারতের বাণিজ্য ও কারুশিল্পের সমৃদ্ধ ইতিহাসকে সম্মান জানানোর উপর জোর দিয়ে, এই অনুষ্ঠানটি ১ জানুয়ারী পর্যন্ত চলেবে।  উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঁজা; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল কুমার সেন;BNCCI চেয়ারম্যান ঋত্বিক দাস,ডঃ অ্যান্ড্রিও ফ্লেমিং ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার, ডঃ দেবাঞ্জন চক্রবর্তী ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল, রেজিস্টার এন্ড ওএসডি ঝারগ্ৰাম ইউনিভার্সিটি,হরিহর মন্ডল WBCS Exe Spl Secy, Govt of West Bengal , এছাড়াও ওয়ার্ড কাউন্সিল...

'আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট' তারাপীঠে দুস্থদের পাশে

ছবি
 'আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট' তারাপীঠে দুস্থদের পাশে - সুনন্দা বিশ্বাস-   বিগত কয়েক মাস ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলেছে আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, যাদের মূলমন্ত্র ট্রাস্ট ফর পিউপিল ।  এই সংস্থার সেক্রেটারি শুভাশিস রায় জানান আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি সম্পূর্ণ সমাজ সেবামূলক সংস্থা। গত ১৪ ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লকের লাঙ্গলবেড়িয়ায় শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। পরবর্তীতে প্রচন্ড শীতের হাত থেকে গরিব মানুষদের রক্ষা করতে তারাপীঠে সহশ্রাধিক কম্বল বিতরণ করা হয়। তিনি আরও বলেন আমরা ছোট ছোট্ট প্রোগ্রাম করে গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।  এছাড়াও প্রত্যেক শনিবার কিছু দুঃস্থ মানুষের খাওয়া দাওয়ার ব্যাবস্থা করি কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি এবং কলকাতার ফিরিঙ্গি কালীবাড়িতে।  আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজ করবার চেষ্টা করছি। সামনে আমাদের আরো দু তিনটে প্রকল্প রয়েছে। ২০২৬ এর গঙ্গাসাগর মেলায় পুন্যার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সোমবার তারাপীঠ এলাক...

রাজনীতিতে ভাষার ক্ষয়? আমার বঙ্গে বাংলাই বয়.

ছবি
  রাজনীতিতে ভাষার ক্ষয়? আমার বঙ্গে বাংলাই বয়..- সুনন্দা বিশ্বাস- নোয়ার নৌকায় বাংলা ভাষা থাকুক যতনে ,সর্বোপরি মাতৃভাষাকে বাঁচানোর প্রচেষ্টা সরস্বতী ভাণ্ডারের ... লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু মানুষের নিরন্তর পাশে থাকছেন তবে লক্ষ্মীর সাথে সাথে সরস্বতীর প্রয়োজন আমাদের কন্ঠে, মননে, মস্তিষ্কে। সেই জন্যই এক ভোটের মরশুমে সরস্বতী ভাণ্ডারের পথচলা শুরু হয়েছিল এবং এর কান্ডারী ঝর্ণা ভট্টাচার্য্য -এর মতে " দিন দিন ভাষা সন্ত্রাস বাড়ছে তার থেকে বাড়ছে মনের রক্তক্ষরণ , ঔদ্ধত্য,অবজ্ঞা। আর আমরা চাইনা এই যুগ ভাষা সন্ত্রাসের যুগ হয়ে ইতিহাসে থেকে যাক । তাই পরিবার থেকে রাজনীতি থেকে প্রশাসন, সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে ,সচেতন হতে হবে সংবাদ মাধ্যমকেও হয়ত বা"।সেই লক্ষ্যে অটুট থেকে ২৮ শে ডিসেম্বর বছর শেষের ঠিক আগে সারা বছরের সব গ্লানি কলুষতা কু কথা ,কু শব্দকে ভুলে গিয়ে সুশৃঙ্খল , মানবিকতায় পরিপূর্ণ নতুন বছর দেখার আশায় সরস্বতী ভাণ্ডার একটি আলোচনা সভার আয়োজন করেছিল এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম সভাঘরে।  ভাষার প্রভাব শরীর ,মনে, প...

'The White Horse Entertainment' এর জানুয়ারি থেকে শুটিং শুরু পঞ্চম ছবি "কুহকের জাল"

ছবি
'The White Horse Entertainment' এর জানুয়ারি থেকে শুটিং শুরু পঞ্চম ছবি "কুহকের জাল" সুনন্দা বিশ্বাস- বাংলা চলচ্চিত্রের পরিসরে রহস্যধর্মী গল্পের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে The White Horse Entertainment আয়োজিত হলো এক বিশেষ প্রেস কনফারেন্স।  এই অনুষ্ঠানে প্রযোজনা সংস্থার চতুর্থ ফিচার ফিল্ম “রহস্যময় গাড়ি”-র পোস্টার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে সংস্থার আগামী নতুন ছবির ঘোষণাও করা হয়। জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে পঞ্চম ছবি "কুহকের জাল"! এর আগে The White Horse Entertainment-এর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত “রহস্যদীপ”, “অরক্ষণীয়া” ও “হাত-ছানি” দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও এক রহস্যঘেরা গল্প নিয়ে আসার কথা জানালেন নির্মাতারা। ছবিটির পরিচালনায় রয়েছেন ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মন্ডল এবং প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন ইয়াসমিন ইব্রাহিম। নির্বাহী প্রযোজক অভ্রয় রে।  প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ও Miss India Earth 2002 খেতাবপ্রাপ্ত রেশমি ঘোষ। এছাড়াও অনুষ্...

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

ছবি
  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন - সুনন্দা বিশ্বাস- কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি।  উল্লেখ্য আগামী ১৭ই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। সেই কারনেই এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের পরিদর্শন। বিচারপতিদের সাথে ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলাশাসক, পুলিশ সুপার ও আধিকারিকরা।  উল্লেখ্য গত ২০১৯ সালে জলপাইগুড়ি স্টেশন রোড়ে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ী ভাবে আদালতের কাজ শুরু হয়। আর বর্তমানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ২৭নং জাতীয় সড়কের ধারে প্রায় ৪০ একর জায়গায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিচারপতিরাদের।

ময়নাগুড়িতে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্য কর্মীদের পথ অবরোধ এবং বিক্ষোভ

ছবি
ময়নাগুড়িতে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্য কর্মীদের পথ অবরোধ এবং বিক্ষোভ - সুনন্দা বিশ্বাস- রঞ্জন সাহা, ময়নাগুড়ি ২০শে ডিসেম্বর শনিবার পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাদের সাত দফা দাবি নিয়ে এদিন এই পথ অবরোধ, এবং বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং পুলিশ গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, পরে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। পুলিশ যানজট মুক্ত করে।  পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ময়নাগুড়ি ব্লক ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নের সম্পাদিকা লক্ষ্মী সরকার বলেন আমাদের আজকে সা দফা দাবি নিয়ে আমরা আজকে এই পথ অবরোধ এবং বিক্ষোভ দেখালাম আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ২৬ হাজার টাকা বেতন প্রদান করতে হবে সরকারকে, সেই সঙ্গে মাতৃ কালীন সময়ে তাদের ছ মাসের ছুটি ধার্য করতে হবে, এবং সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে, সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিনের এই বিক্ষোভ...

অনুষ্ঠিত হলো রক্তদান শিবির উদ্যোক্তা 'কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'-

ছবি
  অনুষ্ঠিত হলো রক্তদান শিবির উদ্যোক্তা 'কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'- সুনন্দা বিশ্বাস- সম্প্রতি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে কেষ্টপুরের মাতৃ অ্যাপার্টমেন্ট কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও মানবিক রক্তদান শিবির। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই রক্তদান কর্মসূচিতে মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, এর মধ্যে ১৮ জন মহিলা অংশগ্রহণ করে সমাজে মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আইনজীবী অনিল কুমার দাস জানান— “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। আজকের রক্তদান শিবিরে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এখনও অটুট।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক বাদল সরকার, দেবব্রত ঘোষ, এবং পূর্বতন কাউন্সিলর (২৫ নম্বর ওয়ার্ড, কৃষ্ণপুর) বিকাশ নস্কর-সহ আরও বহু বিশিষ্টজন। রক্তদান শিবিরটির সাফল্যে আয়োজক সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে সন্তুষ্ট। সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো...

'লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন', 'প্রয়াস' এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে 'গণবিবাহ'

ছবি
 'লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন', 'প্রয়াস' এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে 'গণবিবাহ'- সুনন্দা বিশ্বাস- সম্প্রতি বাল গোবিন্দ ভক্তবৃন্দ, লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন, প্রয়াস এবং শ্রী ভারতবর্ষীয় মারওয়ারী সমাজ-এর যৌথ তত্ত্বাবধানে সফলভাবে অনুষ্ঠিত হলো এক বৃহৎ গণ বিবাহ অনুষ্ঠান। সমাজকল্যাণমূলক এই আয়োজনে মোট ২৫ জোড়া বাঙালি সহ অন্যান্য সনাতনী পরিবারের নবদম্পতির শুভ বিবাহ সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রথাগত রীতি-রেওয়াজ, বৈদিক মন্ত্রোচ্চারণ, এবং আচার–অনুষ্ঠান ছিল যথেষ্ট আকর্ষণীয়। সম্পূর্ণ নিঃশুল্কভাবে বিবাহ সম্পন্ন করেন পণ্ডিত পতঞ্জলি শর্মা, জয়প্রকাশ শাস্ত্রী এবং তাঁদের শিষ্য গণ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রয়াস এবং ভারতবর্ষীয় মারওয়ারী সমাজের প্রধান কর্মকর্তা মনমোহন গাড়োদিয়া ও শাম আগারওয়াল এছাড়াও ছিলেন নিতু শা,রাধা শ্রী,জ্যোতি গুপ্তা ও আরও অন্যান্য ব্যক্তিবর্গ । আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা শুধু বিবাহ আয়োজনেই সীমাবদ্ধ নন—নবদম্পতিদের পরবর্তী জীবনের সুরক্ষা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সাহায্য প্রদানে...

অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”-

ছবি
 অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”- সুনন্দা বিশ্বাস- কলকাতার লেক ক্লাবে রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে ১২ই ডিসেম্বর ২০২৫ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল “দ্য রয়েল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড – সিজন ১”।  বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও সৃজনশীল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা ছিল এই অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ 'পাঞ্চালি মুন্সী'। তার হাত দিয়েই সম্মাননা প্রদান করা হয় গুণী ব্যক্তিত্ব শ্রীমতি লীনা গঙ্গোপাধ্যায় (লেখিকা) এবং বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী-কে। এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি জয়জিৎ ঘোষ, MLA দেবাশিস কুমার, এবং আরও বহু বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিবৃন্দ। 'রেড ওয়াইন ইন্টারটেইনমেন্ট'-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই অ্যাওয়ার্ড আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ করা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান অব্যাহত থাকবে।

গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে অনূর্ধ্ব–১৫ ফুটবল প্রতিযোগিতার সফল সমাপ্তি

ছবি
  গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলে অনূর্ধ্ব–১৫ ফুটবল প্রতিযোগিতার সফল সমাপ্তি সুনন্দা বিশ্বাস- ফুটবল বাঙালীর চিরন্তন আবেগ। সেই আবেগকে আরও গভীর ও অর্থবহ করে তুলতে নিতাই চন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের অন্তর্গত গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, রাজারহাট, ১৬ই নভেম্বর ২০২৫ থেকে শুরু করেছিল অনূর্ধ্ব–১৫ জুনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। আজ, ৭ই ডিসেম্বর রবিবার, এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। এ বছরই ছিল প্রতিযোগিতাটির প্রথম আয়োজন। মোট ১২টি দল অংশগ্রহণ করে। লীগ পর্ব, নকআউট পর্ব, তারপর কোয়ার্টার ফাইনাল—শেষ দুই দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও আজকের ফাইনাল। কঠিন লড়াই শেষে এ বছরের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে ইস্টবেঙ্গল দল। অতিথিদের উপস্থিতিতে জমকালো আয়োজন ফাইনাল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সাব জুনিয়র টিম ২০২৫–২৬-এর খেলোয়াড় ও কোচগণ। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দীর্ঘ ১০ বছর পর এ বছরই বাংলার সাব জুনিয়র টিম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে—যা অনুষ্ঠানে আলাদা আবেগের পরিবেশ তৈরি করে।

GIBL Insurance Leadership Summit 25 জিআইবিএল ইন্সুরেন্স লিডারশিপ সামিট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

ছবি
GIBL Insurance Leadership Summit 25 জিআইবিএল ইন্সুরেন্স লিডারশিপ সামিট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান। সুনন্দা বিশ্বাস- কলকাতা/মন্দারমণি, ৬ ডিসেম্বর, ২০২৫: গ্রিনলাইফ ইন্স্যুরেন্স ব্রোকিং প্রাইভেট লিমিটেড (জিআইবিএল) সম্প্রতি মন্দারমণির সি-স্টার রিসর্টে তাদের মর্যাদাপূর্ণ জিআইবিএল লিডারশিপ সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে। এই সম্মেলনে ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেনারেলি সেন্ট্রাল এবং টাটা এআইজি-র মতো শীর্ষস্থানীয় বীমা সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি উদীয়মান পরামর্শদাতা ও শিল্পমহলের পেশাদারদের এক বিশাল সমাবেশ ঘটেছিল। এই সম্মেলনের মূল আকর্ষণ ছিল জিআইবিএল-এর প্রতিষ্ঠাতা ও অধিকর্তা শ্রী সুবীর মুখার্জি-র দ্বারা কোম্পানির সুদূরপ্রসারী লক্ষ্য ২০৩০ (Vision 2030)-এর উন্মোচন। এই লক্ষ্যমাত্রা অনুযায়ী, জিআইবিএল ভারতের ১৯,৫২২টি পিনকোড জুড়ে ১,০০,০০০ (এক লক্ষ) দক্ষ 'ইন্স্যুপ্রনিয়র' (InsuPreneurs) গড়ে তুলতে বদ্ধপরিকর। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের যুব সমাজকে স্থিতিশীল উপার্জনের সুযোগ প্রদান করা এবং সারা দেশে বীমার সুরক্ষা নিশ্চিত করে আর্থিক অন্তর্ভুক্তিকরণকে (Financial Inclusion) শক্তিশালী...

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ছবি
  “বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”- সুনন্দা বিশ্বাস- কলকাতার ভারতীয় জাদুঘরের মর্যাদাপূর্ণ অশুতোষ বার্থ সেন্টেনারি হলে ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৫, অনুষ্ঠিত হোলো রূপান্তর থিয়েটার ফেস্টিভ্যালের “বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”।  বাংলা থিয়েটারের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এই উৎসব ছিল এক অনন্য উদ্যোগ। বাংলা নাটকে আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন মাইকেল মধুসূদন দত্ত—‘শর্মিষ্ঠা’ ও ‘কৃষ্ণকুমারী’ নাটকের মধ্য দিয়ে। এই ঐতিহাসিক ধারাবাহিকতাকে ধরে রাখতে রূপান্তর থিয়েটার ফেস্টিভ্যালের এই প্রয়াস ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।  চার দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করে তাদের সৃষ্টিশীল ও আকর্ষণীয় নাট্যপ্রদর্শনী উপস্থাপন করেন। দর্শকসংখ্যা, আলোচনা এবং প্রতিক্রিয়া—সব মিলিয়ে এই প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। উপস্থিত অসংখ্য নাটকের মধ্যে বিশেষভাবে দর্শকদের মন কেড়েছে ‘অভিনেত্রী সংঘ’ নাট্য সংস্থার নাটক ‘ঢপের চপ’। নাটকটির রচনা, প্রয়োগ, পরিকল্পনা, পরিচালনা ও অভিনয় সবই করেছেন পরিচিত বাংলা চলচ্চিত্র ও নাট্য শিল্পী পাপিয়া অধিকারী ও তাঁর দল। তিনি জানান—১৯৫২ সালে ছবি...