পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রীতি মেনেই 'ফাটাকেষ্ট' খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সমাপ্তি হল

ছবি
  রীতি মেনেই 'ফাটাকেষ্ট' খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সমাপ্তি হল :- সুনন্দা বিশ্বাস- পবিত্র রথযাত্রা-র পুণ্য তিথিতে কুমারটুলির অন্যতম মৃৎশিল্পী পিন্টু পাল-এর মূর্তি নির্মাণ কেন্দ্রে 'ফাটাকেষ্ট' খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সারল 'নব যুবক সংঘ'। 'নব যুবক সংঘ'-র তরফ থেকে মুখ্য আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় ওরফে ফান্টা জানিয়েছেন, "রথযাত্রার পবিত্র মুহূর্তে কাঠামো পুজোর মাধ্যমে শুভারম্ভ হল 'নব যুবক সংঘ'-র ৬৮ তম বর্ষের কালী প্রতিমার নির্মাণ কার্য।" মৃৎশিল্পী পিন্টু পাল বলেছেন, "রীতি মেনেই ফাটাকেষ্ট খ্যাত কালী প্রতিমা নির্মিত হবে।" . কাঠামো পুজোর পবিত্র মুহূর্তে সংগঠনের সদস্যদের পাশাপাশি কুমারটুলিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মোহনবাগান এথলেটিক ক্লাবের সহ সভাপতি কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর অধ্যক্ষ সাধনা বোস, তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, বিশিষ্ট সমাজ অনির্বাণ সামন্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কাঁকসার রথ তলার রথ যাত্রা

ছবি
১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কাঁকসার রথ তলার রথ যাত্রা:- সুনন্দা বিশ্বাস:- শুক্রবার রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা।প্রতিবছর এই মেলায় বহু ব্যবসায়ী তাদের ব্যবসার পসরা নিয়ে বসলেও এই মেলার মুখ্য আকর্ষণ হলো মাটির পুতুল।তবে এই মাটির পুতুলের মধ্যে কচি কাচা দের কাছে সবথেকে বেশি আকর্ষণ হলো ঘর নড়া দাদু। গালে ও মাথায় সাদা চুল নিয়ে বসে মেলার মধ্যে ঘাড় দোলানো এই পুতুল মানুষ কে বেশি আকর্ষণ করে।স্থানীয় মৃত শিল্পীরা তো বটেই বিভিন্ন জায়গা থেকেও এই মেলায় মৃৎশিল্পীরা আসেন মাটির পুতুল নিয়ে।কাঁকসার রথ তলা ও নন্দী পাড়ার মৃৎ শিল্পীরা জানিয়েছেন,আগের থেকে এখন মাটির দাম বেড়েছে। তর সাথে রং ও অন্যান্য সরঞ্জাম।তাই দামও আগের থেকে অনেক বেড়েছে মাটির পুতুলের। এখনো মাটির পুতুল কেনার মানুষ আছেন যারা মাটির জিনিস ভালোবাসেন।তাই প্রতি বছর মাটির পুতুল তাদের বানাতে হয়।স্থানীয়রা মেলার ঐতিহ্য ধরে রাখতে আজও মাটির পুতুল বানিয়ে চলে।তবে যেভাবে নিম্নচাপ শুরু হয়ে তাতে চিন্তায় পড়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা।তারা জানিয়েছেন,যদি বৃস্টি না হয় তবে সোজা রথে ও উল্টো রথে তাদের কেনাকাটা বেশ ভালোই হবে বলে তাদের আশা। নিয়ম মেনেই এখানে রথযাত্রা হয়।স...

TCS এর নতুন ক্যাম্পাস নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে

ছবি
    TCS এর নতুন ক্যাম্পাস নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে- সুনন্দা বিশ্বাস - পৃথিবীর অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসের (TCS) তাদের নতুন ক্যাম্পাস তৈরি করতে চলেছে নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে। আজ রাজ্য সরকারের তরফে পুরো পরিকল্পনা অনুমোদন দেওয়া হলো, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০ একরের জমির ওপর তৈরি হবে এই ক্যাম্পাস। মোট কর্মসংস্থান - ২৫০০০+ প্রথম পর্যায়ে ৯ লক্ষ স্কোয়ার ফিটের বিশ্বমানের অফিস স্পেস তৈরি হবে যেখানে কর্মসংস্থান হবে ৫০০০+ দ্বিতীয় পর্যায়ে বাকি ক্যাম্পাসের ১৫ লক্ষ স্কোয়ার ফিটের অফিস স্পেস তৈরি হবে এবং আরো ২০০০০+ কর্মসংস্থান হবে। TCS ছাড়াও বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তৈরি হচ্ছে Reliance Jio, LTIMindtree, Adani Group সহ অন্তত ৫০+ সংস্থার নিজস্ব ক্যাম্পাস। দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি হাব হিসেব আত্মপ্রকাশ করছে কলকাতা ।

এক ভয়ঙ্কর সামাজিক অসুখ নেশা

ছবি
  এক ভয়ঙ্কর সামাজিক অসুখ নেশা :- সুনন্দা বিশ্বাস :-  নেশা এক ভয়ঙ্কর সামাজিক অসুখ নেশা, যা ধ্বংস করে মানুষের সাধারণ জীবন।‌  মাদকের করাল গ্রাসে আচ্ছন্ন বহু তরুণ তরুণী। এবার মাদকের বিরুদ্ধে জনমানসে সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিল কলকাতা পুলিশ। সাধারণ মানুষের মধ্যে নেশার নেতিবাচক প্রভাব সম্পর্কে বার্তা পৌঁছে দিতে সেন্ট থমাস স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে খিদিরপুর ট্রাম ডিপো থেকে একটি পদযাত্রা করা হয়।  উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও। আই পি এস হরিকৃষ্ণ পাই জানান, মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে, কোন সমস্যা হলে পুলিশের সাথে যোগাযোগ করার কথাও বলেন তিনি। তার জন্য মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকেও সচেষ্ট হওয়ার বার্তাও দেন আইপিএস হরিকৃষ্ণ পাই।

"অক্ষয় কুমারের হিন্দি সিনেমা " রানুছায়া মঞ্চে প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ

ছবি
  "অক্ষয় কুমারের হিন্দি সিনেমা " রানুছায়া মঞ্চে প্রতিবাদে গর্জে উঠল বাংলা পক্ষ:- সুনন্দা বিশ্বাস:- সম্প্রতি "কেশরী: চ‍্যাপ্টার ২" নামের এক বলিউডি হিন্দি সিনেমায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র সংগ্রামের উজ্জ্বল ইতিহাস তথা বীর বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় ও ভূমিকা বিকৃত করে এক মনগড়া মিথ‍্যা ইতিহাস তুলে ধরার অভিযোগ উঠেছে। সিনেমাটিতে দেখানো হয়েছে যে 'ক্ষুদিরাম সিং' ও 'বারীন্দ্র কুমার' নামক দুই বিপ্লবী বৃটিশ পুলিশকর্তা কিংসফোর্ডকে বোমা মেরে হত‍্যার চেষ্টা করে ও তাদের বোমা তৈরীর প্রশিক্ষণ দেয় 'কৃপাণ সিং'! যার সাথে বাস্তবের কোন মিল নেই। প্রকৃত পক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা কিংসফোর্ড হত‍্যার প্রচেষ্টা ও পরবর্তীতে মানিকতলা বোমা মামলার ঘটনার কথা সম্পূর্ণ বিকৃত ভাবে এই সিনেমাটিতে দেখানো হয়েছে। সশস্ত্র সংগ্রামের লক্ষ‍্যে কলকাতার মানিকতলার 'যুগান্তর' গুপ্ত সমিতিতেই অরবিন্দ ঘোষের নেতৃত্বে বোমা তৈরীর কর্মশালা গড়ে ওঠে, ইউরোপ থেকে বোমা তৈরী শিখে এসে এখানে বোমা তৈরী করে বিপ্লব...

চার নারী উদ্ধার ও চার পুরুষ আটক

ছবি
চার নারী উদ্ধার ও চার পুরুষ আটক সুনন্দা বিশ্বাস :- মুর্শিদাবাদ থানার পুলিশের একটি দল ২১ জুন বিকেলে গোয়ালটুলির ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির চক্র ফাঁস করে দেয়। অভিযানে চারজন নারীকে উদ্ধার করা হয়, যারা ভাড়াটিয়া সেজে শোষণের শিকার হচ্ছিলেন। ঘটনাস্থল থেকে সম্ভু মন্ডল, বিদ্যুত মন্ডল, মৃন্ময় প্রামাণিক ও দেবাশিস সিংহকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে গর্ভনিরোধক সামগ্রী ও মদের বোতল। তদন্ত চলছে।

বিশ্ব সঙ্গীত দিবস মঞ্চ মাতালেন আরতী মুখার্জী ও নচিকেতা

ছবি
  বিশ্ব সঙ্গীত দিবস মঞ্চ মাতালেন আরতী মুখার্জী ও নচিকেতা :- সুনন্দা বিশ্বাস :- ২১শে জুন, ২০২৫, শনিবার হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে এক বিশেষ সঙ্গীতসন্ধ্যা। ড্যাফোডিলস-এর উদ্যোগে ও গীতাঞ্জলির সহযোগিতায় আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরসম্রাজ্ঞী আরতী মুখার্জী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার ও বিশিষ্ট ফটো আর্টিস্ট অনুপম হালদার। তিনি বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানান এবং আরতী মুখার্জীর হাতে তুলে দেন নিজের তোলা একটি বিশেষ আলোকচিত্র। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর এবং অভিনেত্রী ও মডেল সাথী সরকার।  সঙ্গীত সন্ধ্যায় একে একে সুরের পসরা মেলে ধরেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অন্বেষা ব্যানার্জি ও ঝুমকি সেন। সন্ধ্যা ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ছিল শ্রোতাদের জন্য এক আবেগঘন ও আনন্দময় অভিজ্ঞতা। সঙ্গীতপ্রেমীরা উপভোগ করেন এক উৎসবমুখর পরিবেশ, যা বিশ্ব সঙ্গীত দিবসকে করে তোলে আরও বিশেষ  কিছু।

মা ও মেয়ের উপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ছবি
  মা ও মেয়ের উপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে :- সুনন্দা বিশ্বাস:- বারাসাতের একটি নামে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে মেয়ে এবং পরবর্তীতে তার মায়ের উপর যৌন হেনস্থার অভিযোগ স্বনামধন্য চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় বারাসাতের ওই চিকিৎসা কেন্দ্রে অভিযোগকারীণী এবং তার মা ডাক্তার দেখাতে যান শারীরিক কিছু সমস্যা নিয়ে।  সেই সময় প্রথমে অভিযোগকানিকে যৌন হেনস্থা করাতে তিনি বেরিয়ে আসেন। পরবর্তীতে অভিযোগকরিণীর মা চিকিৎসা করাতে গেলে তাকেও একই হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। চিকিৎসা কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে সে বিষয়ে কথা বলতে গেলে তারাও কোনো সহায়তা করেননি এমনটাই দাবি অভিযোগকরিণীর মায়ের। পরবর্তীতে যৌন হেনস্থার বিরুদ্ধে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত নেমেছে বারাসাত থানার পুলিশ।

তুলসীর মালা পড়ে স্কুলে আসা যাবেনা নির্দেশ বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকার

ছবি
  তুলসীর মালা পড়ে স্কুলে আসা যাবেনা নির্দেশ বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকার :- সুনন্দা বিশ্বাস :- তুলসীর মালা পড়ে স্কুলে আসা যাবেনা এই ফতোয়া জারি করল বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দত্ত চক্রবর্তী ।  রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা ছাত্রীদের এন্ট্রি করার সময় কেউ তুলসীর মালা পড়ে এসছেন কিনা তার ওপরে কড়া নজর দাড়ি রেখেছেন এবং স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে এর কারন জানতে চাইলে তিনি একটি বাক্য বিনিময় করেন না। পরবর্তীতে সংবাদ মাধ্যমের কর্মীরা স্কুলের সভাপতি চম্পক দাস এর কাছে গেলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে অন ক্যামেরায় ওভার টেলিফোনে ধমক দিতে শুরু করেন। তিনি বলেন কোন অবস্থাতেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল।  তুলসীর মালা পড়ে আসাতে স্কুলের পড়াশোনার কোন ক্ষতি হওয়ার কথা নয়। একই মত সাধারণ অভিভাবক অভিভাবকদের। তারাও মনে করেন স্কুলে তুলসী মালা পড়ে আসলে পড়াশুনোর কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা ...

Air India 171 আলোচনা সভায় ঝর্না ভট্টাচাৰ্য

ছবি
  Air India 171 আলোচনা সভায় ঝর্না ভট্টাচাৰ্য:- সুনন্দা বিশ্বাস :-  জীবন এক লহমায় হারিয়ে ফেললাম আমরা। পঞ্চভূত এ বিলীন হল তাঁরা। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে 171 টি বৃক্ষরোপণ এবং বৃক্ষ দান করলেন ঝর্ণা ভট্টাচার্য" কালের কবলে ১৭১" শীর্ষক অনুষ্ঠানে।  ১৯শে জুন ২০২৫ ওপর প্রজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সমেত একটি আলোচনা সভা, আলোচনার বিষয় ছিল" এত মন্দির মসজিদ গির্জা নিয়ে আড়ম্বর, ধর্মের ভোট ব্যাংক,ধর্ম নিয়ে রক্তারক্তি,তাও কি ঈশ্বর তাঁর শক্তি হারাচ্ছে?"তিনি বলেন যে প্রাণ আমরা হারালাম তাঁরা সূক্ষ্ম দেহে আছেন কিন্তু তাঁদের পার্থিব চাহিদা আকাঙ্ক্ষা নীরবে শেষ হয়ে গেল। তবে এই ১৭১টি গাছ পঞ্চভূত - এর মধ্যে জল বায়ু সর্বোপরি পৃথিবীকে বসবাস যোগ্য করবে ,হয়ত মৃত্যুর পরেও তাঁদের আর একটু বাঁচিয়ে রাখা এভাবে,১৭১ টি গাছ তাঁদের আত্মার প্রতিভূ হয়ে মানুষের পাশে দাঁড়াবে।"

শিলিগুড়ি বর্ষণ মুখর

ছবি
 শিলিগুড়ি বর্ষণ মুখর  সুনন্দা বিশ্বাস :-  বর্ষা প্রবেশ করে যে রাজ্যে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয়বঙ্গেই বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই অনুসারে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকেই বৃষ্টিপাত। শিলিগুড়িতেও বৃষ্টি, আকাশ মেঘলা করে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি। পথ চলতি মানুষদের ছাতা ও রেনকোর্ট ব্যবহার করতে দেখা গেছে।

গ্রেপ্তার তিন অভিযুক্ত, বারাসাত জেলা আদালতে পাঠালো দত্তপুকুর থানার পুলিশ

ছবি
গ্রেপ্তার তিন অভিযুক্ত, বারাসাত জেলা আদালতে পাঠালো দত্তপুকুর থানার পুলিশ :- সুনন্দা বিশ্বাস :-  আনুমানিক ৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার তিন অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে পাঠালো দত্তপুকুর থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনা জেলার ১২ নম্বর জাতীয় সড়ক দাড়িপুকুর এলাকায় মঙ্গলবার মধ্যরাত্রে দুটি গাড়িকে আটক করে প্রায় ৩০ কেজি গাঁজা সহ কামাল উদ্দিন মোল্লা, রফিকুল হোসেন ও নাসিমা বিবি নামক ,৩ অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত জেলা পুলিশের দত্তপুকুর থানার পুলিশ আধিকারিকরা। এবং তার পরবর্তীতে মঙ্গলবার দুপুর একটা নাগাদ তিন অভিযুক্তকে পাঠানো হয় বারাসাত জেলা আদালতে।

ট্রাম্প মোবাইল

ছবি
  ট্রাম্প মোবাইল নিজস্ব সংবাদদাতা :-  শুল্কনীতির পর গ্লোবাল টেক জায়ান্ট অ্যাপলকে (Apple) নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার স্মার্টফোনের বাজারে পা রাখতে চলেছে ট্রাম্পের ব্যবসায়িক সংস্থা। ইতিমধ্যেই আমেরিকায় (USA) একাধিক ব্যবসা চালায় ট্রাম্প পরিবার। এবার তাঁরা টেক দুনিয়ায় লঞ্চ করতে চলেছে প্রথম নিজস্ব মোবাইল ব্র্যান্ড ‘ট্রাম্প মোবাইল’ (Trump Mobile)। প্রিমিয়াম সেগমেন্টের মোবাইলে এবার ‘অ্যাপল’কে কড়া টক্কর দিতে পারে ট্রাম্পের এই সংস্থা, এটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তাঁর কথায়, “এই উদ্যোগ শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি আমেরিকান জাতীয়তাবাদের প্রতীক।”মার্কিন প্রেসিডেন্ট পুত্র আরও জানান, ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ (Make In America Great Again) এই চিন্তাধারা থেকেই ট্রাম্প মোবাইলের জন্ম। কিন্তু কেমন হবে ট্রাম্প মোবাইলের প্রথম স্মার্টফোনটি? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। সূত্র মারফত জানা গিয়েছে, সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি হবে এই স্মার্টফোন। কল সেন্টার থেকে ...

কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'

ছবি
 কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল' :- সুনন্দা বিশ্বাস :- 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর ছত্রছায়ায় 'হেডলাইনস কলকাতা' নামে কলকাতায় সম্প্রচার শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'।  'ক্যাল কলিং টিভি'-র সাথে গাঁটছড়া বেঁধে কলকাতায় সংবাদ পরিবেশন শুরু করতে চলেছে 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'। 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর সূত্র অনুযায়ী, "ত্রিপুরা, আসাম-এর পর এবার পশ্চিমবঙ্গ থেকে অনুষ্ঠান সঞ্চালনা ও সম্প্রচার করবে এই দৃশ্যশ্রাব্য সংবাদ মাধ্যম। আজ অপরাহ্ণে বন্ধন গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, বিধাননগরের উপ নগরপাল অনীশ সরকার, সাহা টেক্সটাইলসের কর্ণধার কান্তিলাল সাহা, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা, প্রেস ক্লাব কলকাতা-র অধ্যক্ষ স্নেহাশিস সুর, শেরিফ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চাঁদমল লাধা, লংতরাই গুঁড়ো মশলা-র রতন দেবনাথ, ও 'হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল'-এর অন্যতম চালিকাশক্তি প্রণব সরকার ও ঋত্বিক মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে কলকাতায় কাজ শুরু করল 'হেডলাইনস ত্রিপু...

"বঙ্গনারী সম্মান ২০২৫ ”

ছবি
"বঙ্গনারী সম্মান ২০২৫ ” :- সুনন্দা বিশ্বাস :- নারীশক্তির গৌরবকে উদযাপন করতে কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে ১৫ ই জুন ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল “রেডওয়াইন বঙ্গনারী সম্মান”-এর চতুর্থ বর্ষ।  সমাজে অগ্রণী ভূমিকা রাখা সাহসিনী, সৃষ্টিশীল ও সংগ্রামী বঙ্গনারীদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্যেই এই মহতী উদ্যোগ। এই সন্ধ্যা, রূপ নেয় এক গৌরবোজ্জ্বল উৎসবে। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। এবারের সম্মানপ্রাপ্তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, পঞ্চালী মুন্‌শি (হালদার) – WBCS অফিসার ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার। এছাড়া অনামিকা সাহা – বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী, যার অভিনয়ের দাপট একাধিক প্রজন্মকে মুগ্ধ করেছে। উপস্থিত ছিলেন শাশ্বতী গুহঠাকুরতা – টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। স্বাগতালক্ষ্মী দাসগুপ্ত – শাস্ত্রীয় ও আধুনিক গানের সফল শিল্পী। চৈতি ঘোষাল – নাট্য ও সিনেমা জগতের খ্যাতনামা অভিনেত্রী। এছাড়াও সমাজকর্ম, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা ও উদ্যোক্তা জগতে অবদান রাখা আরও ১৩ জন বিশিষ্ট বঙ্গনারী সম্মানিত ...

পবিত্র গীতা অক্ষত

ছবি
পবিত্র গীতা অক্ষত :- নিজস্ব প্রতিনিধি ভারত :- ভারতের গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ। বিমানে অবস্থানরত ২৪২ জনের মধ‍্যে মারা গিয়েছেন ২৪১ জন। প্রাণে বেঁচেছেন মাত্র ১ জন। ভস্মীভূত গোটা বিমান। এতটাই ঝলসে গেছে দেহ যে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ‍্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে আস্ত এক শ্রীমদ্ভগবদ্গীতা। যা দেখে অবাক উদ্ধারকারী দল। এই ঘটনাকে আশ্চর্যজনক বলে ও মনে করছেন অনেকে। একটি ভিডিও,.যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভগবদগীতার একটি কপি বিমানের ধ্বংসাবশেষের মধ‍্য থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  একব‍্যক্তি সেই ভিডিওতে বইটির পাতা উল্টে দেখাচ্ছেন, এবং দেখা যাচ্ছে বইটির কোনো পাতাই নষ্ট হয়নি।  এই নিয়ে জনমনে ভগবত আলোচনার ঝড় বইছে।

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

ছবি
  পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে:-       সুনন্দা বিশ্বাস :-  হুগলি জেলার মসাটে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে নির্মিত হতে চলেছে এক অনন্য মন্দির – “মহাবীর স্বামীজি টেম্পেল কাম যোগা সেন্টার”। বুধবার, জগন্নাথ দেবের স্নানযাত্রার পবিত্র তিথিতে, পূজাপাঠ ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির কেবলমাত্র উপাসনার স্থানই নয়, এটি একটি যোগা কেন্দ্র হিসেবেও কাজ করবে, যা স্থানীয় মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সাধারণ সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজজী, সহ অন্যান্য মহারাজ গণ। উপস্থিত ভক্তবৃন্দ এবং স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসাহ ও আবেগ।

এক অভিনব দৃশ্য পুরাতনা উত্তর কলকাতার বাগবাজার হাই স্কুলের সামনে

ছবি
এক অভিনব দৃশ্য পুরাতনা উত্তর কলকাতার বাগবাজার হাই স্কুলের সামনে:- সুনন্দা বিশ্বাস:- হাতে টানা রিকশার ১৩০ বছরের ঐতিহ্য অস্তাচলে ।কলকাতার ঐতিহ্য হাতে টানা রিকশা গঙ্গার গা ঘেষে জন্ম নেওয়া ৩০০ বছরের পুরনো শহর কলকাতার অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে শাসন থেকে প্রশাসন। তবে আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও এখনও বদলায়নি শহরের ঐতিহ্য। কাউকে যদি একফ্রেমে কলকাতার ছবি আঁকতে বলা হয়, তবে সেই ফ্রেমে যা আসবে তারমধ্যে অন্যতম হাতে টানা কাঠের রিকশা। ফলে আজও সেই ঐতিহ্যের অংশ হয়ে শহরের বুকে এখনও চলমান হাতে টানা রিকশাগুলো। ঘণ্টির ঠুং ঠুং শব্দে একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে আরেকটা মানুষকে। পুরনো কলকাতাসহ এ ধরনের রিকশা বেশি দেখা যায় উত্তর ও মধ্য কলকাতার অলিগলি থেকে রাজপথে। এছাড়া দক্ষিণ কলকাতার ভবানীপুরের দিকে এখনও দেখা যায় হাতে টানা রিকশার চল। ইতিহাস অনুযায়ী, ষোড়শ শতকের শেষের দিকে জাপানের বিভিন্ন শহরে দেখা যেত এই হাতে টানা কাঠের রিকশা। ১৮৯০ সালে জাপান থেকে জাহাজে করে কলকাতায় প্রথম আসে টানা রিকশা। সেই থেকে মিশে গেছে কলকাতার ঐতিহ্যর সঙ্গে। দেখতে দেখতে পার করে ফেলছে ১৩০ বছরের বেশি সম...

মেদিনীপুর ও হাওড়া কলকাতা খুশি মেদিনীপুর ও ঝাড়গ্রাম বাসীরা -ফোরলেন ব্রিজে যুক্ত হতে চলেছে

ছবি
 মেদিনীপুর ও হাওড়া কলকাতা খুশি মেদিনীপুর ও ঝাড়গ্রাম বাসীরা -ফোরলেন ব্রিজে যুক্ত হতে চলেছে :- নিজস্ব সংবাদদাতা  সাঁতরাগাছি ব্রিজের যানজট কমাতে বিকল্প সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। জুড়ে যাবে নির্মীয়মাণ এলিভেটেড করিডরের সঙ্গে, বাড়বে যানবাহনের গতি সাঁতরাগাছি রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু সাঁতরাগাছি রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে কলকাতা ও ১৬ নম্বর জাতীয় সড়কের মধ্যে যাঁরা চলাচল করেন, তাঁদের প্রায়ই সাঁতরাগাছি ব্রিজের যানজটের কবলে পড়তে হয়। কোনা এক্সপ্রেসওয়ে যতটা চওড়া, তার থেকে অনেক ছোট দক্ষিণ-পূর্ব রেল লাইনের উপর দিয়ে যাওয়া এই সড়কসেতু সাঁতরাগাছি ব্রিজ।  স্বাভাবিক ভাবেই এই সেতুর উপরে দ্বিমুখী যান চলাচলের ফলে, মাঝেমধ্যেই দীর্ঘ যানজট লেগে যায়। কলকাতা বন্দর থেকে যে কোনও জিনিস বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি, কলকাতা থেকে ডানকুনি বা খড়্গপুরগামী পথে যোগাযোগ করতে হলেও মূলত এই সেতুটি ব্যবহার করেই ব...

আদ্যামা মন্দির উদ্বোধন কেষ্টপুরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের আদলে

ছবি
 আদ্যামা মন্দির উদ্বোধন কেষ্টপুরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের আদলে :- সুনন্দা বিশ্বাস :- স্বর্গীয় চিত্ত রঞ্জন দাস ও মণ্জু রানী দাসের পুণ্য স্মৃতিতে বিধান নগর পৌর নিগমের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী মনীষ মুখার্জির একান্ত  সহযোগিতায় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুরের অনুপ্রেরণায় আরও একটি আদ্যামা মন্দির কেষ্টপুর শাখায় প্রাণ প্রতিষ্ঠা হল গত ২৮ শে জৈষ্ঠ্য ১৪৩২ বঙ্গাব্দ ১১ ই জুন ২০২৫। মন্দির উদ্বোধনের পাশাপাশি দুটি শীততাপ নিয়ন্ত্রিতায় অ্যাম্বুলেন্স উদ্ধোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী মনীষ মুখার্জি মহাশয়, ব্রহ্মচারী মোরাল ভাই আদ্যাপীঠ ট্রাষ্টের সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট নিউটনের বিধায়ক যিনি তাপস চ্যাটার্জী বিধান নগর বিধানসভার বিধায়ক ও অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী।

বাবা ভুত নাথ মন্দিরে অনুপম হালদারের ভক্তি যুক্ত পুজো

ছবি
বাবা ভুত নাথ মন্দিরে অনুপম হালদারের  ভক্তি যুক্ত পুজো :-  সুনন্দা বিশ্বাস:- মানুষই মূল - ভুতনাথ মন্দিরে অনুপম হালদারের নীরব পূজো। যখন চারপাশে আলো, ক্যামেরা - ঝলকানি—সেই সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট কমিশনার (রেভিনিউ) অনুপম হালদার দেখালেন এক অন্যরকম উদাহরণ। প্রকৃতিপ্রেমী, পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার, আবার অন্যদিকে ভূতনাথ মন্দিরের এক নিষ্ঠাবান কর্মকর্তা—এই পরিচিত মুখটি এসেছিলেন ভুতনাথ মন্দিরে একান্ত নিজের মনের মতো করে পূজো দিতে । তিনি উত্তরের উদ্দেশ্যে বলেন,- “পুজো করার জন্য এসেছি। বাবার পুজো মন প্রাণ দিয়ে করলাম। আমি জানতাম, এখানে অনেক সমাজের পিছিয়ে পড়া  মানুষ থাকেন। তাই যতটা পেরেছি, তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম,” — ।   তিনি এসেছিলেন পুজো দিতে, আর মন থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে।  পুজো দেওয়ার পর  ভূতনাথ মন্দির সংলগ্ন এলাকার অনাথ ও পিছিয়ে পড়া  মানুষদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন। কারও হাতে জামা কাপড় দিয়ে সাহায্য, তো কারও মুখে একটু হাসি—সবটাই নীরবে। তিনি আরও বলেন— “মানুষের পাশে থাকাটাই আম...

দিল্লিতে বহুতলে ভয়ংকর অগ্নিকান্ডে মৃত তিন

ছবি
দিল্লিতে বহুতলে ভয়ংকর অগ্নিকান্ডে মৃত তিন:- নিজস্ব সংবাদদাতা:-   ভারতের রাজধানী দিল্লির এক বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড ।  অগ্নিকান্ডের জেরে ৭ তলা ওই বহুতল থেকে প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপ। ঘটনার জেরে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঝাঁপ দিয়ে আহত হয়েছেন আরও একাধিক জন। ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১০ জুন) সকালে এই অগ্নিকান্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে দিল্লির দ্বারকার সেক্টর ১৩ তে। ৭ তলা ওই আবাসনের উপরের তলা দাউদাউ করে জ্বলতে দেখা যায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে ৭ তলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন। এত উপর থেকে নিচে লাফ দেওয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কিভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Kolkata-born NRI Abhishek Sarkar's Photography Exhibition at Academy of Fine Arts:-

ছবি
Kolkata-born NRI Abhishek Sarkar's Photography Exhibition at Academy of Fine Arts Sunanda Biswas:- Kolkata: NRI Artificial Intelligence Expert Abhishek Sarkar's maiden solo photography exhibition was inaugurated at the Academy of Fine Arts, Kolkata, on June 6. The exhibition, which will run until 12th June, showcases Abhishek's remarkable series of low-light, long-exposure photographs capturing the essence of nature, structures and cityscapes. Abhishek Sarkar, an Artificial Intelligence expert at JP Morgan Chase in the USA, has demonstrated his creative prowess through this exhibition. His works highlight his technical skills and artistic vision as a photographer. International photo artist Anupam Halder, by profession a Joint Commissioner of Revenue under the Government of West Bengal, inaugurated the exhibition. Abhishek's parents, Mr. Abhijit Sarkar and Prof. Jayashree Mukherjee, accompanied him. The event marked a significant milestone in Abh...