পোস্টগুলি

জানুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া 48তম আন্তর্জাতিক বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন

ছবি
 পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া 48তম আন্তর্জাতিক বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন :- সুনন্দা বিশ্বাস :- এবারের ফোকাল থিম জার্মান। জার্মানীর প্রতিনিধির উপস্থিতির মধ্যেই বই মেলার উদ্বোধন করেন। মেলা চলবে 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তিলোত্তমা কলকাতা বই এর পৃষ্ঠা তে সেজে উঠলো।

প্রতিভা, সংস্কৃতি এবং শিক্ষার এক অসাধারণ মেলবন্ধন সরস্বতী ওয়ার্ল্ড স্কুল আয়োজিতো "উরজা ২০২৫"

ছবি
  প্রতিভা, সংস্কৃতি এবং শিক্ষার এক অসাধারণ মেলবন্ধন সরস্বতী ওয়ার্ল্ড স্কুল আয়োজিতো "উরজা ২০২৫" :- নিজস্ব সংবাদদাতা :- সরস্বতী ওয়ার্ল্ড স্কুল তাদের বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান "উরজা ২০২৫" আয়োজন করেছে, যা শিক্ষাগত সাফল্য, শৈল্পিক প্রকাশ এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার একটি অসাধারণ উদযাপন। অনুষ্ঠানটি তাদের নিজস্ব স্কুল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়েছিল। বিশিষ্ট শিক্ষাবিদ, অভিভাবক এবং শিক্ষার্থী সহ সম্মানিত অতিথিদের একটি বিশিষ্ট সমাবেশ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় আন্তরিক সংবর্ধনার মাধ্যমে, এরপর একটি সূচনা বক্তব্য, একটি ঐতিহ্যবাহী পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং জ্ঞান ও প্রজ্ঞার আলোকসজ্জার প্রতীক হিসেবে একটি আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। মাননীয় চেয়ারম্যান শ্রী বিক্রান্ত সিং, ভাইস চেয়ারম্যান শ্রী বিনোদ সিং এবং পরিচালক শ্রীমতি স্নেহা সিং সহ প্রধান গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজকর্মী শ্রী বিশ্বজিৎ মুখার্জি এবং বিশিষ্ট গবেষক ও লেখক শ্রী দেবাশিস মুখোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে...

श्री संजीव चोपड़ा, सचिव (एफपीडी), भारत सरकार ने ब्रेथवेट के कोलकाता वर्क्स का निरीक्षण किया

ছবি
  श्री संजीव चोपड़ा, सचिव (एफपीडी), भारत सरकार ने ब्रेथवेट के कोलकाता वर्क्स का निरीक्षण किया स्टाफ रिपोर्टर कोलकाता, 27 जनवरी 2025: श्री संजीव चोपड़ा (IAS), सचिव, खाद्य और सार्वजनिक वितरण विभाग (एफपीडी), उपभोक्ता मामले, खाद्य और सार्वजनिक वितरण मंत्रालय, भारत सरकार ने 27 जनवरी 2025 को ब्रेथवेट एंड कंपनी लिमिटेड (बीसीएल) का दौरा किया। उनके साथ श्री संतोष सिन्हा, प्रबंध निदेशक, सेंट्रल वेयरहाउसिंग कॉरपोरेशन (सीडब्ल्यूसी), श्री विनोद तमोरी, महाप्रबंधक (रेल संचालन) और सीडब्ल्यूसी की टीम भी उपस्थित रही। यह दौरा भारत की लॉजिस्टिक्स और विनिर्माण क्षमताओं को बढ़ाने के लिए दोनों संगठनों के बीच सहयोग को मजबूत करने की दिशा में एक महत्वपूर्ण कदम था। इस अवसर पर डॉ. सुनील कुमार शर्मा, कार्यकारी निदेशक, क्वालिटी अस्योरेंस (मैकेनिकल), आरडीएसओ-कोलकाता भी उपस्थित थे। मोहम्मद असद आलम, अध्यक्ष एवं प्रबंध निदेशक, बीसीएल ने श्री संजीव रस्तोगी, निदेशक (उत्पादन), श्री आर. वीरबाहु, निदेशक (वित्त), श्री ए. के. शाही, मुख्य कार्यशाला प्रबंधक और बीसीएल के वरिष्ठ अधिकारियों के साथ आगंतुकों का गर्मजोशी से स्वा...

প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান

ছবি
প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান  :- সুনন্দা বিশ্বাস :-  ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়। হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে,২৫ জানুয়ারি ২০২৫ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অরূপ রায় আজকাল-এর প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-এর কণিষ্ঠ ভ্রাতা মৃত্যুঞ্জয় রায় ও ভগিনেয় হিমাদ্রি ঘোষ-এর হাতে স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাণা চ্যাটার্জি, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক ও চিত্রকর দিবাকর চক্রবর্তী। বিশিষ্ট প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায় অমর রহে। তাকে স্মরণ করে চলায় আমাদের হৃদ মন্ত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে ২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন

ছবি
 নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে ২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন':- সুনন্দা বিশ্বাস :- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন', ঠিক আজ,- ২৩ জানুয়ারি ২০২৫। আজই সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান।  এই ক্লাবের -এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কেও সম্মানি...

শ্রীজগন্নাথ সেবা সমিতির ১৫ তম উৎসবের সম্পন্ন হল

ছবি
  শ্রীজগন্নাথ সেবা সমিতির ১৫ তম উৎসবের সম্পন্ন হল :- নিজস্ব সংবাদদাতা :- শ্রী জগন্নাথ সংস্কৃতি বিশ্ব মানুষের সংস্কৃতিশ্রী। জগন্নাথ সেবা সমিতির ১৫তম বার্ষিক ভাগবত পারায়ণ উৎসব রবিবার কলকাতার জিঞ্জিরা বাজারে শান্তি সংঘ সামনে শ্রী জগন্নাথ ফাউন্ডেশনের উদ্যোগে সম্পন্ন করা হলো।  গত ১৬ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠান কে উদ্বোধন করেন পূর্ব বেহালা বিধায়িকা তথা ১৩১ নং ওয়ার্ডের পৌর প্রধান রত্না চ্যাটার্জি বলেন যে জগন্নাথ সংস্কৃতি বিশ্ব মানবের সংস্কৃতি। এই সংস্কৃতিতে কোনো বৈষম্য নেই। তিনি বলেন, ওড়িয়াদের সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনা অনন্য। তিনি ওড়িয়া মানুষসের সাথে আছেন এবং থাকবেন। শুক্রবার ১৭ জানুয়ারী, শ্রী শ্রী জগন্নাথ ফাউন্ডেশন পক্ষ্য থেকে ২ দিনে ব্যাপী দরিদ্র ও অভাবীদের শীতবস্ত্র দান হয়ে এবং পূর্ব বেহালার বিধায়িকা তথা ১৩১ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রত্না চ্যাটার্জি বস্ত্র দান করেন। শনিবার ১৮ তারিখে, কুনিকুনি শিশুদের দ্বারা ওডিসি নৃত্য পরিবেশন ছিল চিত্তাকর্ষক। প্রবীণ নাগরিকদেরও সংবর্ধিত করা হয়েছিল।  পণ্ডিত অশোক শেঠপাঠি, পণ্ডিত সতসী কুমার দীক্ষিত এবং পণ্ডিত কৈলাস চন্দ্র ৪ দিন ধরে ওড়িয়...

"কর্ম সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট" আজ প্রসংসার কেন্দ্র বিন্দুতে":

ছবি
  "কর্ম সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট" আজ প্রসংসার কেন্দ্র বিন্দুতে":- সুনন্দা বিশ্বাস :-  আজ সকাল থেকে বিধাননগর পৌরনিগমের অধীন কৃষ্ণপুর মিলনবাজারের 'সুভাষ শিশু উদ্যান'-এ হয়ে গেল তৃতীয় বর্ষ 'অঙ্কন উৎসব'। এই অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার রূপে সাইকেল, ট্রলি ব্যাগের মতো উল্লেখযোগ্য পুরস্কার তুলে দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল 'কর্ম সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট'। প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া পর 'কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট'-এর অধ্যক্ষ অনিলকুমার দাস আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে আমরা এখানে আরো চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারী উপহার রূপে পেয়েছে সাইকেল, স্মারক ও শংসাপত্র, দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ট্রলিব্যাগ, স্মারক ও শংসাপত্র এবং তৃতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ব্যাকপ্যাক, স্মারক ও শংসাপত্র। এবারের 'অঙ্কন উৎসব'-এ পাঁচটা বিভাগ মিলিয়ে মোট ৬৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগী ও প্রতিযো...

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সর্বনাশা স্যালাইন?’। ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়

ছবি
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সর্বনাশা স্যালাইন?’। ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার রাত ১০ টায়। নিজস্ব সংবাদদাতা :- প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন মেদিনীপুরের মামনি রুইদাস। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, সিজার করতে হবে। সে দিনই মা হবেন মামনি। ঘর আলো করে আসবে সন্তান। কিন্তু সে দিন কি তাঁর বাড়ির লোকেরা জানতেন যে ওই নবজাতক তার মায়ের মুখটাও দেখতে পাবে না? মামনির সঙ্গে সে দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজার ডেলিভারি হয়েছিল আরও চার অন্ত্বসত্তার। পাঁচ জনই চলে যান ভেন্টিলেশনে। মামনি মারা যাওয়ার পরে তিন জনকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁদের অবস্থা এখনও উদ্বেগজনক। কেন এমন হল? অভিযোগ, যে স্যালাইন দেওয়া হয়েছিল সদ্য মায়েদের, সেই স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রশ্ন তার পরেও কী ভাবে দেওয়া হল সেই স্যালাইন? তদন্তে নেমে মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকদেরই কাঠগড়ায় তুলেছে রাজ্য। সাসপেন্ড করা হয়েছে ৬ সিনিয়র ও ৬ জুনিয়র ডাক্তারকে।  চিকিৎসকদের যদি গাফিরলতি থাকে তা হলে তাঁরা নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু স্যালাইনে গলদের প্রসঙ্গ কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার? চিকিৎসক মহল এবং বি...

শুরু হল শিশুদের উপযোগী ভৌতিক চলচ্চিত্র "রহস্যময় গাড়ি"-র দৃশ্যগ্রহণ পর্ব

ছবি
শুরু হল শিশুদের উপযোগী ভৌতিক চলচ্চিত্র "রহস্যময় গাড়ি"-র দৃশ্যগ্রহণ পর্ব :- নিজস্ব সংবাদদাতা :- 'দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট'-এর পঞ্চম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র রূপে আজ থেকে শুরু হল শিশুদের উপযোগী ভৌতিক চলচ্চিত্র 'রহস্যময় গাড়ি'-র দৃশ্যগ্রহণ পর্ব। প্রযোজক সংস্থার বক্তব্য অনুযায়ী আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে 'রহস্যময় গাড়ি'।  এই কাহিনীচিত্রের দুই নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল একযোগে জানিয়েছেন, "২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহিনীচিত্রে নবাগত শিশু শিল্পী নীলাদ্রি সর্ববিদ্যা, অরণ্য প্রধান, পূজা মণ্ডল, স্নেহা ব্যানার্জি, রিমা হালদারের পাশাপাশি দেখা যাবে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অনুভবী ও অভিজ্ঞতা সম্পন্ন দেবাশিস গাঙ্গুলী, বিশ্বজিৎ চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, সোমা ব্যানার্জি-র মতো অভিনেতা ও অভিনেত্রীদের।" ১৮ জানুয়ারী ২০২৫ শনিবার "দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট"-র পক্ষ থেকে জানানো হয়েছে, "ছুটিতে ঠাকুরদার বাড়ি ঘুরতে গিয়ে একটা চারচাকার গাড়ি দেখতে পায় শহরাঞ্চলে বসবাসকারী কয়েকজন শিশু, এই গাড়িকে ঘিরেই এই কাহিনীচিত্রের এগিয়ে চলা।...

দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা "আইকনিক"

ছবি
  দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা 'আইকনিক'। সুনন্দা বিশ্বাস :-  ১৫ জানুয়ারী ২০২৫ দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল অনুষ্ঠান পরিকল্পনাজনিত নতুন সংস্থা "আইকনিক"। অনেক অপেক্ষার পর এমন স্বপ্ন পূরণ হল। এমন হৃদয় গ্রাহ্য সৃষ্টি সংস্থাতে উপস্থিত ছিলেন ২০২৪- স্বনামধন্য দাবা খেলোয়াড় ও ১৯৯১ সালের গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত। এছাড়াও প্রখ্যাত,- বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় মহাশয়। সঙ্গে অভিনেতা রাজীব বোস, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা,- আইনজীবী সুদীপ্ত রায়, 'আইকনিক'-এর দুই প্রতিনিধি রূপা মালাকার ও লিটসি দাস সহ একাধিক বিশিষ্ট গুণীজন। "আইকনিক" সংস্থার তরফ থেকে অন্যতম নির্দেশক সাথী সরকার জানিয়েছেন, "একই ছাদের তলায় এখানে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংক্রান্ত যাবতীয় কাজ, বিবিধ প্রকার ছাপার কাজ, বাণিজ্যিক সংস্থার কার্যক্রম, বিবাহের কাজ, ফ্যাশন ও পুরস্কার বিতরণী কার্যক্রম ও অন্যান্য কাজ করা হব...

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, পিঠে পুলি উৎসব আয়োজিত হল মায়া সত্য ভ্রম টীম এর সাথে

ছবি
  পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, পিঠে পুলি উৎসব আয়োজিত হল মায়া সত্য ভ্রম টীম এর সাথে :- নিজস্ব সংবাদদাতা :-  পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, "হিন্দুস্তান সুইটসের" কর্ণধার রাজীব পাল আয়োজিত "পিঠে পুলি উৎসবের" শুভ আরম্ভ হলো পুলি পিঠে পায়েসের মহা ভোজ দিয়ে।যাদবপুর ৮ বী বাস স্ট্যান্ডের সন্নীকটে অবস্থিত প্রখ্যাত এই মিষ্টান্ন ভাণ্ডারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়া সত্য ভ্রম ছায়া ছবির কলা কুশলীরা - পরিচালক শমীক রায়চৌধুরীর সাথে ছিলেন ছবির অভিনেতারা - সোহম মজুমদার, রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য, তানিয়া দাস নন্দী, চিত্রগ্রাহক প্রসেনজিৎ কোলে প্রমুখ।  আয়োজকরা একটি অনন্যা পুলি পিঠে রন্ধন প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন। সেই প্রতিযোগিতার বিজেতারা উপস্থিত তারকাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পার্বনের দিনের অনুষ্ঠান, দর্শক, ক্রেতা, অভিনেতা, সবার সাথে মহা আনন্দে সম্পন্ন হয়।

"সুইজিৎ প্রোডাকশনস" এর উদ্যোগে এবং 'এ জি ডাব্লু ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন

ছবি
  "সুইজিৎ প্রোডাকশনস" এর উদ্যোগে এবং   'এ জি ডাব্লু  ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন:- সুনন্দা বিশ্বাস :- "সুইজিৎ প্রোডাকশনস'-এর উদ্যোগে এবং 'অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট' সংক্ষেপে 'এ জি ডাব্লু ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন।শারীরিক সৌন্দর্য নয় বরং ষোড়শী থেকে মহিলাদের আভ্যন্তরীণ সৌন্দর্যের খোঁজে কলকাতার বুকে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে নতুন ধরণের এক সৌন্দর্য প্রতিযোগিতা। আসন্ন 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন' সম্পর্কে কথা বলতে গিয়ে 'সুইজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে বলেছেন, " সমাজের একাংশ এখনও ভাবে নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ আলাদা। ষোড়শী থেকে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান।" অপরদিকে 'এ জি ডাব্লু ই'-র প্রতিষ্ঠাতা ও নির্দেশক অদ্বিতীয়া দত্ত বণিক জানিয়েছেন, "বেঙ্গল'জ ভ...

স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ' দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' এ হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক 'বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫

ছবি
স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ' দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' এ হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক 'বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫ :- সুনন্দা বিশ্বাস :- স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে "মোঙ্গোলিয়া"-র কলকাতাস্থিত কনসাল-এর সহযোগিতায় এবং 'ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'ডাব্লু বি ডাব্লু এ'-র পরিচালনায় দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' প্রাঙ্গনে হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক "বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫"।  ১২ ই জানুয়ারি ২০২৫ আজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের ১২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ছন্দা সরকার ও ১২৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ঘণশ্রী বাগ। 'ডাব্লু বি ডাব্লু এ'-র সভাপতি গৌতম ঘোষ, বরিষ্ঠ সহাধ্যক্ষ অসিতকুমার সাহা-র পাশে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী জানিয়েছেন, "আজ শিশু ও পুরুষদের ৪৮ কেজি, ৫৭ কেজি, ৬১ কেজি ও ৬৫ কেজি বিভাগ সহ মহিলাদের ৪৬ কেজি, ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৭ কেজি ও ৬৫ কেজি বিভাগ মিলিয়ে ১০ ট...

ডঃ পারমিতা ভট্টাচার্যের লেখা "মায়া-মুক্তি" বইটি প্রকাশিত হল

ছবি
  ডঃ পারমিতা ভট্টাচার্যের লেখা "মায়া-মুক্তি" বইটি প্রকাশিত হল :- সুনন্দা বিশ্বাস :- অতি প্রতিভাবান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কর্পোরেট ও , সমাজসেবী ডঃ পারমিতা ভট্টাচার্যের লেখা "মায়া-মুক্তি" বইটি প্রকাশিত হল গিরবান পাবলিকেশন এর পক্ষ থেকে।এবং উপস্থিত অতিথিদের সম্মানিত করা হয়। এই মন স্পর্শ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন সেনগুপ্ত, মি. বিপ্লব ঘোষ, শ্রীমতি স্মার্তা পারিয়াল, শ্রীমতি সিমন্তিনী দাশগুপ্ত এবং শ্রীমতি অনুশ্রী মিত্র এর মত উজ্জ্বল ব্যক্তিত্বরা। পরিশেষে বলা যায় মডারেটরের কথা,-শ্রীমতি অনুক্তা ঘোষাল। ৯ ই জানুয়ারি ২০২৫ এর আলোকময় গোধূলি ছিলো মনে রাখার মত। বলাই যায় বই প্রেমী দের জন্য এই বইটি বিশেষ চমক।  সত্যিই একটি মহান এবং সফল লঞ্চ.

কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন' এর 'উদ্যোগে বারো ঘণ্টা ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হল

ছবি
'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন' এর 'উদ্যোগে বারো ঘণ্টা ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হল :- সুনন্দা বিশ্বাস :- 'কফি হাউস প্রেমী দিবস'-এর বিশেষ দিনে সুরসম্রাট সলিল চৌধুরী (জন্ম : ১৯ নভেম্বর ১৯২৫)-র স্মরণে 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর বর্তমান চালিকাশক্তি 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন' এর উদ্যোগে আজ "রক্তদান' নামাঙ্কিত" বারো ঘণ্টা ব্যাপী এক রক্তদান শিবির আয়োজন করল। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়, মান্না দে-র গাওয়া বিখ্যাত গান 'কফি হাউসের সেই আড্ডাটা' গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ফুটবলার মৃদুল ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজক শিবিরের তরফে সম্পাদক অচিন্ত্য লাহা বলেছেন, "২০০১ সালের আগে কলেজ স্ট্রিটের কফি হাউস শুধুমাত্র কফি পান ও আড্ডা দেওয়ার জায়গা ছিল।  অচিন্ত্য লাহা আরো বলেন,-২০০১ সাল থেকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করতে ...

এবার শীতে হিমেল হাওয়ায় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও পিকনিক হয়ে গেলো

ছবি
  এবার শীতে হিমেল হাওয়ায় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও পিকনিক হয়ে গেলো :- সুনন্দা বিশ্বাস :- ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া ও পিকনিক হয়ে গেল। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার, কলকাতার 'অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট' এর মাঠে মিলিত হয়েছিল সংস্থার সদস্য ও তাঁদের পরিবারের লোকজন।  ক্রীড়া প্রতিযোগিতায় একদম ক্ষুদে থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব প্রবীণদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট। দৌড়, চামচ - গুলি, ব্যালেন্স রেস, কিক দ্য বল, হিট দ্য উইকেট ইত্যাদি মোট তেরোটা ইভেন্টে প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রশাসক বাবুন ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার অর্জুন শান্তি মল্লিক, প্রাক্তন কবাডি খেলোয়াড় অভিজিৎ পালিত, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমন কল্যাণ সেন,লেখক ও সাংবাদিক শম্ভু সেন,ট্রেজারার সাধনা দাস বোস,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের লোকজন মিলিয়ে এদিন প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।...

নব যুবক সংঘের" উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার হয়ে গেলো দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান

ছবি
  "নব যুবক সংঘের" উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার হয়ে গেলো দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান :- সুনন্দা বিশ্বাস :- এই  হার্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশীষ কুমার, প্রবন্ধ রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, সঞ্জয় রায়, সৌম বক্সী, প্রিয়াঙ্কু পান্ডে, প্রদীপ মজুমদার, সঞ্জীব আচার্য, ভাস্কর সিনহা ছাড়াও সম্মানীয় অতিথিরা।  রাজ্যে শীতের প্রকোপ এখনো বর্তমান । এই শীতের মরশুমে দুস্থদের পাশে দাঁড়ালো "নব যুবক সংঘ ক্লাব" এই জানুয়ারিতেই (২০২৫)।  কেশবচন্দ্র সেন স্ট্রিটে "নব যুবক সংঘের" উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল এবং গরম জামা বিতরণের আয়োজন করা হয়েছিল। বলার কথা এই যে তার সাথে ছিল হুইল চেয়ার বিতরণ। অনুষ্ঠানে প্রায় ৬০০ টি কম্বল বিতরণ করা হয়। এমন সুচিন্তা অনেক মানুষের জীবন সাবলীল করবে তা সহজেই বোধগম্য হয়।

গত কাল শনিবার শ্রী প্রতাপ সিং শামি, এস ডি জি আর ডি ও ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেড পরিদর্শন করলেন

ছবি
গত কাল শনিবার শ্রী প্রতাপ সিং শামি, এস ডি জি    আর ডি ও ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেড পরিদর্শন করলেন :- নিজস্ব সংবাদদাতা :- শ্রী প্রতাপ সিং একটি মিনিরত্ন-১ সিপিএসই পরিদর্শন করেন ৪ ঠা জানুয়ারী ২০২৫ শনিবার। রেলওয়েরপরিদর্শনের সময়, শ্রী শামি সুবিধার একটি ব্যাপক পরিদর্শন পরিচালনা করেন এবং ওয়াগন উৎপাদনের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেন।  তিনি কর্মশালায় বাস্তবায়িত উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উদ্ভাবনী অনুশীলনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। শ্রী শামি কর্মশক্তি এবং ব্যবস্থাপনার সাথে আলাপচারিতা করেন। দক্ষতা বাড়াতে এবং উচ্চ-মানের রেল ওয়াগনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সংস্থার প্রচেষ্টার অন্তর্দৃষ্টি অর্জন করেন।  ব্রেথওয়েট অ্যান্ড কোং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদ আলমের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে সফর শুরু হয়। পরে, শ্রী শামি তার সফরের সময় বেশ কিছু বিক্রেতার সাথেও যুক্ত হন, রেলওয়ে সরবরাহের চেইনকে শক্তিশালী করার জন্য বিক্রেতা উন্নয়নে সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার প্রতিধ্বনি করেন। তিনি রেলপথ মন্ত্রকের উদ্দেশ্যগুলি অর্...

দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?, ৫জানুয়ারি, ২০২৫, রবিবার, রাত ১০ টায়

ছবি
দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?, ৫জানুয়ারি, ২০২৫, রবিবার, রাত ১০ টায়। নিজস্ব সংবাদদাতা :- *কলকাতা ৫ জানুয়ারি*: ৯/১১ থেকে ২৬/১১। নামগুলো শুনলে এখনও ভয় করে। বিগত দেড় দশকে বারবার জঙ্গিদের টার্গেট হয়েছে মুম্বই, পুণে ও বেঙ্গালুরুর মতো শহরগুলি। কখনও রেলওয়ে স্টেশন, পাঁচতারা হোটেল, লোকাল ট্রেন বা ক্যাফে, কিছুই বাদ পড়েনি। আর কখনও গুলি আর কখনও বোমার শিকার হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু গত বছর অগাস্ট মাসে বাংলাদেশের পট পরিবর্তনের পর বারবার উঠে এসেছে এপার বাংলায় জঙ্গি অনুপ্রবেশের কথা। বাংলা কি এখন জঙ্গিদের মুক্তাঞ্চল? কাঁটাতার পেরিয়ে তারা কীভাবে আসছে আমাদের দেশে? জাল নথি দিয়ে কোন চক্র বানিয়ে দিচ্ছে তাদের পাসপোর্ট? কীভাবে কাজ করছে স্লিপার সেলের নেটওয়ার্ক? আল কায়দা থেকে আনসারুল্লাহ বাংলা টিম নাম উঠে আসছে একাধিক জঙ্গি গোষ্ঠীরা। শেষ কয়েক সপ্তাহে অসম ও বাংলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত জঙ্গিরা ডেরায় জানিয়েছেন কয়েকমাস ধরে তাঁরা বারবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে কি গড়ে উঠছে খাগড়াগড়? এই জঙ্গিদের নাকি প্ল্যান ছিল বাংলার দিকে দিকে হামলা! এই পরিস্থিতিতেই শ...

"ধানুকা ধুন্সেরী দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির" পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ ঠিক অপরাহ্ন বেলায়-

ছবি
 "ধানুকা ধুন্সেরী দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমির" পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ ঠিক অপরাহ্ন বেলায়:- সুনন্দা বিশ্বাস :-  পশ্চিমবঙ্গের শিশু ও চেকিশোরদের দাবা খেলা আরো তাদের অনেক দূর লক্ষ্যে রাজ্য জাতীয় রাজ্যের বিভিন্ন দাবা বিজয়ী ও বিজয়নদের সম্মানে সম্মানিত করলো  'ধুনের দিব্যেন্দু বড়ুয়াস একাডেমী'।  যারা এমন মূল্যবান সন্মান পেয়েছে তাদের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানেরই ছাত্ররা-ছাত্রীরা।  আজ ৪ ঠা জানুয়ারি ২০২৪ অপরাহ্নে দিব্যেন্দু বড়ুয়া এবং সি ধনুকা মোট ৭ জন দাবাড়ুকে পুরস্কৃত করা হয় কলকাতাতেই । দাবা খেলা বা এই ধরণের বুদ্ধি দিয়ে খেলা ব্রেনের বিয়াম এ বলাই যায়। বুদ্ধির সাংঘাতিক বিকাশ ঘটাতে দাবার জুড়ি মেলা ভার। আগামী দিন এই দাবা খেলার পরিচর্চা এবং দাবারু দের উজ্জ্বল ভবিষৎ পরিচ্ছন্ন খবর বহন করে।

সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ

ছবি
সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ :- নিজস্ব সংবাদদাতা :-  ভারত সেবাশ্রমসেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে  সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল।  কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা। আরো উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসন্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মৈপীঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও ...