পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ শিবির ‌-

ছবি
 নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ শিবির ‌- সুনন্দা বিশ্বাস -  রেইসিং ভয়েস ফাউন্ডেশন হাওড়া আয়োজন করেছিল MSME DFO কর্তৃক AISDO এর সহযোগিতায় ডোমজুর মাকড়দহ অঞ্চলে ছয় সপ্তাহের নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মশালা । যার মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে - কিভাবে সৌন্দর্য - র উপর পরিচর্যা করে তাকে কর্ম সংস্থানে রূপান্তর করা যায়। রেসিং ভয়েস ফাউন্ডেশন নারীদের স্বনির্ভর হবার প্রচেষ্টার উপর লক্ষ্যপাত করেছে যথেষ্ট দৃঢ়তার সাথে। অনুষ্ঠানের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল যা হলো - নারীর ক্ষমতায়ন, সমাজে আর্থিক স্বনির্ভরতার উপোযোগ্য করে তোলা, সাথে MSME রেজিস্ট্রেশন করা ।যার থেকে প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে এই রেজিস্ট্রেশন এর অন্তর্ভুক্ত সমস্ত পরিষেবা পেতে পারে। এর সাথে বিশেষ কিছু কৌশল সম্বন্ধেও উপযুক্ত তথ্য দেওয়া হয় প্রশিক্ষণার্থী দের।যেমন বিউটি থেরাপি ও পেশাগত হবার কিছু গুরুত্বপূর্ন নীতি, ত্বক , চুল মেকআপ এর পরিচর্যার বিশেষ পদ্ধতি, সেলুন নিরাপত্তা এবং ক্লায়েন্ট পরিষেবার মতন বিবিধ উন্নতমানের কৌশল ও তথ্যের মাধ্যমে ছ...

"আমরা পদাতিক" - এর( যৌনকর্মীদের সন্তানদের)বর্ণপরিচয় দান ও উচ্চশিক্ষায় সহায়তার আশ্বাস সরস্বতী ভাণ্ডারের -

ছবি
 "আমরা পদাতিক" - এর( যৌনকর্মীদের সন্তানদের)বর্ণপরিচয় দান ও উচ্চশিক্ষায় সহায়তার আশ্বাস সরস্বতী ভাণ্ডারের - সুনন্দা বিশ্বাস - গত ২৬শে ফেব্রুয়ারি বিডন স্ট্রিটে " আমরা পদাতিক" - এর বসন্ত উৎসব উপলক্ষ্যে সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য পৌঁছে গিয়েছিলেন মহাশ্বেতা দেবীর আহ্বানে এবং যৌনকর্মীদের সন্তানদের হাতে তুলে দিলেন বর্ণপরিচয় এবং দুজন মেধাবী ছাত্রছাত্রী প্রতি বছর দ্বাদশ শ্রেনীর সাফল্যের পর Skill Edge ও সরস্বতী ভাণ্ডারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা করতে পারবেন কোনরকম অর্থব্যয় না করেই।  ঝর্ণা ভট্টাচার্য জানালেন" এই বসন্তে মনে আসুক পবিত্র রং, ভাষায় আসুক মাধুর্য আর শিক্ষা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে। মা ,বাবার পেশা যেন মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় প্রতিকূলতা না আনে,আর এই উদ্দেশ্য নিয়েই সরস্বতী ভাণ্ডারের এই কর্মকান্ড"।

Masklore of India” একটি বিস্তৃত ও গভীরতাসম্পন্ন তথ্যচিত্র-

ছবি
   “Masklore of India” একটি বিস্তৃত ও গভীরতাসম্পন্ন তথ্যচিত্র- সুনন্দা বিশ্বাস - “Masklore of India” একটি বিস্তৃত ও গভীরতাসম্পন্ন তথ্যচিত্র, যা দর্শককে নিয়ে যায় ভারতের এক অপূর্ব সাংস্কৃতিক যাত্রায়—যেখানে উন্মোচিত হয় আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের এক প্রায় হারিয়ে যেতে বসা অধ্যায়: প্রাচীন ও লোকায়ত মুখোশ শিল্প এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, আচার, বিশ্বাস ও লোককথা। ভারতের ঐতিহ্যবাহী মুখোশ কেবলমাত্র শিল্পকর্ম নয়; এগুলি জীবন্ত ঐতিহ্য। এগুলি কাচের বাক্সে বন্দি হয়ে থাকার জন্য তৈরি হয়নি, কিংবা নিঃশব্দ দেয়ালে ঝুলে থাকার জন্যও নয়। এই মুখোশগুলি আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, বহু মানুষের আস্থার স্তম্ভ, এবং আধ্যাত্মিকতার দৃশ্যমান প্রতীক। এগুলি আমাদের মনে করিয়ে দেয়—কখনও কখনও গভীরতম সত্য প্রকাশ করতে হলে প্রথমে একটি মুখোশ পরতেই হয়। কারণ এই মুখোশ আড়াল নয়, বরং আত্মপ্রকাশের মাধ্যম। আন্তর্জাতিকভাবে প্রশংসিত পরিচালক Indranil Sarkar এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের নিয়ে যান গ্রাম, অরণ্য, মন্দির এবং পাহাড়ি মঠের পথে। তাঁর সংবেদনশীল নির্মাণশৈলী ও কাব্যিক চিত্রভাষা ভারতের নানা প্রান্তের মুখ...

১৪৪তম কলুটোলা হরি ভক্তি প্রদায়িনী সভা ২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হোলো -

ছবি
১৪৪তম কলুটোলা হরি ভক্তি প্রদায়িনী সভা ২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হোলো - সুনন্দা বিশ্বাস - কলকাতা | ২১ ফেব্রুয়ারি ২০২৬: শহর কলকাতার প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এবছরও সাড়ম্বরে আয়োজিত হলো ১৪৪তম কলুটোলা হরি ভক্তি প্রদায়িনী সভা ২০২৬। বহু বছরের পরম্পরা বজায় রেখে ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায়। ভক্তিমূলক সংগীত, নামসংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পরিবেশ ছিল ভক্তিময় ও শান্তিময় আবহে পরিপূর্ণ। প্রবীণ ও নবীন—সব প্রজন্মের অংশগ্রহণে সভা যেন হয়ে উঠেছিল বিশ্বাস, সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ। এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করল, নগর জীবনের ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক চর্চা ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি টান আজও সমানভাবে অটুট।

হুমকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জজের অফিস মেলে

ছবি
SIR এর কাজে নিযুক্ত হলে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত চত্বর বলে হুমকি মুর্শিদাবাদ ডিস্টিক জজের অফিস মেলে। মঙ্গলবার দুপুরে  বহরমপুরের মুর্শিদাবাদ জেলা জজ কোর্টের অফিসে হুমকির মেল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে জেলা জজ আদালত চত্বরে। SIR নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকরা যাতে কোনও রকম হস্তক্ষেপ না করে, সে ব্যাপারে মেইল করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই হুমকি মেইলে আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা লেখা হয়েছে বলে মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি জানান। তিনি বলেন, এ দিন সকালে আদালতে এসে দেখি পুলিশে পুলিশে ছয়লাপ। স্লিপার ডগ নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

দিশার দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা,-নিবেদনে 'সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন'-

ছবি
  দিশার দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা,-নিবেদনে 'সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশন'- সুনন্দা বিশ্বাস - ২২শে ফেব্রুয়ারি ২০২৬ রবিবার ,বিবেকানন্দ রোডে, স্বামীজীর বাড়িতে অনুষ্ঠিত হলো, সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশনের নিবেদনে, দিশার দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা।  ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও পেশাগত জীবনের সঠিক পথ নির্ধারণ, কর্মদক্ষতার সঠিক রুপায়ন, এই হল দিশার প্রধান উদ্দেশ্য। দিশার কর্ণধার, মাননীয় শ্রী রশান জয়সওয়াল, আমেরিকার প্রতিষ্ঠিত জীবন ছেড়েও মাতৃভূমির টানে শিকড়ের টানে দেশে ফিরে এসে,ভবিষ্যতে আরও উন্নততর বাংলা ও ভারত বর্ষ গড়ে তোলার এই স্বপ্ন দ্বিতীয় বর্ষে সাফল্যের সঙ্গে এবং সার্থকতার দিকে পা ফেলল।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার কর্ণধার মাননীয় শ্রী রসন জয়সওয়াল ,মাননীয়া বিধায়ক শ্রীমতি সুক্তি পান্ডে ,ডাক্তার শান্তনু সেন, মাননীয় প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকশি, সৌম বক্সী, মাননীয় সুবীর সাহা ,পিয়াল চৌধুরী, শ্রীমতি রুপা মজুমদার, শ্রী শিশিরগুপ্ত, মাননীয়া সুনিতা শ্রীবাস্তব, ও গোয়েঙ্কা কলেজের প্রিন্সিপাল ডক্টর অভিজিৎ দত্ত। জ...

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা

ছবি
 সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা  সুনন্দা বিশ্বাস - " যে ,বা যাঁরা বা যা কিছু বিপন্ন " তাঁদের নিয়ে কাজ করবেন আগামী দিনে " তরী" অর্থাৎ সরস্বতী ভাণ্ডার ও ঊর্জার যৌথ সংস্থা। এখানে "AI " একটা বড় ভূমিকা থাকলেও দেব ঘোষ বাবু বলেন " এখানে ১ শতাংশ AI ৯৯ শতাংশ মানবিকতা". সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য বলেন " সরস্বতী ভাণ্ডার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে সে অবলাই হোক বা সবলা। অন্যায়ের বিরুদ্ধে এম্বুলেন্স আটকে , ঝাণ্ডা ধরে,আরো পাঁচটা কু - শব্দ প্রয়োগ করে সরস্বতী ভাণ্ডার কাজ করেনি, সমস্যার গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করে গেছে ,আর এখন তরী আরো বৃহত্তর আকারে কাজ করবে এই আশা করি"। গত ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সুজাতা সদনে " তরী"র আনুষ্ঠানিক পথচলা শুরু হল , ভাষার জন্য শহীদদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক,অভিনেতা গৌতম ঘোষ মহাশয়, বাচিকাশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, প্রখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া,পুরুষ কমিশনের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য, আইপিএস শান্তি দাস,অভ...

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হোয়ে গেলো আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'-

ছবি
  আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হোয়ে গেলো আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'- সুনন্দা বিশ্বাস - আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘রং মহোৎসব ২.০’। সেই উপলক্ষে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হল-এ অনুষ্ঠিত হলো উৎসবের প্রেস মিট। আগামী ১ মার্চ, রবিবার মূল অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা। প্রেস মিটে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি ও ফ্যাশন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতু সাহা, পরিচিত ফ্যাশন উদ্যোক্তা এবং Taption Media-র ম্যানেজিং ডিরেক্টর। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সায়নী চট্টোপাধ্যায়, যিনি Go Live Story এবং Riwk Film Production House-এর ম্যানেজার হিসেবে প্রোডাকশন হাউস ও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত। তিনি জানান, এই ধরনের উদ্যোগ সংস্কৃতি চর্চাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তা...

মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার

ছবি
মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার - সুনন্দা বিশ্বাস -  মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে নাবালিকাও। পুলিশ জানিয়েছে, গভীর রাতে ওই মহিলারা হোম থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ১০ জনকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, হোমের কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল । সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ মেনে তাঁদের পুনরায় কোনও হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে স্থানীয় সিপি আই এম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট হোম...

পেটালস অ্যাসথেটিক্স কসমেটিক গাইনোকোলজি বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন

ছবি
পেটালস অ্যাসথেটিক্স কসমেটিক গাইনোকোলজি বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন - সুনন্দা বিশ্বাস   পেটালস অ্যাসথেটিক্স কসমেটিক গাইনোকোলজি বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন করে, যেখানে চিকিৎসা পেশাদার, শিল্প বিশেষজ্ঞ এবং বক্তারা নারীদের ঘনিষ্ঠ স্বাস্থ্য, সুস্থতা এবং সম্পর্কিত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই অধিবেশনটি ১০ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় এবং এই বিষয়টি নিয়ে সাধারণ ভুল ধারণাগুলি দূর করার পাশাপাশি তথ্যবহুল কথোপকথনকে উৎসাহিত করার উপর আলোকপাত করে। আলোচনায় কসমেটিক গাইনোকোলজিকে এমন একটি ক্ষেত্র হিসেবে পরীক্ষা করা হয় যেখানে জীবনের মান উন্নত করার লক্ষ্যে কার্যকরী এবং নান্দনিক পদ্ধতি অন্তর্ভুক্ত রয়েছে। প্যানেলিস্টরা রোগীর শিক্ষা, নীতিগত অনুশীলন এবং দায়িত্বশীল যোগাযোগের উপর জোর দিয়ে এই চিকিৎসার চিকিৎসা, মনস্তাত্ত্বিক এবং সামাজিক দিকগুলি নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মিসেস প্রিয়দর্শিনী হাকিম তার দৃষ্টিভঙ্গি ভাগ করে বলেন, “এই ধরনের উন্মুক্ত এবং তথ্যবহুল আলোচনা হতে দেখা উৎসাহজনক। কসমেটিক গাইনোকোলজিকে সর্বদা স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং সুস্থতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, চ...

মহাজতি সদনে বিপিবিইএ এর মহাসমারোহে রাজ্য সম্মেলন চলছে

ছবি
  মহাজতি সদনে বিপিবিইএ এর মহাসমারোহে রাজ্য সম্মেলন চলছে - সুনন্দা বিশ্বাস- শুক্রবার বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি (B.P.B.E.A)-এর ৩১তম রাজ্য সম্মেলন কলকাতার মহাজাতি সদনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।এদিন সম্মেলন উপলক্ষে এর আগে বি.বি.ডি. বাগ থেকে মহাজাতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল মহানগরের কেন্দ্রস্থলে সংগঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য ও দাবির শক্তিশালী বার্তা বহন করে।উদ্বোধনী অধিবেশনে প্রায় ১,০০০-এরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUC-এর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBEA-এর সাধারণ সম্পাদক কমরেড সি. এইচ. ভেঙ্কটচলম। তাঁদের বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।তিন দিনব্যাপী এই সম্মেলন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। সম্মেলনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশেষভাবে আলোচিত হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য—শ্রমিক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা,সরকারি খাতের ব্যাংক শক্তিশালীক...

হেডার শিকড়ের সন্ধানে ‘ভ্রমরা’ সাব হেডার আয়োজিত হল লোক উৎসব ১৪৩২

ছবি
  হেডার শিকড়ের সন্ধানে ‘ভ্রমরা’ সাব হেডার  আয়োজিত হল লোক উৎসব ১৪৩২ সুনন্দা বিশ্বাস- *নিউজ ডেস্ক* বাংলার মাঠ-ঘাট আর প্রান্তরের ধুলোয় মিশে আছে আমাদের শিকড়ের গান। ১৯৬২ সাল থেকে সেই সুর সংগ্রহ আর সংরক্ষণের ব্রত নিয়েছে লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র ‘ভ্রমরা’।সংস্থার প্রাণপুরুষ শিবব্রত কর্মকারের নিরলস পরিশ্রমে আজ বিশ্বদরবারে সমাদৃত বাংলার লোকগান। যার উত্তরাধিকার বয়ে চলেছে ভ্রমরা।এই ঐতিহ্যের ধারাকে আরও এগিয়ে নিতে এবার বসছে চাঁদের হাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। সাথে আমানত ফকির ও রীনা দাস বাউলের মায়াবী কণ্ঠ।উপস্থিত ছিলেন কল্যানী রায় মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার সুব্রত রায়। এদিন ভ্রমরা নিয়ে এল বাংলার একঝাঁক লুপ্তপ্রায় লোকসঙ্গীতের ডালি। মঙ্গলবার সন্ধ্যায় গিরিশ মঞ্চে আয়োজিত হল এই ‘লোক উৎসব ১৪৩২’।শিকড়ের টানে এদিন বহু সঙ্গীতপ্রেমী উপস্থিত ছিলেন গিরিশ মঞ্চে।

'বার্ধক্য মানুষের জীবনের বাস্তব সমস্যা' কে কেন্দ্র কোরে আসতে চলেছে এক নতুন বাংলা চলচ্চিত্র

ছবি
 'বার্ধক্য মানুষের জীবনের বাস্তব সমস্যা' কে কেন্দ্র কোরে আসতে চলেছে এক নতুন বাংলা চলচ্চিত্র - সুনন্দা বিশ্বাস বার্ধক্য মানুষের জীবনের বাস্তব সমস্যা ও অনুভূতিকে কেন্দ্র করে আসতে চলেছে এক নতুন বাংলা চলচ্চিত্র। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ-এর একটি সবুজ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন বিশিষ্ট পরিচালক বাদল সরকার। পরিচালক জানান, তাঁর নতুন ছবির নাম “বৃদ্ধের পরশ”, যা সম্পূর্ণভাবে ষাট ঊর্ধ্ব বয়সের মানুষদের জীবন, মানসিক অবস্থা ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে বার্ধক্যজনিত একাকিত্ব, অবহেলা, শারীরিক দুর্বলতা, স্মৃতিভ্রংশ, সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন—এই সমস্ত বিষয় অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি। বাদল সরকার আরও বলেন, বর্তমান সমাজে বার্ধক্য মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাঁদের সমস্যা ও অনুভূতি খুব কম ক্ষেত্রেই আলোচনায় আসে। আগামী দিনে এই ছবির মাধ্যমে প্রবীণদের জীবনসংগ্রাম, তাঁদের অনুভব এবং সমাজের প্রতি তাঁদের অবদানকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। পরিচালকের ...

১৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

ছবি
  ১৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সুনন্দা বিশ্বাস- ভারতের অন্যতম প্রাচীন বাণিজ্যিক সংগঠন Bengal National Chamber of Commerce & Industry (BNCCI)–এর ১৩৯তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল। কলকাতার ২৩, আর. এন. মুখার্জি রোডে অবস্থিত BNCCI হাউস–এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সদস্যবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা। ১৮৮৭ সালের ২ ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনামলে ভারতীয় উদ্যোগপতিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাস ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন তৎকালীন বিশিষ্ট বাঙালি জমিদার ও শিল্পপতিরা। পরবর্তীকালে মারোয়ারি ও গুজরাটি উদ্যোক্তারাও এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। ১৮৮৭ সালে চেম্বারের প্রথম সভাপতি ছিলেন রাই বুদ্ধ্রী দাস মুক্কিম বাহাদুর। এছাড়াও রাজা সিউ বক্স বাগলা, কাশিমবাজার রাজ পরিবারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, নলিনী রঞ্জন সরকার, অমৃতলাল ওঝার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই চেম্বারের নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে BNCCI–র সভাপতি শ্রী অশোক কুমার বণিক সং...

ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান -

ছবি
   ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান - সুনন্দা বিশ্বাস- আজ শনিবার, ৩১ জানুয়ারি ২৬ সল্টলেকের ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়। এই উপলক্ষে শিশু ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল আনন্দের ঢেউ বয়ে যায়। সব মিলিয়ে প্রায় হাজার কাছে মানুষের সমাগম হয়। ২০০১ সালে সানি অর্থাত যার নামে স্কুল সে বকখালির সমুদ্রে ডুবে যায় মাত্র ১৯ বছর বয়সে। তারপরে ২০০৪ সালে সানি-র পিতা মাতা বিপ্লব ঘোষ ও তাপসী ঘোষ এই কিন্ডারগার্টন ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন।  এই অনুষ্ঠানে প্রায় সব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। নাচ,গান ও নাটক পরিবেশন করে এক স্বর্গীয় আনন্দে ভরিয়ে তোলে। শিক্ষিকারা নাচও গান করেন। প্রত্যেক বছরের মত এবারেও "সানি সম্মান ২৬"দেওয়া হয় অভিনেতা ও লেখক বরুন চন্দ এবং অভিনেতা ও গায়ক অরিন্দম গাংগুলি -কে। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রীতা ঘোষাল ও স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ। প্রত্যেকে তাদের নিজস্ব বক্তব্য রাখেন। হংসরাজখ্যাত অরিন্দম একটি গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেন। স্কুলের চিফ মেন্টার কবি সাহিত্যিক বিপ্লব...

অ - বলা

ছবি
  অ - বলা সুনন্দা বিশ্বাস-  " The Unexpressed silent cries of animals"  ওদের জন্য আমরা বলব কারণ ওরা বলতে পারে না , তা বলে কি ওদের শারীরিক বা মনের কষ্ট ,ওদের অবসাদ আমরা একটু মানবিক হয়ে বুঝব না? সরস্বতী ভাণ্ডার এই বিষয়টি নিয়ে আগেও কাজ করেছে যেমন বইমেলায় পোষ্য চিকুকে দিয়ে অনেক বাধা সত্ত্বেও বই প্রকাশ করানো, বেলগাছিয়া পশু হাসপাতালের ভেতরে " Pet friendly fair"হোক কিংবা পথের পশুপাখিদের জন্য ভাইফোঁটা, ষষ্ঠী করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করা ।  এবার একটি আলোচনা সভার আয়োজন করেছিল সরস্বতী ভাণ্ডার অবনীন্দ্র সভাঘরে ২ রা ফেব্রুয়ারি। আলোচনায় উপস্থিত ছিলেন যাঁরা পথের পশু পাখিদের নিয়ে নিরলস কাজ করছেন এবং অবলা প্রাণীদের ওপর অবিচার হলে যাঁরা রুখে দাঁড়ান তাঁরা,তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ,সাংবাদিক সৈয়দ হাসমত জালাল ,শুভায়ু ব্যানার্জি, মহুয়া দত্ত, শ্রী রতন ঝাওয়ার মহাশয় - এর মত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য এবং তাঁর কথায় " সরস্বতী ভাণ্ডার ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে এবং যেখান...

পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডিজিটাল ডেস্কঃ জুনাইদ খান

ছবি
  পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডিজিটাল ডেস্কঃ জুনাইদ খান- সুনন্দা বিশ্বাস- ডিজিটাল ডেস্কঃ জুনাইদ খান একজন সুপরিচিত ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।  তিনি একজন গায়ক এবং অভিনেতা হিসেবে পরিচিত। জুনাইদ খান তার শৈশব থেকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন এবং তার পরিবারের চোখের জল মুছে তাদের মুখে আনন্দ আনতে অধ্যবসায়ী ছিলেন।জুনাইদ খান তার গান এবং কবিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি জনগণের সাথে ভাগ করে নেন।  তার গান "জয় বাংলা" ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় এই গানটি বাংলার মানুষের হৃদয় জয় করেছিল এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর একের পর এক "বাংলার গর্ব দিদি","বাংলার যুবরাজ","বাংলা নিজের মেয়েকে চায়","জাগোরে জাগোরে বাংলা" এই গানগুলি নিত্যদিনের মানুষের মন ও হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং রাজ্যের মানুষকে মোহিত করে।  আর এবারের বিধানসভা নির্বাচনের আগে আবার এক গান "আসছে বস" মানুষের ম...