পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আইকনিকের উদ্যোগে বইমেলায় সংবর্ধিত ইংলিশ চ্যানেল জয়ী রবিন বলদে

ছবি
  আইকনিকের উদ্যোগে বইমেলায় সংবর্ধিত ইংলিশ চ্যানেল জয়ী রবিন বলদে - সুনন্দা বিশ্বাস- বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করে ইতিহাস গড়েছেন ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। ২০২৫ সালের জুন মাসে প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, প্রবল ঢেউ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই দুঃসাহসিক সাফল্য অর্জন করেন তিনি। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ইংলিশ চ্যানেল বিশ্বজুড়ে সাঁতারুদের কাছে এক অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। রবিন বলদের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর অদম্য জেদ, একাগ্রতা, দৃঢ় ইচ্ছাশক্তি এবং শারীরিক ও মানসিক শক্তি। এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার প্রাঙ্গণে ৪০৯ নম্বর ‘আইকনিক ইভেন্ট প্ল্যানার অ্যান্ড স্টুডিও’ স্টলে সংস্থার পক্ষ থেকে রবিন বলদেকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়। উপস্থিত অতিথিরা তাঁর এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, রবিন বলদের এই কৃতিত্ব নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমী ও সাঁতারুদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

‘স্বর্ণ কিশোর’ ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়'

ছবি
‘স্বর্ণ কিশোর’ ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়- সুনন্দা বিশ্বাস-  সম্প্রতি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণে ১৫৩ নম্বর স্টলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লবণ হ্রদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও লেখক সজল কান্তি মন্ডল-এর তৃতীয় গ্রন্থ ‘স্বর্ণ কিশোর’। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরদর্শনের স্বর্ণযুগের ভারতীয় সংবাদের জনপ্রিয় মুখ সতীনাথ মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। সন্ধ্যা প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থটি আগামী দিনে আরও বেশ কয়েকটি খণ্ডে প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রকাশক শংকর দত্ত জানান, সন্ধ্যা প্রকাশন সারা বছর বিভিন্ন ধারার বই প্রকাশ করে থাকে এবং ‘স্বর্ণ কিশোর’ গ্রন্থটি তারা রাজ্যের বিভিন্ন স্কুল ও গ্রন্থাগারে পৌঁছে দিতে বদ্ধপরিকর। উপস্থিত অতিথি ও প্রকাশক সংস্থার পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয় যে, বর্তমান যুগের ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরীদের মানসিক ও নৈতিক বিকাশে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেখক সজল কান্তি মন্ডল জানান, ‘স্বর্ণ কিশোর’ গ্রন্থের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের কাছে মুনি-ঋষিদের জীবন ও দর্শনকে কেবল পাঠ্যবই বা রচনার সীমার মধ্যে না...

বিদ্যা ও হরিদ্রা বিতরণে " সরস্বতী ভাণ্ডার " এর সরস্বতী আরাধনা -

ছবি
  বিদ্যা ও হরিদ্রা বিতরণে " সরস্বতী ভাণ্ডার " এর সরস্বতী আরাধনা - সুনন্দা বিশ্বাস- আজ যে ফুল বেলপাতা তাজা কাল সে শুকিয়ে যাবে কিন্তু আজ যে বিদ্যা বিতরণ হবে তার আলো দিন দিন আরো প্রজ্জ্বলিত হয়ে মানবজাতির উন্নতি সাধন করবে।এই বিশ্বাসের ওপর নির্ভর করেই সরস্বতী ভাণ্ডারের কান্ডারী ঝর্ণা ভট্টাচার্য্য বই( বর্ণপরিচয়) বিতরণ করে" সরস্বতী ভাণ্ডার" এর সরস্বতী পুজো করলেন। কিশোর কিশোরীদের কাঁচা হলুদ দিয়ে বোঝালেন তার গুণাগুণ কি ,হিন্দু মতে কেনই বা এই দিন হলুদ মাকে নিবেদন করা হয় বা গায়েই বা কেন হলুদ মাখা হয়।  কাঁচা হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই কথাটিও বললেন কারণ তাঁর কথায়" বই বিতরণ করে অক্ষরের পুষ্পাঞ্জলি দিলাম আর গঠনমূলক শব্দ বিতরণ করে নিজের ও মানবজাতির জন্য জ্ঞান প্রার্থনা করলাম"।

কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ছবি
  কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ- সুনন্দা বিশ্বাস- মানবতার সেবায় দীর্ঘ ২৬ বছরের নিরবচ্ছিন্ন যাত্রায় এক অনন্য নজির স্থাপন করেছে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন।  ১৯৯৮ সালে মাত্র ৫০৪ জন স্বেচ্ছা রক্তদাতাকে নিয়ে যে উদ্যোগের সূচনা হয়েছিল, আজ তা রূপ নিয়েছে এক বৃহৎ সামাজিক আন্দোলনে।  বর্তমানে তাদের প্রতিটি রক্তদান শিবিরে অংশ নেন গড়ে দুই থেকে আড়াই হাজার মানুষ। ক্লাব সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর ২৩ জানুয়ারি এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও চলতি বছরে বিশেষ কারণে ২৪ জানুয়ারি আরও বৃহৎ পরিসরে এই কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে।  শুক্রবার কলকাতার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাবুন ব্যানার্জি। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছা রক্তদাতারা এই শিবিরে অংশ নেবেন। এই রক্তদান শিবিরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর সার্বজনীন চরিত্র। ধর্ম, জাতি কিংবা ভাষার বিভাজন ছাপিয়ে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সব স...

বেঙ্গল চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘তৃতীয় শতরঞ্জ কে হিরোজ’ অনুষ্ঠান

ছবি
  বেঙ্গল চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘তৃতীয় শতরঞ্জ কে হিরোজ’ অনুষ্ঠান- সুনন্দা বিশ্বাস- রাজ্যের দাবা জগতের কৃতী খেলোয়াড় ও প্রবীণ দাবা ব্যক্তিত্বদের সম্মান জানাতে কলকাতার ঐতিহ্যবাহী দ্য বেঙ্গল চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘তৃতীয় শতরঞ্জ কে হিরোজ’ অনুষ্ঠান।  সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতের প্রখ্যাত দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ২০২৪–২৫ মরশুমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা পশ্চিমবঙ্গের গ্র্যান্ডমাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, কমনওয়েলথ চ্যাম্পিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার পদকজয়ী খেলোয়াড়দের পাশাপাশি প্রবীণ দাবা সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।  দীর্ঘদিন ধরে রাজ্যে দাবা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের অবদানও এই মঞ্চে সম্মানের সঙ্গে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্রীড়া, আইন ও সমাজজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। উপস্থিত ছি...

'কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' এর উদ্যোগে অনাথ আশ্রমকে কেন্দ্র করে দু’দিনের শিল্প–সংস্কৃতিক পরিবেশ -

ছবি
 'কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' এর উদ্যোগে অনাথ আশ্রমকে কেন্দ্র করে দু’দিনের শিল্প–সংস্কৃতিক পরিবেশ - সুনন্দা বিশ্বাস-  সমাজসেবাকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে দু’দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।  প্রতি বছর যেখানে এই আয়োজন একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকত, সেখানে এ বছর সুন্দরবনের ধনেখালি এলাকায় একটি অনাথ আশ্রম গড়ে তোলার পরিকল্পনাকে সামনে রেখে কর্মসূচির পরিসর বাড়ানো হয়েছে বলে ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে। ট্রাস্টের কর্ণধার ও বিশিষ্ট আইনজীবী অনিল দাস জানান, আবহাওয়ার অনুকূলতা, শিশুদের পড়াশোনা ও পরীক্ষার সময়সূচি এবং সামগ্রিক ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখেই প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর সঙ্গে এই সামাজিক যাত্রাপথে শুরু থেকেই যুক্ত রয়েছেন তাঁর সহধর্মিণী মামনি দাস এবং সন্তান অমৃতাংশু দাস ও মানিলা দাস। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এই সময়টিকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন আয়োজকরা। এ বছরের অনুষ্ঠানের সূচ...

বারাসাতের কাছারি ময়দানে জনসভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছবি
বারাসাতের কাছারি ময়দানে জনসভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - সুনন্দা বিশ্বাস-  আজ সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছারি ময়দানে জনসভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  প্রায় ঘন্টা খানেক সভা মঞ্চে ছিলেন অভিষেক। সভার শুরুতে এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল ও রাজ্যবাসীর জয় বলে উল্লেখ করেন তিনি।  যাদেরকে সোনালীতে ডাকা হচ্ছে তাদের লিস্ট নির্বাচন কমিশন কে প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে দিল্লিতে তাদের ১০ জনের সাংসদের একটি দল করে দিন আগে বৈঠক করেন বলেও জানান তিনি।  পাশাপাশি শুনানিতে আসা মানুষদের রশি দিতে হবে সেই দাবি করা হয়। আর সুপ্রিম কোর্টের রায়ে বাংলার দশ কোটি মানুষের জয় হয়েছে হেরেছে 'বহিরাগত জল্লাদরা'এমনটাও স্বভাব মঞ্চে বক্তৃতাকালে বলতে শোনা যায় অভিষেককে। এছাড়া বিজেপি নেতারা এ রাজ্যে এসে মনীষীদের নাম ভুল বলা নিয়েও এদিন মঞ্চ থেকে ফের একবার কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

ছবি
  কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট- সুনন্দা বিশ্বাস- কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রত্যেক বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে করে। কারণ হচ্ছে আবহাওয়া এই অনুষ্ঠানটা এই সময়ের জন্য বিশেষ উপযুক্ত। বাচ্চাদের পরীক্ষা পড়াশোনা থেকে শুরু করে সিস্টেমটাও ভালো করে কাজে লাগাতে পারি এবং দীর্ঘদিন হয়ে আসছে বলে।  কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবছর একদিনের অনুষ্ঠান করে থাকে। এ বছর দুদিনের করেছে তার বিশেষ কারণ হচ্ছে অনাথ আশ্রম, এবার আমরা অনাথ আশ্রমের দিকে পা বাড়িয়েছি এবং তার সাথে সাথে অত্যন্ত পরিচিত ও কাছের,যার কাছ থেকে আমি কর্মা সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অনিল কুমার দাস যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি তিনি হলেন মাননীয় শ্রী বিজয় রায় মহাশয় যিনি তাঁর জীবদ্দশায় আমাদেরকে অনেক আশীর্বাদ ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তিনি শিখিয়েছিলেন পরের জন্য কাজ করাটাই নিজের জন্য কাজ করার শামীম সেই উপলক্ষ কে কেন্দ্র করেই এবছর আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে ১৭ তারিখ ঠিক ১১ঃ০০ টার সময় উদ্বোধন করব। উনাকে ট্রিবিউট জানিয়ে এবং ওনার কর্মযজ্ঞ কে সম্মান জানিয়ে ...

আলোকসজ্জায় বিপ্লব: ভারতে চালকবিহীন LED আলোর উত্থান

ছবি
  আলোকসজ্জায় বিপ্লব: ভারতে চালকবিহীন LED আলোর উত্থান- সুনন্দা বিশ্বাস- যে যুগে জ্বালানি দক্ষতা এবং নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই যুগে একটি অগ্রণী ভারতীয় কোম্পানি তার উদ্ভাবনী চালকবিহীন LED প্রযুক্তির মাধ্যমে আলোক শিল্পে নতুন মান স্থাপন করছে। ৭০ বছরের ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি, কোম্পানিটি শক্তি-সাশ্রয়ী আলোর ভবিষ্যতকে আলিঙ্গন করেছে, দেশজুড়ে বিভিন্ন মর্যাদাপূর্ণ স্থাপনায় অসাধারণ স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা প্রদর্শন করেছে। ভারতের প্রথম আলো কারখানাগুলির মধ্যে একটি, লায়লা ল্যাপস চালুকারী একজন দূরদর্শী দ্বারা প্রতিষ্ঠিত, কোম্পানিটি গত তিন দশক ধরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে, বিশেষ করে LED আলো প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। ২০ বছর পর্যন্ত একটি আশ্চর্যজনক নকশা জীবন এবং সাত বছরের একটি চিত্তাকর্ষক ওয়ারেন্টি সহ, তাদের চালকবিহীন LED আলো বিশেষ করে পাঁচ তারকা হোটেল এবং বৃহৎ বাণিজ্যিক সম্পত্তি সহ উচ্চ-প্রোফাইল ক্লায়েন্টদের কাছে আকর্ষণীয়। "আমাদের চালকবিহীন আলো প্রযুক্তি একটি গেম চেঞ্জার," কোম্পানির সিইও রাজেশ কুমার বলেন। "ড্রাইভারের অনুপস্থিতি কেবল আলোর আয়ু বাড়া...

"সরস্বতী ভাণ্ডার "এর এক অভিনব উদ্যোগ

ছবি
 "সরস্বতী ভাণ্ডার "এর এক অভিনব উদ্যোগ - সুনন্দা বিশ্বাস-  ১২ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে কলকাতা জুড়ে যখন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল,তখন ঠিক তার পরের দিন অর্থাৎ ১৩ই জানুয়ারি "সরস্বতী ভাণ্ডার "এর এক অভিনব উদ্যোগ অনেকেরই মন ছুঁয়ে গেল।  নাকতলা "শৈশব - এ ফাউন্ডেশন ফর চিলড্রেন" এর অরফ্যান মেয়েদের ঝর্ণা ভট্টাচার্য বিতরণ করলেন স্যানিটারি প্যাড। তাঁর কথায় " স্বামীজি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তের ,তাঁর আদর্শ প্রতিদিন মানুষ হিসেবে আমাদের আরো উদার ,উন্নত এবং বলিষ্ঠ হতে শেখায় আর তাই ১২ ই জানুয়ারি সারা বিশ্বব্যাপী যখন তাঁর চিন্তায় মগ্ন হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন,তার ঠিক পরের দিন সরস্বতী ভাণ্ডার এই কর্মসূচি গ্রহণ করে তাঁর কাছে অঞ্জলী দিয়ে বলেছে আপনাকে আমরা কোনদিন যাপনের মুহূর্তে থেকে আলাদা করতে পারব না। সেই জন্য যেখানে স্যানিটারি প্যাড এর দাম গগনচুম্বী সেখানে দুস্থ মেয়েরা নিয়ম মেনে ৪-৫ ঘণ্টা অন্তর প্যাড বদলাতে পারা প্রায় অসম্ভব।  খবর ,পানীয় ,ওষুধ ,বস্ত্র ইত্যাদি দান স্বরূপ পেলেও এখন হয়ত স্যানিটারি প্যাড এসব স্থানগুল...

‘রবিকরে নবরূপে বঙ্গদর্শন’

ছবি
  'রবিকরে নবরূপে বঙ্গদর্শন’- সুনন্দা বিশ্বাস- বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী চিন্তার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য ও চিরস্মরণীয় নাম। কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও দর্শনের মাধ্যমে তিনি কেবল বাঙালির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেননি, বরং ভারতীয় সংস্কৃতিকে বিশ্বমানচিত্রে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাঁর সৃষ্টিকর্ম আজও মানবতা, স্বাধীনতা ও সৃজনশীল চেতনার এক অনন্ত অনুপ্রেরণাস্রোত। একদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যকে উন্নতির পথে পরিচালিত করার মহান লক্ষ্য নিয়ে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রের এই উদ্দেশ্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহৎ বলে স্বীকার করেছিলেন। সেই উপলব্ধির ফলেই রবীন্দ্রনাথ বঙ্গদর্শন-কে পুনরায় প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। তিনি এই পত্রিকাকে কেবল বঙ্কিমচন্দ্রের যুগে সীমাবদ্ধ রাখতে চাননি; বরং সর্বকালের সাহিত্যের এক আদর্শরূপে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। যদিও সাধনা  ও সমগ্র ভারতী পত্রিকাকে কেন্দ্র করে একাধিক পূর্ণাঙ্গ গবেষণা ও গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তথাপি মাসিক সাহিত্যপত্রিকা নবপর্যায় বঙ্গদর্শন—যে পত্রিকার সম্পা...

সুতানুটি শর্টফিল্ম উৎসব ২০২৬

ছবি
  সুতানুটি শর্টফিল্ম উৎসব ২০২৬- সুনন্দা বিশ্বাস- ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক দেবকুমার ঘোষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ.ডি. মুভিজ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ১২ ও ১৩তম সুতানুটি শর্টফিল্ম উৎসব ২০২৫–২৬ নন্দন প্রেক্ষাগৃহে সমাপ্ত হলো।  উৎসবের সূচনা হয়েছিল গত ৩ জানুয়ারি, প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নন্দনে চলে এই চলচ্চিত্র উৎসব। শেষ দিনের অনুষ্ঠান ঘিরে নন্দনে ছিল উৎসবের প্রাণবন্ত পরিবেশ। চলচ্চিত্রপ্রেমী দর্শক, নির্মাতা, সাংবাদিক এবং সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবকন্যা সেন, দেবিকা মুখার্জী, অজয় সেনগুপ্ত, ইন্দুভূষণ দাস, সমিরণ চক্রবর্তী (জয়েন্ট সেক্রেটারি), উৎসবের প্রেসিডেন্ট অনির্বান সামন্ত, বিশিষ্ট চিত্রপরিচালক বাদল সরকার, স্পেশাল জুরি ধনঞ্জয় মণ্ডল, বিশিষ্ট চিত্র সাংবাদিক মৃত্তুঞ্জয় রায় এবং উৎসবের চেয়ারম্যান প্রমিত মুখার্জী। এ বছর সুতানুটি শর্টফিল্ম উৎসবে মোট ২২০টি শর্টফিল্ম জমা পড়ে। সে প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে চিত্রপরিচালক বাদল স...

কল্যানীতে আশাকর্মীদের বিক্ষোভ

ছবি
  কল্যানীতে আশাকর্মীদের বিক্ষোভ সুনন্দা বিশ্বাস-  সামনে বিক্ষোভ ও ডেপুটেশন আশা কর্মীদের নদিয়ার কল্যাণী মহকুমা শাসকের সামনে। সোমবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও পরে একদফা দাবীতে এক স্মারকলিপি জমা দিলো আশা কর্মীরা।  তাদের দাবীগুলির মধ্যে উল্লেখ্য যোগ্য বেতন বৃদ্ধি, পেনশন সহ অন্যন্য দাবী। এদিন ৬ জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরের তাদের দাবি সনত জমা দিলেন। বিক্ষোভকারী আশাকর্মীরা জানান তাদের দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে।

শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান " হিন্দু সৎকার সমিতি"

ছবি
 শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান " হিন্দু সৎকার সমিতি"- সুনন্দা বিশ্বাস- ১৯৩২ সাল থেকে পথ চলা সুরু করে প্রায় শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান " হিন্দু সৎকার সমিতি"। মানব সেবায় নিজেদের নিয়োজিত করে চলেছে।  ১লা জানুয়ারি ২০২৬ এ এই প্রতিষ্ঠান আরও একটা নতুন শববাহী যানের উদ্বোধন অনুষ্ঠান করলো" বাবা ভূতনাথ ধামে "। শ্রী ধীরেন্দ্র নাথ পাত্র, শ্রী গনেশ ঠাকুর, শ্রী মহেশ ঠাকুর এবং অন্যান্য পুরোহিত দের তত্ত্বাবধানে যানটির পূজো অনুষ্ঠান হলো।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব শ্রী সন্দীপ কুমার মুখার্জি, শ্রী সঞ্জয় রায়, শ্রী চন্দন ঘোষ, শ্রী অজয় পাল, শ্রী মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।