পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

'সর্বোত্তমা সেরা পুজো পুরস্কার ২০২৫

ছবি
  'সর্বোত্তমা সেরা পুজো পুরস্কার ২০২৫' সুনন্দা বিশ্বাস- 'সর্বোত্তমা সেরা পুজো পুরস্কার ২০২৫' ইনোমেনিয়া মোশন পিকচার্স দ্বারা উপস্থাপিত হয়েছে, ব্র্যান্ড আইআরপি কর্পোরেটস, স্বরোরা, বুডো একাডেমি, জে কে শাইনস, একাডেমিউড এবং আইআরপি মিউজিক দ্বারা চালিত। শারদ সম্মানের 6 তম গৌরবময় বছরকে চিহ্নিত করে, 'সর্বোত্তমা সেরা পুজো পুরস্কার 2025' সারা বাংলার কিছু বিশিষ্ট দুর্গা পূজা কমিটিকে অনন্য এবং স্মারক পুরষ্কার দিয়ে সম্মানিত করার প্রতিশ্রুতি দেয় যা বাকিদের থেকে আলাদা। অনেক বিখ্যাত অংশগ্রহণকারীদের মধ্যে, কিছু হাইলাইট করা পূজা কমিটিগুলির মধ্যে রয়েছে: শীতলা মৈত্রী সংঘ, শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারী, যুব ভারতী সর্বজনীন, ব্যারাক অ্যাথলেটিক ক্লাব, নাগরিক সমিতি, অন্নপূর্ণা ব্যাম সমিতি, রামরাজতলা পল্লীমঙ্গল সমিতি, বাল্টিকুরি নেতাজি বালক সংঘ, ব্যান্তর নবীন সংঘ, কামরডাঙ্গা সিতলা তালা বারোয়ারি, এপিজে মেমোরিয়াল, পঞ্চাননতলা সর্বজনীন, ইছাপুর বয়াম সমিতি, 108 ও 109 এনডি রোড আবাসন পূজা, ঘোষপাড়া ইয়াংস্টারস, মাঝেরহাট সর্বজনীন, ব্যান্তরা মহিলা সংঘ, তালতলা বারোয়ারি, শিবনারায়ণ রোড, নাগরিক ...

পরিষেবা দেবে সানন্দা নামে রোবট নদিয়ার সরকারী স্কুলে

ছবি
  পরিষেবা দেবে সানন্দা নামে রোবট নদিয়ার সরকারী স্কুলে - সুনন্দা বিশ্বাস- নদিয়া: এবার সরকারি স্কুলেও পরিষেবা দেবে রোবট। ক্লাস রুম হবে ডিজিটাল। নিজের প্রাক্তন স্কুলের বর্তমান পড়ুয়াদের পঠন পাঠনে বেসরকারি স্কুলের মতন সুযোগ সুবিধা দিতে উদ্যোগী হলো কল্যাণী পান্নালাল ইস্টিটিউসন এর এক প্রাক্তন ছাত্র। আর সেই প্রাক্তন ছাত্রের আর্থিক সাহায্যে এবার সময়ের সাথে তাল মিলিয়ে পান্নালাল ইনস্টিটিউশনও এবার ডিজিটাল স্কুলের রূপ নিলো  ৫০ লক্ষ টাকা অর্থ ব্যায়ে ২টি অত্যাধুনিক ক্লাস রুম একটি ৫৫ ইঞ্চি টিভি, ১টি ডিজিটাল জেনারেটর বসলো স্কুলে। পাশাপাশি স্কুলে এলো মানব রোবট। যার নাম সানন্দা। সানন্দা নামের মানব রুপি এই রোবট রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম এলো কোনো সরকারি স্কুলে। আর নিজেদের স্কুলের এই ডিজিটাল রূপান্তর নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা।

পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই

ছবি
  পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই- সুনন্দা বিশ্বাস-  পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই মুর্শিদাবাদের বড়ঞায়। উদ্ধার চুরি যাওয়া গাড়ি সহ চুরিতে ব্যবহিত আরো তিনটি গাড়ি, দুটি আগ্নেয়াস্ত্র ও গ্রাফতার ১০। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, একটি ১৮ চাকার কনটেনার, তিনটি গাড়ি। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস করল বড়ঞা থানার পুলিশ।  রবিবার সকালে কান্দি SDPO শশ্রেক আম্বেরদর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগস্ট মাসের ২০ তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়ঞা দিকে আসছিল একটি পাথর বোঝাই কনটেনার গাড়ি। পাথর বোঝাই করে হুগলি দিকে যাচ্ছিল। তার পিছনে একটি বুলেরো গাড়িতে পুলিশ গাড়ি লেখাছিল, যা সম্পূর্ণ ভুয়ো। কনটেনারের পিছনে বুলোরে গাড়ি নিয়ে পিছু নেয় দুস্কৃতিরা।  পরে বড়ঞা থানার কুন্ডল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও দুই সহকারীকে বেঁধে রেখে পাথর বোঝাই ট্রলার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনার জেরে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ২১শে আগস্ট রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম। লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ ও এসওজি তদন্ত শুরু করে। টেকনিক্যাল বিভাগ ও...

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা-

ছবি
  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা- সুনন্দা বিশ্বাস- বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা কেস প্রত্যাহারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এই দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে পথ অবরোধে সামিল হলেন আশাকর্মীরা।  জানা গেছে, ঝাড়গ্রামে আশাকর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের । আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাঁদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাঁদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তাঁর স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ওই মিথ...

আসামি ধরতে গিয়ে মারধর, পাল্টা পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর

ছবি
 আসামি ধরতে গিয়ে মারধর, পাল্টা পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর - সুনন্দা বিশ্বাস- আসামী ধরতে গিয়ে পরিবারের সদস্যদের মারধর বলে অভিযোগ। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে পরিবারের লোকজন বলে জানাযায়। ঘটনার জেরে বুধবার রাতে রনক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ফরাক্কায়। জানা গিয়েছে, একটি আট বছরের মেয়ে ঝাড়খন্ড থেকে মামার বাড়ি ঘুরতে এসেছিল ফরাক্কার তিলডাঙ্গাতে। এবং তারপরেই এলাকার এক যুবক আট বছরের মেয়েটির গায়ে হাত দেয় বলে অভিযোগ। মেয়েটি তার পরিবারকে গিয়ে বলে, যে একটি ছেলে অশ্লীল ভাবে আমার গায়ে হাত দিয়েছে। এই বিষয় নিয়ে তারা একটি লিখিত অভিযোগ করে ফরাক্কা এনটিপিসি ফাঁড়িতে বলে জানাযায়। সেই পরিপ্রেক্ষিতে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির এএসআই উজ্জ্বল রজক তদন্তে জন্য ঘটনাস্থলে এসে ছেলেটিকে না পাওয়ায় ছেলেটির বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা কর বলে অভিযোগ। পরিবারের লোক বাঁধা দেয়, ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। রনক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কর্তব্যরত অবস্থায় পুলিশ মদ্যপ অবস্থায় ছিলেন সেই সময়তে একটি মেয়ে বাঁধা দিতে আসলে মেয়েটি হাত ধরে নেয় বলে অভিযোগ। তারপর ঘটনাটি আরও বড় হয়ে যায়। সেই সময...

ইঞ্জিনিয়ার্স ডে' নামাঙ্কিত অনুষ্ঠিনে 'প্রগতি রত্ন পুরস্কার

ছবি
  ইঞ্জিনিয়ার্স ডে' নামাঙ্কিত  অনুষ্ঠিনে 'প্রগতি রত্ন পুরস্কার' - সুনন্দা বিশ্বাস- ভারত রত্ন ডঃ মোক্ষগুদা বিশ্বেশ্বরাইয়া র জন্মতিথি উপলক্ষ্যে 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' (Progressive United Engineer's Association) সংক্ষেপে 'পিইউইএ' (PUEA) দ্বারা কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত 'ইঞ্জিনিয়ার্স ডে' নামাঙ্কিত অনুষ্ঠানে ডক্টর মানুষ ভুইয়া মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে ১০ জন প্রকৌশলীর হাতে 'প্রগতি রত্ন পুরস্কার' তুলে দিলেন ।  ডাঃ ভূঁইয়া  ছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা রাসবিহারী বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক দেবাশিস কুমার, বর্ধমান দক্ষিণ নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক খোকন দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক, দক্ষিণেশ্বর কালী মন্দির- এর  পরিষদ সমিতির সদস্য কুশল চৌধুরী এবং বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি সহ বিভিন্ন বিভাগের মুখ্য প্রকৌশলী এবং অন্যান্য বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ 'প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন' আজ ১০ জন প্রকৌশলীকে 'প্র...

ঝর্ণা ভট্টাচার্য্য - এর "সরস্বতী ভাণ্ডার", বিশেষ ছাত্র ছাত্রীদের ও শিক্ষকদের সম্বর্ধনা

ছবি
ঝর্ণা ভট্টাচার্য্য - এর "সরস্বতী ভাণ্ডার", বিশেষ ছাত্র ছাত্রীদের ও শিক্ষকদের সম্বর্ধনা  - সুনন্দা বিশ্বাস- শিক্ষক হলেন এমন একটি কম্পাস যা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল, জ্ঞান এবং প্রজ্ঞার চুম্বককে সক্রিয় করে। আর সেই শিক্ষক যদি সমাজে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিক্ষক হন তাহলে তাঁরাও আমাদের সমাজের বিশেষ শিক্ষক কারণ বিনা পারিশ্রমিকে নিরলস বাচ্চাদের মন শরীর বুঝে তাঁরা বাচ্চাগুলোর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।কিন্তু ভেবে দেখেছেন  শিক্ষক দিবসে তাঁদের অবদানের কথা কতজন মনে রাখি? কতজন সংবর্ধিত হয় সমাজের কাছে। আসলে প্রদীপের নিচটা অন্ধকার থেকে যায়। তবে সরস্বতী ভাণ্ডার শিক্ষার জন্য সমাজের কল্যাণে প্রয়োজনে অন্যধারায় ভেবেছেন ,স্রোতের বিপরীতে কাজ করেছেন।  আর তাই ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সংবেদনের বিশেষ ছাত্র ছাত্রীদের শিক্ষকদের সম্বর্ধনা দিলেন ঝর্ণা ভট্টাচার্য্য - এর সরস্বতী ভাণ্ডার।  সংবেদনের কর্মকর্তাদের হতে তুলে দিলেন বাচ্চাদের প্রয়োজনীয় কিছু উপহার।  কবি সাহিত্যিক গীতিকার ঝর্ণার মতে " যাঁদের ওপর আলো পরে না তাঁদের কাছে আলো পৌঁছে দেওয়া সরস্বতী ভাণ্ডার- এর লক্ষ্...

মফস্বলের নাট্য ঝরে মাতলো কলকাতা, আকাঙ্ক্ষা নাট্যমেলা ২০২৫

ছবি
  মফস্বলের নাট্য ঝরে মাতলো কলকাতা, আকাঙ্ক্ষা নাট্যমেলা ২০২৫ - নিজস্ব সংবাদদাতা- কলকাতার তৃপ্তি মিত্র সভাগৃহে ৩রা সেপ্টেম্বর,বুধবার বিকেল থেকেই জমে উঠেছিল নাটকের উজ্জ্বল আবহে। মফস্বলের তরুণ নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার উদ্যোগে অনুষ্ঠিত হলো আকাঙ্ক্ষা নাট্যমেলা ’২০২৫।  এইদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয় বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রতন থিয়াম-এর স্মৃতির উদ্দেশে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক সুনন্দা বিশ্বাস ও আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত)।   এক মিনিট নীরবতা পালনের পর তাঁর পথিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধনের মুহূর্ত থেকেই স্পষ্ট হয়ে যায়, এই উৎসব কেবলমাত্র নাটক মঞ্চস্থ করার জন্য নয়, বরং মফস্বল ও শহরের নাট্যচর্চাকে একই সূত্রে বেঁধে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।  বহুদিন ধরেই এই দল মফস্বল থেকে উঠে এসে শহুরে নাট্যচর্চায় এক বিশেষ আসন তৈরি করেছে, আর এবারের নাট্যমেলা যেন সেই যাত্রারই আরেক সার্থক অধ্যায়। বিকেল পাঁচটায় উৎসবের শুভ সূচনা হয়। এরপর পরপর মঞ্চে আসে চারটি প্রযোজনা। প্রথমেই উলুবেরিয়া অবসর নাট্য সংস্থার পরিবেশনা ...