পোস্টগুলি

মে, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীদের সংবর্ধনা উত্তর কলকাতায় বিধানসভা নির্বাচনে সাফল্যের পর

ছবি
  বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীদের সংবর্ধনা উত্তর কলকাতায় বিধানসভা নির্বাচনে সাফল্যের পর  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যকে সামনে রেখে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার ২ নম্বর মণ্ডলের অধীন ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ শাখার সহাধ্যক্ষ যশবন্ত সিং, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অধ্যক্ষ তমোঘ্ন ঘোষ, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা এবং ২ নম্বর মণ্ডলের অধ্যক্ষ জয়নারায়ণ সিং সহ দলের একাধিক বিশিষ্ট নেতা ও কর্মী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের জন্য সাধারণ মানুষ, সমর্থক এবং তৃণমূল স্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সম্পর্কে ৪০ নম্বর ওয়ার্ডের অধ্যক্ষ রাকেশ সাহানি জানান, “অনুষ্ঠানের প্রথমা...

মানবতার স্পর্শে বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান, কেশবচন্দ্র সেন স্ট্রিটে সমাজসেবামূলক উদ্যোগ

ছবি
 মানবতার স্পর্শে বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান, কেশবচন্দ্র সেন স্ট্রিটে সমাজসেবামূলক উদ্যোগ* সুনন্দা বিশ্বাস - কলকাতা: উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ মানবতার বার্তা পৌঁছে দিতে সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এল রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি ও আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট। “মানবতার স্পর্শে” শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সোনাগাছি এলাকার যৌনকর্মীদের কয়েকজন পুত্রকন্যার হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ তাপস রায় এবং এমএলএ বিজয় ওঝা। সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমোঘ্ন ঘোষ(সভাপতি উত্তর কলকাতা বিজেপি), দেবাশীষ পাইন(রাজ্য কমিটির সদস্য),সঞ্জয় রায় (ট্রাস্টি,হিন্দু সৎকার সমিতি),সুমিতা রায় প্রেসিডেন্ট আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট, সুচরিতা পাল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশেষ অতিথি হিসে...

হারিয়ে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট

ছবি
  হারিয়ে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট- সুনন্দা বিশ্বাস - হাইটেক যুগের ব্যস্ত জীবনে ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পাড়া ক্রিকেট। মোবাইল ও ডিজিটাল বিনোদনের দাপটে গলি ক্রিকেট আজ অনেকটাই অতীত। তবে সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে শ্যামপুকুর সেভেন স্টার ক্লাব। ক্লাবের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় এক আকর্ষণীয় পাড়া ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করে মোট আটটি দল। খেলায় বাড়তি উত্তেজনা আনতে দলগুলির নাম রাখা হয় জনপ্রিয় আইপিএল দলের আদলে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘কলকাতা নাইট রাইডার্স’, এবং রানার্স-আপ হয় ‘লখনৌ সুপার জায়েন্টস’। এছাড়াও টুর্নামেন্টে অংশ নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), চেন্নাই সুপার কিংস (CSK), গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ (SRH), মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা—সঞ্জয় রায় (ট্রাস্টি, হিন্দু সৎকার সমিতি), দিবাকর চক্রবর্তী (শিল্পী), অনিল দাস (অ্যাডভোকেট), শুভাশিস রায় (প্রেসিডেন্ট, আর পি ওয়েলফ...

মাটির দেশে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস

ছবি
  মাটির দেশে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-  সুনন্দা বিশ্বাস - পৃথিবীব্যাপী অপরিমেয় অসহিষ্ণুতার বিপরীতে ব্যক্তি ও সমষ্টির বহুবিধ ভাষ্যের উন্নয়নকেন্দ্রিক ঐক্যের লক্ষ্যে গত ২১শে মে, ২০২৬ জাতিসংঘ নির্দেশিত "বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস" - উদযাপন করলো "বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন ট্রাস্ট"- এর আত্মজ আশ্রমিক প্রতিষ্ঠান "মাটির দেশ"। প্রসিদ্ধ সাংস্কৃতিক ভূমি গোবরডাঙা পৌরশহরের বোধন সেবাকেন্দ্রে, সান্ধ্যকালীন এই সাংস্কৃতিক আয়োজন মাটির দেশ এর মার্জিত পরিচালনায় আধ্যাত্মিক আবহে ও নান্দনিক উপস্থাপনায় প্রাণময় হয়ে ওঠে। অনুষ্ঠানগৃহের শিল্পীত সৌন্দর্যে, খড়ের চালায় গ্রামীণ মঞ্চসজ্জা ও মাটিনির্মিত বিবিধ অবয়বের দেহকল্পে, রঙের বৈচিত্র্যে, আবিশ্ব বহুবিচিত্র সংস্কৃতিচেতনার প্রকাশে  বর্ণময় চালচিত্র সত্যিই অভিনব ও দৃষ্টান্তমূলক হয়ে উঠেছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সাংস্কৃতিক মিলন উৎসবে একক উপস্থাপনার ক্ষেত্রে দুই চব্বিশ পরগণা, কোলকাতা, নদীয়া, হাওড়া, হুগলি এই ৬টি জেলা ও স্থানীয় শিল্পীরা মিলে সর্বমোট ৫৭ জন কৃতি সংস্কৃতিকর্মী মঞ্চে অংশগ্রহণ করেন। উপস্থিত কৃতিদের...

প্রধানমন্ত্রীর বার্তায় চিন্তিত ব্যবসায়ীরা কম কিনবেন সোনা

ছবি
  প্রধানমন্ত্রীর বার্তায় চিন্তিত ব্যবসায়ীরা কম কিনবেন সোনা-  সুনন্দা বিশ্বাস -  বাজারে তেলের দাম ও ডলারের দর বাড়ায় ভারতের আমদানি খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা বাঁচাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে আগামী এক বছর সোনা কেনা কমানোর পরামর্শ দিয়েছেন। আর এই ঘোষণার পরেই চরম উদ্বেগে পড়েছেন পশ্চিমবঙ্গের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোণা থেকেই প্রায় ৫ লক্ষ কারিগর দিল্লি, মুম্বই, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে কাজ করেন। তমলুকেও রয়েছেন ৬০০-র বেশি কারিগর। কারিগরদের আয় সম্পূর্ণ নির্ভর করে দোকানে গয়না বিক্রির পরিমাণের ওপর। সাধারণত ১০০ গ্রাম সোনার কাজ করলে ১ গ্রাম সোনা মজুরি হিসেবে পান তাঁরা। স্বর্ণশিল্পীদের দাবি, গত ৩-৪ বছরে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই বাজারে সোনার চাহিদা তলানিতে। কাজ কমে যাওয়ায় এখন বছরের অর্ধেক সময়ই বসে থাকতে হয়।  বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মতে, প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর মানুষ যদি সত্যিই সোনা কেনা কমিয়ে দেয়, তবে শোরুম মালিক থেকে শুরু করে সাধারণ কারিগর— সকলেরই রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ...

শব্দদূষণ নিয়ন্ত্রণে অনড় রাজ্য পুলিশ-

ছবি
  শব্দদূষণ নিয়ন্ত্রণে অনড় রাজ্য পুলিশ- সুনন্দা বিশ্বাস     শব্দদূষণ রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে রাজ্য পুলিশ। শব্দবিধি বজায় রাখতে রাজ্য সরকারের 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতার নীতিকে সামনে রেখেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রশাসনিক কড়াকড়ি শুরু হয়েছে। সম্প্রতি খোদ সরকারি স্তরেও ডিজের দৌরাত্ম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, যার পরেই এই বাড়তি সক্রিয়তা।  ইতিমধ্যেই রাজ্য পুলিশের স্থানীয় থানাগুলোর পক্ষ থেকে বিভিন্ন এলাকার সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবসায়ীদের ডেকে জরুরি সতর্কতামূলক বৈঠক করা হচ্ছে। পুলিশ প্রশাসনের স্পষ্ট নির্দেশ— ধর্মীয় স্থান হোক কিংবা যেকোনো সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠান, তারস্বরে মাইক বা ডিজে বাজানো একেবারেই বরদাস্ত করা হবে না। সরকারি গাইডলাইন অমান্য করলে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করার পাশাপাশি নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ব্যবসায়ীদের বড় অংশই প্রশাসনের এই সুরক্ষামূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং শব্দবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নিয়মের কড়াকড়ির মধ্যেও রাজ্যের দু-এক জায়গায় পুজো-পার্বণে জোরপূর্বক মাইক বাজানোকে কেন্দ্র করে অশান্তির ...

৪০ নং ওয়ার্ডে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল

ছবি
 ৪০ নং ওয়ার্ডে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল- সুনন্দা বিশ্বাস - ৪০ নং ওয়ার্ডে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির মাননীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা এবং বিশিষ্ট ব্যক্তি শ্রী দেবাশীষ পাইন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও কর্মীবৃন্দ উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেন। এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মাননীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা। তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রী দেবাশীষ পাইন তাঁর বক্তব্যে এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজেপি কর্মী ও সমর্থকরা। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী

ছবি
  মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী- সুনন্দা বিশ্বাস - মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার‌ সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আসছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুনভাবে সেজে উঠেছে শাসকদলের পার্টি অফিস। মহিলারা বরণডালা, পুষ্পস্তবক, ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। প্রচুর কর্মী, সমর্থকরা ভিড় করেছেন।

মুক্তি পেল শুভম দাস পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'পোড়াবাঁশি'-

ছবি
  মুক্তি পেল শুভম দাস পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'পোড়াবাঁশি'- সুনন্দা বিশ্বাস  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগের সন্ধ্যায় মুক্তি পেল 'এম আর ডি' প্রযোজিত ও 'তারা মা মোশান পিকচারস ফিল্ম প্রোডাকশন হাউস' নিবেদিত এবং শুভম দাস পরিচালিত বাংলা চলচ্চিত্র চিত্র 'পোড়াবাঁশি'।  বলে রাখা ভালো, আজ থেকে প্রায় ৭ বছর আগে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কাহিনীচিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরিচালক শুভম দাস। প্রিমিয়ার শো শুরুর আগে কাহিনীর গতিপ্রকৃতি নিয়ে সংবাদমাধ্যমকে তথ্য পরিবেশন করতে গিয়ে 'পোড়াবাঁশি'-র পরিচালক শুভম দাস বলেছেন, "এই কাহিনীচিত্র মূলতঃ গ্রামের এমন এক সাধারণ যুবকের গল্প যাকে গ্রামের মানুষরাই গুরুত্ব দেয় না, তার সঙ্গী একটা বাঁশি ..।" কে এই ছেলে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকের মনেই আজ যখন কোনো এক বিশেষ যুবকের কথা ভেসে উঠছে, তখন শুভম দাস নির্লিপ্ত কণ্ঠে জানিয়েছেন, "বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, ভাস্কর ব্যানার্জি, শুভম, শিউলি রামানি, অর্ক, কৌশিক, চাঁদনী, বনশ্রী সহ একাধিক শিল্পীর সমন্বয়ে তৈরী হয়েছে ২ ঘণ্টা ২২ মিনিটে...

শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী কি বললেন

ছবি
 শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী কি বললেন! - সুনন্দা বিশ্বাস - শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী বললেন শুভেন্দু অধিকারী স্কুলে পড়াকালীন ঘর থেকে বেরোতে চাইতেন না। বিকেল হলেই হাতে শাবল এবং বালতি নিয়ে সবজি বাগান এবং ফুলবাগান পরিচর্চা করতে। ছেলে জেতার পরে দেখলাম বাড়িতে বিশাল বড় বড় পদ্মফুল ফুটেছে। বুঝলাম পদ্মফুল আসছে। রাতে গরমকালে পান্তা খেতে চাইত। পান্তা ভাত, মাছ দিয়ে রাতের খাওয়ার খায়।খুব ঠাকুর ভক্ত ছিল শুভেন্দু।

কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে বলেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন

ছবি
  কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে বলেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন- সুনন্দা বিশ্বাস - বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ পাইন কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে বলেছেন। তাঁর দাবি, কিছু ব্যক্তি গেরুয়া আবির মেখে ও “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে দলের সঙ্গে যুক্ত নয়। অভিযোগ অনুযায়ী, এই ধরনের লোকজন ইচ্ছাকৃতভাবে বিজেপির নাম ব্যবহার করে অশান্তি তৈরির চেষ্টা করছে। এমনকি All India Trinamool Congress-এর পার্টি অফিসে ভাঙচুর বা ব্যক্তিগত শত্রুতা মেটানোর ক্ষেত্রেও বিজেপির ছদ্মবেশ নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কাউকে দেখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এদিকে, দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন—কোনো ধরনের ভাঙচুর বা হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলার দাবা জগতে আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা

ছবি
  বাংলার দাবা জগতে আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা-  সুনন্দা বিশ্বাস - বাংলার দাবা জগতে আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা হল। সারা বাংলা দাবা সংস্থা-র উদ্যোগে পশ্চিমবঙ্গের দ্বাদশ গ্র্যান্ডমাস্টার অরণ্যক ঘোষ-কে সংবর্ধনা জানানো হল কলকাতার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব-এ। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তী হকি অলিম্পিয়ান গুরবক্স সিং এবং বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, যেখানে বাংলার দুই প্রজন্মের ক্রীড়া আইকনদের এক মঞ্চে দেখা গেল। ১৯৯১ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করে ইতিহাস গড়েছিলেন দিব্যেন্দু বড়ুয়া। সেই ধারাবাহিকতায় অরণ্যক ঘোষের এই সাফল্য বাংলার দাবার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করল। ক্রীড়ামহলে এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা জানান, অরণ্যকের এই অর্জন আগামী প্রজন্মের দাবাড়ুদের অনুপ্রাণিত করবে এবং বাংলাকে জাতীয় ও আন্তর্জাতিক দাবা মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে।