ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

সুনন্দা বিশ্বাস-

কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি।



 উল্লেখ্য আগামী ১৭ই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। সেই কারনেই এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের পরিদর্শন। বিচারপতিদের সাথে ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলাশাসক, পুলিশ সুপার ও আধিকারিকরা। 


উল্লেখ্য গত ২০১৯ সালে জলপাইগুড়ি স্টেশন রোড়ে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ী ভাবে আদালতের কাজ শুরু হয়। আর বর্তমানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ২৭নং জাতীয় সড়কের ধারে প্রায় ৪০ একর জায়গায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যায়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য বিচারপতিরাদের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-