পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতার বার্তা

ছবি
  কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতার বার্তা- সুনন্দা বিশ্বাস - বঙ্গবাসী ইভিনিং কলেজের **এনএসএস (NSS) ইউনিট** এবং **ড. সমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন**-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ **স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির**, যা কলেজের **৭ দিনের বার্ষিক বিশেষ ক্যাম্পের উদ্বোধনী কর্মসূচি** হিসেবে আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়**। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা**। এছাড়াও উপস্থিত ছিলেন **বিজেপি উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ**, **জয় নারায়ণ সিং**, **বঙ্গবাসী ইভিনিং কলেজের প্রিন্সিপাল ডঃ সঞ্জীব চট্টোপাধ্যায়** এবং **বঙ্গবাসী ইভিনিং কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ সন্তু দুর্লভ*ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ মুখার্জি,প্রবন্ধ রায়,অভিজিৎ মুখার্জি*। সমাজকল্যাণ, জনস্বাস্থ্য এবং স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে পরিষেবা গ্রহণ করেন।

প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা -

ছবি
  প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা - সুনন্দা বিশ্বাস  কলকাতা (১ জুলাই '২৬):- "সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে সত্তারূঢ় রাজনৈতিক দল পরিবর্তন হলেও অসুবিধায় পড়তে না হয়," জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন। 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড', 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ' ও 'ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর যৌথ আয়োজন 'প্রেস ক্লাব কলকাতা'-র সাংবাদিকদের জন্য 'প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড'-এর আবরণ উন্মোচন তথা 'প্রেস ক্লাব কলকাতা'-র হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতি...