নবারুণ বোসের বাংলা গানের অফিশিয়াল ভিডিও মুক্তি পেল -"বিপ্লব"।
নবারুণ বোসের বাংলা গানের অফিশিয়াল ভিডিও মুক্তি পেল :-
সুনন্দা বিশ্বাস :-
২৭ নভেম্বর, ২০২৪ মুক্তি পেল "বিপ্লব"। নবারুণ বোসের বাংলা গানের অফিসিয়াল ভিডিও। কবিতার আকারে সৃষ্টি হওয়া এই গান পরে সুর পায়। গানের লিরিক্স লিখেছেন প্রাঞ্জল। গানটির ভিজুয়াল রিপ্রেজেনটস এনিমেটেড ভিডিওর মাধ্যমে। স্বপ্ননীল দাস এই ভিডিওটি তৈরি করেছেন।
দুই বছর আগে তৈরি এই গান, শেষমেশ মুক্তি পেল। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন নবারুণ। 'বিপ্লব' তাঁর প্রযোজিত প্রথম ইন্ডিপেন্ডেন্ট কাজ। তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে, এই টানাপোড়নে প্রচণ্ড প্রাসঙ্গিক এই গান। মানুষকে মনে করিয়ে দেয় ভালবাসা এই ব্রহ্মান্ডের সবচেয়ে বড় বিপ্লব। গানটি নিয়ে বেশ আশাবাদী নবারুণ।
কলকাতার এক নামী ক্যাফেতে এদিন মুক্তি পেল এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুপম রায়, শিলাজিৎ, উপল, গৌরব চট্টোপাধ্যায় ওরফে গাবু দা,prabuddha da, তিমির বিশ্বাস সহ সঙ্গীত জগতের বিশিষ্ঠ ব্যক্তিত্বরা। আশা রাখা যায় বর্তমানকালে প্রাসঙ্গিকতা কে বজায় রেখে এই গান সারা ফেলবে ঠিক এই সময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন