মদের আসরে স্ত্রীকে কটুক্তি, প্রতিবাদ জানিয়ে খুন।
মদের আসরে স্ত্রীকে কটুক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুন করলো এক ব্যক্তি :-
সুনন্দা বিশ্বাস :-
দত্তপুকুর এ মিষ্টির দোকানে কর্মরত পরিতোষ পান্ডের দেহ গতকাল সকালে উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। পরিতোষের দেহের মাথায় এবং গলায় কাটা দাগ ছিল। তদন্ত করতে নেমে দেখা যায় পরিতোষ যে মিষ্টির দোকানে কাজ করত সেই মিষ্টির দোকানে কর্মরত অন্য কর্মী মিসিং আছে সকাল থেকে। বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে গতকাল রাত্রে দত্তপুকুর আমরা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ দাস জানিয়েছে পরশু রাত্তিরে তারা দুজনে একসাথে পরিতোষের বাড়িতে বসে মদ খাচ্ছিল সেই সময় পরিতোষ বিশ্বজিতের স্ত্রী সম্পর্কে কটু মন্তব্য করে তার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করে এবং একই সঙ্গে তার বাড়ির বটি দিয়ে গলায় আঘাত করে এবং বাড়ির ভেতরে লোহার রড দিয়ে মাথা আঘাত করে। সেখান থেকে সে পালিয়ে যায়। লোহার রডটি স্থানীয় একটি পুকুরে ফেলে দিয়েছে বলে জানিয়েছে বিশ্বজিৎ। শুধু কি বউয়ের প্রতি কুমন্তব্য নাকি টাকা পয়সা সংক্রান্ত কোনো জটিলতা আছে সমস্তটাই খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন