চলচ্চিত্র "সুকন্যা" প্রিমিয়ার শো হয়ে গেল ২২ শে নভেম্বর ২০২৪।

 




চলচ্চিত্র "সুকন্যা" প্রিমিয়ার শো হয়ে গেল ২২ শে নভেম্বর ২০২৪।


 দারিদ্রতা এবং সাধারন নারী থেকে রাজ্যে "কন্যাশ্রী" প্রকল্পের সহযোগিতাতে অসাধারণ নারীতে পরিণত হওয়ার কাহিনীচিত্র "সুকন্যা"।

সুনন্দা বিশ্বাস :-


কেপি মুভিস প্রযোজিত ও সমীর মন্ডল নিবেদিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত কাহিনী চিত্র "সূকন্যা" র প্রিমিয়ার শো হয়ে গেল আজ ধর্মতলা এলাকার এক প্রেক্ষাগৃহে। জানাযায় রাজ্যের মোট 26 টা হলে মুক্তি পেয়েছে "সুকন্যা"।

 এই কাহিনী চিত্রে মমতা ব্যানার্জি চরিত্রে বিশিষ্ট অভিনেত্রী কণিনিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এক মন্ত্রীর ভূমিকায় প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশকের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এছাড়াও স্বনামধন্য অভিনেতা সঞ্জীব সরকার। খরাজ মুখোপাধ্যায় এবং দেবশঙ্কর নাগের মত খ্যাতনামা অভিনেতারা সাংঘাতিক অভিনয়ে দক্ষতা দিয়ে " সুকন্যা"কে আরো প্রাণবন্ত করেছেন!

 কাহিনী চিত্রের প্রযোজক সমীর মন্ডল সংবাদ মাধ্যম কে জানিয়েছেন সুকন্যা সিনেমাতে দেখানো হয়েছে এক সাধারন মেয়ে "কন্যাশ্রী"র সুবিধা নিয়ে জীবনে কিভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। এই কাহিনী চিত্রে আরো দেখানো হয়েছে নারীদের অধিকার এবং নারীর ক্ষমতার এক চরম ছায়া ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -