পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও উপজাতি সমিতি"র পক্ষ থেকে "এক আনন্দ সন্ধ্যা" উপহার দিল  কলকাতা ইউনিভার্সিটি ইন্সিটিউট অডিটোরিয়ামে :-

 •সুনন্দা বিশ্বাস  :-

২৯ নভেম্বর ২০২৪   'বাণিজ্য কর বিভাগ'-এর 'পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি' আয়োজিত 'ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান' সম্পন্ন হল কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে  স্বর্ণালী সন্ধ্যা প্রাণবন্ত হয়। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগের বিভাগীয় কমিশনার দেবীপ্রসাদ কারানাম। বিভাগের বিশেষ কমিশনার রঞ্জন পাণ্ডা, অর্থ বিভাগের অন্যতম সচিব মলয় ঘোষ এবং বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল।  সমিতির বর্তমান সভাপতি অরুণকুমার মণ্ডল, প্রাক্তন সভাপতি বাসুদেব বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। এঁদের উজ্জ্বল উপস্থিতি এবং আলোক উজ্জ্বল পরিবেশ প্রতিটা মানুষের মন ছুয়ে গেল।


"আনন্দ সন্ধ্যা" নামাঙ্কিত এই বর্ণময় অনুষ্ঠানে বিভাগীয় কর্মী মন্দ্রিতা লাহিড়ী-র উদ্বোধনী সঙ্গীতের পরই কবি সৈয়দ হাসমত জালাল-এর হাত দিয়ে উন্মোচিত হয় সংগঠনের ১৪৩১ সালের শারদীয় পুস্তক 'নির্ণয়'। "নির্ণয়" সৃষ্টি করেছে এবং সৃষ্টি করবে মনুষ্য হৃদয়ের মানবিকতা বোধ।

বাঁকুড়ার লোকসঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী যেমন তাঁর গানের ডালি নিয়ে অনুষ্ঠানে জনমনোরঞ্জন করেছেন তেমনই 'বাণিজ্য কর' বিভাগের কর্মচারীদের দ্বারা অভিনীত নাটক 'ওপরওয়ালা' দর্শকদের যথেষ্ট পরিমাণে রোমাঞ্চিত করেছে। এই দিন এই "আনন্দ সন্ধ্যা" শিল্পীর শৈল্পিক মনকে শিল্পের বেড়াজালে আটকে রাখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -