•সুনন্দা বিশ্বাস :-
পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশন ২৯ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত "বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া" অর্থাৎ বি এফ আই এর কর্তৃত্ব এবং পৃষ্ঠপোষকতায় বালক ও বালিকাদের জন্য ৩৯ তম যুবজাতীয় "বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে ।
আজ এই ৩৯ তম ইয়ুথ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সবুজ সাথী ইনডোর স্টেডিয়াম, W.B.B. A গ্রাউন্ড, রেড রোড, ময়দান, - কলকাতাতেই ।
উজ্জ্বল উপস্থিতি ছিল প্রেসিডেন্ট ভি সলোমন নাসাকুমার (আইপিএস)এবং জেনারেল সেক্রেটারি প্রদীপ কুমার অডি। উপস্থিত ছিলেন ট্রেজারার শ্রী নিতাই ব্যানার্জি। সেক্রেটারি শ্রী সুব্রতকুমার দাস এবং শ্রী সুভাষ ভট্টাচার্য। এবং পাবলিসিটি সেক্রেটারি শ্রীমতি অনিতা রায়।
কলকাতার ময়দান সুন্দর সাজে রূপবতী হয়ে ওঠে। বেশ কয়েকজন উজ্জ্বল নক্ষত্র সম প্রাণপুরুষ হাজির হন "কলকাতার ময়দানে"। তাদের মধ্যে ছিলেন বিখ্যাত ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। এবং উপস্থিত ছিলেন ভারতীয় প্রখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জী।
মোট ১২০০ জন খেলোয়াড় সঙ্গে কোচ এবং ম্যানেজার উপস্থিতি লক্ষণীয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রেফারি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই গৌরবময় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। বালকদের চ্যাম্পিয়ন রাজস্থান। রানার্স আপ পাঞ্জাব। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন তামিলনাড়ুর এবং রানার্স আপ কর্ণাটক। এবারে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী লেভেল ওয়ান, গ্রুপ এ বালক বিভাগে রাজস্থান,তামিলনাড়ু,কেরালা,তেলেঙ্গানা,মধ্য প্রদেশ।
বালিকা বিভাগে, লেভেল ওয়ান -তামিলনাড়ু,রাজস্থান,মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ,উত্তর প্রদেশ।
পতাকা উত্তোলন সাথে সঞ্চালিকার সুন্দর সঞ্চালনা এবং কলকাতার "ময়দানকে" রূপবতী করে তোলার ব্যাপারে আন্তরিক ব্যবস্থাপনায় "ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন"।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন