নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের শীতকালীন আনন্দ উৎসব পালিত হল মহাসমারহে :-


সুনন্দা বিশ্বাস :-


নর্থপয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোডিং স্কুল। -দীর্ঘ ১৯ বছর ধরে রাজারহাটে সুনামের সাথে পথ চলছে। এই নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল সকলের খুব প্রিয় এবং সুপরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নর্থ পয়েন্টের আরো দুটি শাখা অর্জুনপুরে ও বোলপুরেও বর্তমান। 


প্রতিবছরের মতো এইবারেও ২১ ডিসেম্বর ২০২৪ শীতকালীন একটি আনন্দ উৎসবের আয়োজন করা হয় । একই শীত -তাতে আবার মেঘলা আকাশ, দুই এক পশলা বৃষ্টি , তবুও উপচে পড়া ভিড় ছিল দেখার মত! সকলের আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান হয়ে ওঠে আনন্দময়।

সারা বছর পড়াশোনায় ব্যস্ত থাকা, ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার চাপ থেকে একটু মুক্তি -একটু আনন্দে রাখার জন্য স্কুল থেকে বিশেষ এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা সফল হল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক প্রদর্শনীর ব্যবস্থাও ছিলো। ছাত্র-ছাত্রীরা তাদের বিষয়ভিত্তিক সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছে এই প্রদর্শনীতে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। 



পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় সুমধুর সুরের অধিকারিনী লগ্নাদিতা চক্রবর্তী । এবং সুকণ্ঠের অধিকারী মুম্বাই এর - বিখ্যাত সঙ্গীতশিল্পী ৯০ এর দশক কাঁপানো সেই বিখ্যাত বিনোদ রাঠোর।  

 

 এখানে বিশেষ ব্যবস্থার মধ্যে ছিল, স্কুল প্রাঙ্গণে খাবার স্টলের পাশাপাশি আরো বহু প্রয়োজনীয় সামগ্রির স্টল। বহু বিশিষ্ট মানুষজনের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীও অভিভাবকরা এখানে আমন্ত্রিত হন । 



এইদিন স্কুল থেকে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ এর ভর্তির ফর্ম দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছিল যে, এই দিন যে সমস্ত আগ্রহী অভিভাবকরা স্কুল থেকে ফর্ম সংগ্রহ করবেন তাদের জন্য ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে । 


স্কুলের আয়োজিত এই আলোক উজ্জ্বল সুন্দর অনুষ্ঠান, -শীতঘন সময় মাখা 'সকল মানুষকে' আনন্দ দিলো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -