প্রয়াত রতন টাটা-র ৮৮ তম জন্মবার্ষিকীর শুভ মুহূর্তে উন্মোচন করা হল তাঁর ধাতবো কঠিন ব্যক্তিত্ব ও সৌরশক্তিময় কর্মজীবনের উপর আলোকিত করা পুস্তক 'লিডার অব লিডার্স রতন টাটা

 

প্রয়াত রতন টাটা-র ৮৮ তম জন্মবার্ষিকীর শুভ মুহূর্তে উন্মোচন করা হল তাঁর  ধাতবো কঠিন ব্যক্তিত্ব ও  সৌরশক্তিময় কর্মজীবনের উপর আলোকিত করা পুস্তক 'লিডার অব লিডার্স রতন টাটা' :-

সুনন্দা বিশ্বাস :-

রতন টাটার মৃত্যু ৯ অক্টোবর ২০২৪-র মাত্র ২ মাস ২০ দিনের মধ্যেই উন্মোচিত হল পুস্তক "লিডার অব লিডার্স রতন টাটা" 

৩৪ জন বিদগ্ধ ব্যক্তির মতামত সমৃদ্ধ ৪৪ পৃষ্ঠার এই সঙ্কলিত পুস্তক একযোগে প্রকাশ করেছে 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন' এবং 'ফিনশাস্ত্র রিসার্চ ফাউণ্ডেশন'।



এই পুস্তক উন্মোচনে শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন 'জে আই এস ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি অ্যাণ্ড রিসার্চ'-এর নির্দেশক তথা পদ্মশ্রী সম্মানে ভূষিত অধ্যাপক অজয়কুমার রায়। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রাক্তন আমলা ডঃ বিক্রম সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, 'ইনস্টিটিউট অব কোম্পানী সেক্রেটারিজ অব ইণ্ডিয়া'-র সদস্য তথা ২০১৬ সালের জাতীয় অধ্যক্ষ মমতা বিনানী, 'টাটা কোক প্ল্যান্ট'-এর প্রাক্তন প্রধান এস কে হালদার, 'ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইণ্ডিয়া'-র প্রাক্তন অধ্যক্ষ মানসকুমার ঠাকুর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

'রত্ন' রতন টাটা,- মানুষ হিসাবে ছিলেন  সাংঘাতিক মানবিক প্রকৃতির। তার "সময়" জ্ঞান - কর্ম - সততা -বুদ্ধিদীপ্ততা  বিশ্বের দরবারে উদাহরণ। তিনি উজ্জ্বল - পরিচ্ছন্ন - দয়ালু মনকে প্রশ্রয় দিয়েছেন। তাই তিনি চিরন্তন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -