আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ :-
সুনন্দা বিশ্বাস :-
উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৫ সুন্দর ভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বৃহস্পতিবার মালদার টাউন হলে এক প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তৎপরতার অঙ্গ হিসেবে।
সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা। এই বৈঠকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করতে এখন থেকেই কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি।
পূর্ব প্রস্তুতির সন্দেশ সমস্ত শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করা হয়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন