"দূরে কোথাও" হৃদস্পর্শ পত্রিকা ও পাবলিকেশন পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হোলো



"দূরে কোথাও" হৃদস্পর্শ পত্রিকা ও পাবলিকেশন পরিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হোলো:-

সুনন্দা বিশ্বাস :-

রবিবার ৮ই ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হোলো "দূরে কোথাও" পত্রিকা ও পাবলিকেশন পরিবারের ৯ম বর্ষের বিজয়া সম্মিলনী ও পুজো পরিক্রমা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। 
কলকাতার লেকটাউনে একরাশ জ্ঞানী - গুণী ব্যক্তিদের উপস্থিতি ঘটে এই উজ্জ্বলতম অনুষ্ঠানে । নানান পুরস্কার বিতরণীর সাথে সাথে ছিলো স্বামী বিবেকানন্দের সুন্দর স্মারক উপহার। - যা দেওয়া হয়েছে কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রমের উদ্যোগে। মূলত জঙ্গল পাহাড়ের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য পুজোর সময় সেবাকাজে লিপ্ত ছিলেন যাঁরা এবং দু:স্থ পর্বতারোহীর অপারেশনে সহায়তাকল্পে পরিবারের যেসকল সহৃদয় সদস্যরা সাহায্য করে পাশে ছিলেন তাঁদের সাথে চির বন্ধুত্বপূর্ণ আচরনকে প্রশ্রয় দেওয়া হয় এই অনুষ্ঠানে।

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "দূরে কোথাও" পত্রিকার সকল সন্মানীয় লেখক-লেখিকা, কবি - সাহিত্যিক। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার। 
এবং অভিনেতা সঞ্জয় বিশ্বাস,-অভিনেতা নিপুন মল্লিক, অভিনেতা জয়ন্ত দাস সহ জ্ঞানী-গুণী মানুষজন এই অনুষ্ঠান রাঙিয়ে তোলেন। 
এছাড়া রেডিও জকি পামেলা মিত্র উপস্থিত ছিলেন। 

এই উজ্জ্বল অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয় উপস্থিত সন্মানীয় সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় এর উপস্থিতি।
  প্রকাশক ও স্বেচ্ছাসেবী অরিন্দম ভট্টাচার্য এবং সন্দীপা নন্দী, সোমা চৌধুরী, জয় অধিকারী আরও অনেকে উপস্থিত ছিলেন। সাথে সুন্দর সঞ্চালনা করেন এভারেস্টার পিয়ালী বসাক।

সামাজিকতার মানবিক প্রাণ নিয়ে সকলের আনুষ্ঠানিক উপস্থিতিতে এই অনুষ্ঠান হোয়ে উঠেছিলো বিশেষভাবে চিহ্নিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -