প্রতীক্ষা অন্তহীন ভালোবাসার স্বাক্ষর হয়ে থাকুক, দুই জন্মের অভিজ্ঞতায় "প্রতীক্ষা" মনে ভীড় জমাক :- সুনন্দা বিশ্বাস

 

প্রতীক্ষা অন্তহীন ভালোবাসার স্বাক্ষর হয়ে থাকুক, দুই জন্মের অভিজ্ঞতায় "প্রতীক্ষা" মনে ভীড় জমাক :-

সুনন্দা বিশ্বাস :-


কাহিনী দীপঙ্কর ভিট্রাচার্যা, প্রোডিউসার সন্দীপ ভুনিয়া এবং মিউসিক ডাইরেক্ট সন্দীপ সিংহ এর অক্লান্ত পরিশ্রমে, ভালোবাসার বাঁধ ভেঙে জন্ম নিলো ভালোলাগার সিনেমা "প্রতীক্ষা"।

বিষয় বস্তু অন্য রকম,-নজর কারা।-  ভালোবাসা,প্রেম জন্ম-জন্মান্তর ধরে কি বয়ে চলে মরণের উর্ধে!কি জানি বোধহয় তাই, সেই জন্যই অসুস্থ মনীষার স্মৃতিতে ভেসে আসে পূর্বজন্মের কাংক্ষিত প্রেমের কিছু মুহূর্ত। যার পরিণতি লাভ সম্ভব হয়েছিল পাহাড়ে উদ্ভিদ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আসা সন্দীপকে দেখে। পূর্বজন্মের সৌম্যর কথা, নিতাই দা, পুঁথির কথা, কিছু না জেনে পায়েলকে মন দিয়ে ফেলেছিল অর্ঘ্য।

পায়েল জেনেছিল বিপুল ঐশ্বর্যের মানুষ হয়েও ভালোবাসাটা 'ভালোবাসাই'!সেখানে অর্থ, যশ, সামাজিক প্রতিষ্ঠা কোনো কিছুই কোনো কিছুকে প্রভাবিত করতে পারে না । 

অসময়ে, এক গাড়ী দুর্ঘটনায় চলে যেতে হয়েছিল পায়েলকে। আর সৌম্য দেখিয়েছিল এই পরিবারের প্রতি তার কৃতকর্ম । তাই তো সে তার জীবন দিয়ে পায়েলের দাদাকে বাঁচিয়েছিল। 

কালকের সৌমা আজকের সন্দীপ হয়ে এসেছে কিনা তা মনীষার জানা নেই। কিন্তু কালকের পায়েল যে আজকের মনীষা একথাটা ধ্রুব সত্য। তাইতো সন্দীপকে দেখে মনীষার সব পূর্বস্মৃতি মনে পড়ে গেছে। আবার সে ফিরে পেয়েছে তার সেই হারিয়ে যাওয়া দাদা, তোজো, বাবাই, মোমো, নিতাইদা সবাইকে। কিন্তু কালের অন্তরালে তাদের বয়স বেড়েছে। "মমতা ভিলার" আমুল পরিবর্তন হয়েছে পায়েলের দাদার কাছে এটা অবিশ্বাস্য, এমনটা কি হতে পারে? এও কি সম্ভব? প্রশ্ন থাকলো!



 "প্রতীক্ষা" অন্যরকম গল্প অবলম্বনে তৈরি। যাদের প্রশংসনীয় অভিনয় পরিলক্ষিত হয়,সাথে সংগীতে আছেন তারা হলেন -প্রথমেই যার নাম আসে তিনি অভিষেক চ্যাটার্জী! এছাড়াও অস্মিতা মুখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজা চ্যাটার্জী, অর্ণব ব্যানার্জি, দেবাশীষ গাঙ্গুলী, তনিমা দাস সরকার, দীপান্বিতা বিশ্বাস, তমসা, সিরসা রক্ষিত, রিনা মিত্র, আরফিন রানা এবং শতাব্দি ভট্টাচার্য।




প্রতীক্ষা একটা জীবনের প্রতীক্ষা নয়। এ প্রতীক্ষা অন্তহীন ভালোবাসার স্বাক্ষর হয়ে থাকবে দুই জন্মের অভিজ্ঞতায়। সেখানে একাকার হয়ে থাকবে মনীষা-পায়েল, সন্দীপ-সৌম্য।

  প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে " প্রতীক্ষা" সিনেমাচিত্র সকলের মনে আলোকপাত করবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -