রক্ত কোনো পন্য নয়, হৃদয়ের দান'- এই শব্দ উচ্চারিত হল অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভা গৃহে
'রক্ত কোনো পন্য নয়, হৃদয়ের দান'- এই শব্দ উচ্চারিত হল অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভা গৃহে :-
সুনন্দা বিশ্বাস :-
ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই নতুন অভিজ্ঞতা সঞ্চারিত হল। ওয়েস্ট বেঙ্গল ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর আন্তরিক সহযোগিতায় বারাসাত "অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সভা গৃহে", 'রক্তদান ভবন' এই গবেষণা কেন্দ্রে ২৫ বছর পূর্তি উৎসব উদযাপিত উপলক্ষে সারাদিনব্যাপী এক বিরাট কর্মসূচির আয়োজন করা হলো। সাথে স্বেচ্ছায় রক্ত দান।
"স্বেচ্ছায় রক্তদান",- এর চরম আন্তরিক ইচ্ছার বাস্তব মানবিকতার ছবি তুলে ধরলেন ভারতবর্ষের স্বেচ্ছা রক্তদান আন্দোলনের গর্বের গবেষণা কেন্দ্র "রক্তদান ভবনের" প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে। তার বক্তব্যের একটি বিশেষ দিক আলোকিত হয় তা হল ,- জীবন দায়ী রক্তকে ব্যবসা মুক্ত করতেই হবে। এবং প্রত্যেক মানুষকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। এবং তিনি নৈতিক সমর্থন আশা ও করেন। তিনি এও আশা করেন কেন্দ্র এবং রাজ্য সরকার সার্বিকভাবে পাশে থাকুক এবং বেসরকারি করণের বিপরীতে এগোনো হউক।
রক্তদান ভবনের ২৫ বছর উপলক্ষে আজ ০১ জানুয়ারি ২০২৫ স্বেচ্ছায় রক্তদান ও সাংগঠনিক সম্পাদক বলরাম বিশ্বাস এর শততম রক্তদান উপলক্ষে তাকে হার্দিক ভাবে অনুষ্ঠানিক সম্মানও জানানো হয়।
এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন শ্রী অমরনাথ মুখার্জি প্রাক্তন প্রচার অধিকর্তা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, এবং শ্রী পরেশনাথ সরকার, তিনি ১৫৩ তম রক্তদাতা। এছাড়াও শ্রী সুনীল মুখার্জি প্রাক্তন পৌর প্রধান বারাসাত পৌরসভা। শ্রী দেবব্রত পাল পৌর পিতা বারাসাত পৌরসভা এবং শ্রী বরুণ ভট্টাচার্য বিরোধী দলনেতা বারাসাত পৌর বোর্ড। মূল্যবান বক্তার আসনে সম্মানীয় অপূর্ব ঘোষ, রাজেশ বসু এবং বলরাম বিশ্বাস। ওয়েস্ট বেঙ্গল ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য কমিটির সাধারণ সভায় উপস্থিত ব্যক্তিদের কানে ধ্বনিত হলো "জীবন দায়ী রক্তকে ব্যবসা মুক্ত" করা হোক। "রক্ত কোনো পন্য নয় হৃদয়ের দান"! বেসরকারি করণ নয়,- সরকারি এবং সরকার সমর্থিত হোক।
"স্বেচ্ছায় রক্তদান" - এই প্রাসঙ্গিকতায় নির্দিষ্ট অভিমতে বলা যায় যার নাম,- তিনি ভারতবর্ষে রক্তদান আন্দোলনের মাতৃসারূপা পদ্মশ্রী কান্তাস্বরূপ কৃশানজী।-অমর রহে!! তিনি হয়ে উঠুক আগামী দিনের অনুপ্রেরণা।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন