স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ' দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' এ হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক 'বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫
স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ' দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' এ হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক 'বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫ :-
সুনন্দা বিশ্বাস :-
স্বামী বিবেকানন্দ-র ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে "মোঙ্গোলিয়া"-র কলকাতাস্থিত কনসাল-এর সহযোগিতায় এবং 'ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'ডাব্লু বি ডাব্লু এ'-র পরিচালনায় দক্ষিণ বেহালার 'বড়িশা ইয়ুথ ক্লাব' প্রাঙ্গনে হয়ে গেল পুরুষ ও মহিলাদের ওজন ভিত্তিক "বেঙ্গল রেসলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৫"।
১২ ই জানুয়ারি ২০২৫ আজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের ১২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ছন্দা সরকার ও ১২৬ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ঘণশ্রী বাগ।
'ডাব্লু বি ডাব্লু এ'-র সভাপতি গৌতম ঘোষ, বরিষ্ঠ সহাধ্যক্ষ অসিতকুমার সাহা-র পাশে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী জানিয়েছেন, "আজ শিশু ও পুরুষদের ৪৮ কেজি, ৫৭ কেজি, ৬১ কেজি ও ৬৫ কেজি বিভাগ সহ মহিলাদের ৪৬ কেজি, ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৭ কেজি ও ৬৫ কেজি বিভাগ মিলিয়ে ১০ টা বিভাগে কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন হল।"
"কুস্তি", প্রাচীন যুগ থেকেই চলে আসছে। শরীর চর্চার চরম শিখরে "কুস্তি", এ কথা বলার অপেক্ষা রাখে না। মানুষ কুস্তির প্রতি আগ্রহ প্রকাশ করুক এমন আশা করাই যায়। বার্তা পাওয়া যায়,- শুধু পুরুষ নয়,- মেয়েদেরও কুস্তি শেখা বা চর্চা করা জরুরি। প্রত্যেকের ক্ষেত্রেই নিজেকে রক্ষা করা নিজেরই কর্তব্য।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন