পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, পিঠে পুলি উৎসব আয়োজিত হল মায়া সত্য ভ্রম টীম এর সাথে

 

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, পিঠে পুলি উৎসব আয়োজিত হল মায়া সত্য ভ্রম টীম এর সাথে :-

নিজস্ব সংবাদদাতা :-

 পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে, "হিন্দুস্তান সুইটসের" কর্ণধার রাজীব পাল আয়োজিত "পিঠে পুলি উৎসবের" শুভ আরম্ভ হলো পুলি পিঠে পায়েসের মহা ভোজ দিয়ে।যাদবপুর ৮ বী বাস স্ট্যান্ডের সন্নীকটে অবস্থিত প্রখ্যাত এই মিষ্টান্ন ভাণ্ডারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়া সত্য ভ্রম ছায়া ছবির কলা কুশলীরা - পরিচালক শমীক রায়চৌধুরীর সাথে ছিলেন ছবির অভিনেতারা - সোহম মজুমদার, রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য, তানিয়া দাস নন্দী, চিত্রগ্রাহক প্রসেনজিৎ কোলে প্রমুখ। 



আয়োজকরা একটি অনন্যা পুলি পিঠে রন্ধন প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন। সেই প্রতিযোগিতার বিজেতারা উপস্থিত তারকাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পার্বনের দিনের অনুষ্ঠান, দর্শক, ক্রেতা, অভিনেতা, সবার সাথে মহা আনন্দে সম্পন্ন হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা