"সুইজিৎ প্রোডাকশনস" এর উদ্যোগে এবং 'এ জি ডাব্লু ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন

 


"সুইজিৎ প্রোডাকশনস" এর উদ্যোগে এবং   'এ জি ডাব্লু  ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন:-


সুনন্দা বিশ্বাস :-

"সুইজিৎ প্রোডাকশনস'-এর উদ্যোগে এবং 'অ্যাসোসিয়েশন ফর গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট' সংক্ষেপে 'এ জি ডাব্লু ই'-র সহযোগিতায় আগামী ১৬ ফেব্রুয়ারী কলকাতার বুকে হতে চলেছে 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন।শারীরিক সৌন্দর্য নয় বরং ষোড়শী থেকে মহিলাদের আভ্যন্তরীণ সৌন্দর্যের খোঁজে কলকাতার বুকে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে নতুন ধরণের এক সৌন্দর্য প্রতিযোগিতা।


আসন্ন 'মিস বেঙ্গল'জ ভ্যালেন্টাইন' সম্পর্কে কথা বলতে গিয়ে 'সুইজিৎ প্রোডাকশনস'-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সায়ন্তনী কোলে বলেছেন, " সমাজের একাংশ এখনও ভাবে নারী সৌন্দর্য মানেই শারীরিক সৌন্দর্য, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ আলাদা। ষোড়শী থেকে মহিলাদের সার্বিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান।"



অপরদিকে 'এ জি ডাব্লু ই'-র প্রতিষ্ঠাতা ও নির্দেশক অদ্বিতীয়া দত্ত বণিক জানিয়েছেন, "বেঙ্গল'জ ভ্যালেন্টাইন-এর সফলতার লক্ষ্যে ইতিমধ্যে অংশগ্রহণকারীদের নিয়ে শিক্ষণ-শিবির শুরু হয়ে গেছে। শিক্ষা ও ব্যাবসা জগতের লব্ধপ্রতিষ্ঠিত ব্যক্তিরা অংশগ্রহণকারীদের হাতে কলমে শিক্ষা দিচ্ছেন।"



১২ জানুয়ারী ২০২৫ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'রুমা স্কিন অ্যাণ্ড-বিউটি পার্লার'-এর রুমা পণ্ডিত ও 'বিড়লা ভারতী'-র অধ্যক্ষা অপলা দত্ত বলেছেন, "বর্তমান সময়ে এই রাজ্যে হয়ে চলা সকল সৌন্দর্য প্রতিযোগিতার থেকে ধারে ও ভারে এই অনুষ্ঠান নতুনত্বের দাবী রাখে।"

এক কথায় সৌন্দর্য "মনেও" হওয়া উচিৎ। সেখানেই আসল সফলতা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা