নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে ২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন



 নেতাজি সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে ২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন':-

সুনন্দা বিশ্বাস :-

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার 'ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র'-এ '২৬ তম মেগা রক্তদান উৎসব' সম্পন্ন করল 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন', ঠিক আজ,- ২৩ জানুয়ারি ২০২৫। আজই সকাল ১০ টায় গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় 'কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'কে এস এল এ'-র আজকের অনুষ্ঠান। 



এই ক্লাবের -এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং 'বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স'-কেও সম্মানিত করা হয়।

'কে এস এল এ'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "রক্তদান উৎসবের মাধ্যমে কয়েক হাজার নরনারী আজ রক্তদান করেছেন "। 


রক্ত দান মহৎ দান,- এক ফোটা রক্ত মানুষের প্রাণ বাঁচায়। আমরা রক্ত দানের মাধ্যমে মানবিকতার প্রকাশ ঘাটাই। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন' অতি মানবিক,- তা প্রমান করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা