প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান



প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান  :-

সুনন্দা বিশ্বাস :-


 ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়।


হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে,২৫ জানুয়ারি ২০২৫ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অরূপ রায় আজকাল-এর প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-এর কণিষ্ঠ ভ্রাতা মৃত্যুঞ্জয় রায় ও ভগিনেয় হিমাদ্রি ঘোষ-এর হাতে স্মারক তুলে দেন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাণা চ্যাটার্জি, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক ও চিত্রকর দিবাকর চক্রবর্তী।

বিশিষ্ট প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায় অমর রহে। তাকে স্মরণ করে চলায় আমাদের হৃদ মন্ত্র।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা