নব যুবক সংঘের" উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার হয়ে গেলো দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান
"নব যুবক সংঘের" উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রিটে এলাকার হয়ে গেলো দুস্থ মানুষদের কম্বল,গরম কাপড়,হুইল চেয়ার,ফল এবং কেক বিতরণ অনুষ্ঠান :-
সুনন্দা বিশ্বাস :-
এই হার্দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ দেবাশীষ কুমার, প্রবন্ধ রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, সঞ্জয় রায়, সৌম বক্সী, প্রিয়াঙ্কু পান্ডে, প্রদীপ মজুমদার, সঞ্জীব আচার্য, ভাস্কর সিনহা ছাড়াও সম্মানীয় অতিথিরা।
রাজ্যে শীতের প্রকোপ এখনো বর্তমান । এই শীতের মরশুমে দুস্থদের পাশে দাঁড়ালো "নব যুবক সংঘ ক্লাব" এই জানুয়ারিতেই (২০২৫)।
কেশবচন্দ্র সেন স্ট্রিটে "নব যুবক সংঘের" উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল এবং গরম জামা বিতরণের আয়োজন করা হয়েছিল। বলার কথা এই যে তার সাথে ছিল হুইল চেয়ার বিতরণ। অনুষ্ঠানে প্রায় ৬০০ টি কম্বল বিতরণ করা হয়।
এমন সুচিন্তা অনেক মানুষের জীবন সাবলীল করবে তা সহজেই বোধগম্য হয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন