আজ ২১ ফেব্রুয়ারী ভাষা দিবস
আজ ২১ ফেব্রুয়ারী ভাষা দিবস :-
সুনন্দা বিশ্বাস :-
উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল নো ম্যানস ল্যান্ডে দু'দেশের ভাষা প্রেমী,জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারী এই দিনটিকে উদযাপন করা হয় প্রতি বছর।
এই বছরের ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হল না নো ম্যানস ল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হয় ।
এপারে স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন হচ্ছে "২১ ফেব্রুয়ারী ভাষা দিবস"।
প্রতিবারের মত দু'দেশ যৌথ উদ্যোগে দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষা প্রেমী মানুষের,- সাথে মনখারাপের সকাল বেলা।।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন