গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে যায় সমুদ্রের উত্তাল ঢেউ-এ



গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে যায় সমুদ্রের উত্তাল ঢেউ-এ:-

সুনন্দা বিশ্বাস :-

বঙ্গোপসাগরের কুলে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর। এখানে কয়েক হাজার মানুষের বাস। 

তবে মূলত গোবর্ধনপুরের নদী কুলবর্তী এলাকার মানুষের বারোমাসে আতঙ্কে থাকতে হয় । এই বুঝি নদী নদী বাঁধ ভেঙ্গে এই এলাকা প্লাবিত হলো। 


গত বর্ষায় নদী বাঁধ ভাঙ্গার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি, আর সেই নদীবাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয়, তবে আজ দুপুরের কোটালে বা নদী বাঁধ ভেঙে আবারো এলাকা প্লাবিত হলো। ডুবেছে বেশ কয়েকটি বাড়ি। এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক।


গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি। এই অবস্থা কাটিয়ে না উঠতে উঠতেই আবারও এলাকা প্লাবিত। আতঙ্কিত মানুষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা