বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন

 


বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন : 

সুনন্দা বিশ্বাস :-


সপ্তাহের মাঝামাঝি দিনে ব্যান্ডেল স্টেশনে ঘটে গেল আকস্মিক বিপত্তি। সকাল ৮:০৫ মিনিটে ট্রেনের বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় আপ ও ডাউন লাইনের সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অসংখ্য নিত্যযাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।

টানা প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকে, ফলে স্টেশন ও ট্রেনের ভেতরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হন।



তবে, রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মেরামতের কাজ শুরু করে। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।



সকালের ব্যস্ত সময়ে এ ধরনের ঘটনায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়, তবে রেলম কর্তৃপক্ষের দ্রুতi তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার প্রয়াস চালানো হয় তারপর কয়েক ঘন্টার প্রচেষ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -