দিল্লি স্টেশনে ট্রেন যাত্রীদের দুর্ঘটনার কবল

 


দিল্লি স্টেশনে ট্রেন যাত্রীদের দুর্ঘটনার কবল :-

সুনন্দা বিশ্বাস :-

দিল্লি স্টেশনে ট্রেন যাত্রীদের দুর্ঘটনার পরে রবিবার দুপুরে আসানসোল স্টেশনের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন ডি আর এম চেতনানন্দ সিং । পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।



রবিবার সন্ধ্যায় আসানসোল টু মুম্বই মেলে আসানসোল স্টেশনে ট্রেন ধরতে গিয়ে শুরু হয়ে যায় ভাগ দৌড় । ঘটনায় চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ । রেল পুলিশের পক্ষ থেকে ট্রেন যাত্রীদের জন্য গাড়ি স্টেশনের ঢোকার আগে ব্যারিকেট করে দেয়া হয়েছিল। গাড়ি এসে দাঁড়ালেই যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি, ঘটনায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। দুপুরে ডিআরএম পরিদর্শনে এসে যাত্রীর সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে বলে আশ্বাস দিয়েছিলেন। সন্ধ্যায় পরিস্থিতি হুড়োহুড়ির পর্যায়ে পৌঁছে যায় বলে জানাচ্ছেন ট্রেন যাত্রীরা। 


রেলে যাত্রী পরিষেবা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করল। রেল যাত্রীদের নিরাপত্তা প্রয়োজন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -