"কুলিশ প্রকাশনী" প্রকাশ করল নাটক ও কবিতার বই সাথে প্রশংসার ঝড় বইলো অনুপম হালদারের ক্যামেরা বন্দি ছবি

 



"কুলিশ প্রকাশনী" প্রকাশ করল  নাটক ও কবিতার বই সাথে প্রশংসার ঝড় বইলো অনুপম হালদারের ক্যামেরা বন্দি ছবি :-

সুনন্দা বিশ্বাস :-


৪৮ তম 'আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা'-র দশম দিনের অপরাহ্নে 'কুলিশ প্রকাশনী' প্রকাশ করল বাঁকুড়ার দুর্লভপুরের বেনাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সেবানিবৃত্ত প্রধানশিক্ষক ফণিভূষণ কর-এর লেখা একশো পাতার নাটক ও কবিতার বই। -"বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ফিরুক ঘরে ঘরে" এই কামনায় রঙিন হল ৬ই ফেব্রুয়ারী ২০২৫ এর বেলা শেষের আলো।


স্বাস্থ্য সচেতন ধর্মী এই বইয়ের আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা নামজাদা আলোকচিত্রী অনুপম হালদার। শুধু তাই নয়,- সানামধন্য আলোকচিত্র শিল্পী অনুপম হালদারের সৃষ্টি বন্দি ছবি আলাপে ভরপুর হল বইয়ের দলে।

একই সঙ্গে অনুপম হালদার সংবাদ মাধ্যমকে বলেন যে তার তোলা ছবি এতো সুন্দর ভাবে সন্মানের সাথে দেয়ালে রাখা হয়েছে দেখে সত্যি ভালো লাগছে। শুধু তাই নয় তিনি প্রাণ খোলা মনে বলেন,-" ভালো ছবি এক -একটা গল্প বাঁধে"!




সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে লেখক জানিয়েছেন, "পশ্চিমবঙ্গ সরকার চাইলে রাজ্যের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে 'আনন্দ পরিসর'-এর মাধ্যমে বইয়ের বিষয়গুলো ছাত্রছাত্রীদের পড়ানো বা শেখানো যেতে পারে।" 



এমন সুস্থ চিন্তা সহজে গ্রাহ্য হোক। সাথে  ব্যক্তিত্ব সম্পন্ন সানামধন্য আলোক চিত্র শিল্পী অনুপম হালদারের তোলা ছবি পৃথিবীর অ্যালবামে আটকে থাকুক!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা