আগামী বাংলা নববর্ষে অভিনেত্রী দেবলীনা দত্তের গায়িকা রূপে আত্মপ্রকাশ সুরঝঙকারে

 

আগামী বাংলা নববর্ষে অভিনেত্রী দেবলীনা দত্তের গায়িকা রূপে আত্মপ্রকাশ  সুরঝঙকারে :-

সুনন্দা বিশ্বাস :-

ঠিক আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৫ কোলকাতায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সঙ্গীত পরিচালক সুধীর দত্ত বলেছেন, "আমারই সুর সংযোজনায় আগামী বাংলা নববর্ষের আগেই দেবলীনার কণ্ঠে প্রথম গান রেকর্ড করা হবে।"

আগামী বাংলা নববর্ষে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এবার দেবলীনাকে গায়িকা রূপে দেখবে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী।

সুধীর দত্ত-র পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিচালকের সুর মূর্চ্ছনা সম্পর্কে খুল্লামখুল্লা নিজের ভালোলাগার কথা জানিয়ে অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন,"সম্প্রতি তোর নামে নীল খামে' নামাঙ্কিত মিউজিক ভিডিওতে সঙ্গীত পরিচালক রূপে অনবদ্য সুর সংযোজনা করেছেন সুধীর দত্ত ।"

বলে রাখা ভালো, গত ৮ ফেব্রুয়ারী মিউজিক ভিডিও রূপে 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দু'দুটো বাংলা আধুনিক গান, যথাক্রমে 'তোর নামে নীল খামে', এবং 'চল পালাই'।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে তোর নামে নীল খামে' নামাঙ্কিত গানের গায়িকা রাখী দত্ত দেব বলেছেন, "আশা করছি 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ব্যানারে আমার কণ্ঠে গাওয়া এই গান এবারেও জনগণের মনোরঞ্জন ঘটাবে।"



শুধু অভিনয় নয়,- সুরঝঙকর মাতাতে পারে সুমুখশ্রী দেবলীনা দত্ত। কণ্ঠ শুনতে অপেক্ষা করতেই হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -