নতুন চমক,-"তোর নামে নীল খামে", এবং "চল পালাই" নামাঙ্কিত দুটো আধুনিক গানের মুক্তির রামধনু
নতুন চমক,-"তোর নামে নীল খামে", এবং "চল পালাই" নামাঙ্কিত দুটো আধুনিক গানের মুক্তির রামধনু :-
সুনন্দা বিশ্বাস :-
'ডি সুধীর প্রোডাকশনস'-এর হাত ধরে মিউজিক ভিডিও রূপে আজ সমাজমাধ্যমে মুক্তি পেল 'তোর নামে নীল খামে', এবং 'চল পালাই' নামাঙ্কিত দুটো আধুনিক গান।
গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন।
সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান,- তারা কাজ করে মজার ছলে। খুনসুটি তো চলতেই থাকে, তবে আজ এই বিশেষ দিনে ৮ ই ফেব্রুয়ারী ২০২৫ গানের উন্মুক্ত আকাশ খুলতে পেরে আনন্দিত।
সঙ্গে রাখি দত্ত দেব সাংবাদিক দের জানান,আজ এই মিউসিক ভিডিও মুক্তি পাওয়ার পাশা-পাশি দিনটি বিশেষ "প্রস্তাব" মূলক। সদাহাস্য কাইজার খান - আনন্দের বার্তায় দেন হাসি মুখে। এবং সকলের ভালো লাগবে এই আশায় করেন উজ্জ্বল ব্যক্তিগণ।
মিউজিক ভিডিও দুটোয় গানের সাথে অভিনয়ে সুমিষ্ট কাইজার খান এবং অভিনেত্রী সুমুখশ্রী দেবলীনা দত্ত ও সুনন্দা-কে দেখা যায়।
আশাভরা চোখে বলা যায় গান দুটি মানুষের কাছে "চমৎকার" বার্তা দেবে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন