বিধাতার নিষ্ঠুর পরিহাসে অসহায় বৃদ্ধা একা

 


বিধাতার নিষ্ঠুর পরিহাসে অসহায় বৃদ্ধা একা :-

সুনন্দা বিশ্বাস :-

স্বামী ও সন্তানকে নিয়ে ভরা সংসার ছিল। কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে স্বামী ও সন্তানের মৃত্যুর পরেই একাকী অসহায় বৃদ্ধা। বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা, মেলেনি আবাসের ঘর। ভাঙাচোরা টিনের অন্ধকার কুটিরে চরম অবহেলায় ও অনাদরে কাটছে  ষাটোর্ধ্ব বৃদ্ধার দিন। এমনকী, রোজ খাবারও জোটে না তাঁর।  এই ঘটনার সাক্ষী মালদার মানুষ।



জানা গিয়েছে মালদার চাচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তালা মার্ডি। স্বামী নেই। সন্তানও নেই। ভাঙাচোরা টিনের ঘরে একাই থাকেন বৃদ্ধা। 



বার্ধক্য ভাতা পেতেন। বেশ কয়েক বছর ধরে তাও বন্ধ। কেন বন্ধ,তা জানেন না তিনি। কেউ এই নিয়ে সাহায্যও করেননি। ফলে ঠিকমতো খাবারও জোটে না, তার সাথে মেলেনি বাসবাসের ঘর। কবে যে সরকারি সাহায্য মিলবে, বৃদ্ধার পাশাপাশি সেই প্রশ্ন প্রতিবেশীদের। এমন নিষ্ঠুর নির্মম পরিহাসে বৃদ্ধা মর্মাহত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -