"একাদশতম সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল", পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটলো

 

"একাদশতম সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল", পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটলো:-

 সুনন্দা বিশ্বাস :-

"এ ডি মুভিজ ইন্টারন্যাশনাল"-এর পরিচালনায় গত ২০ মার্চ থেকে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল স্বল্পমেয়াদি এই চলচ্চিত্র অনুষ্ঠান।

আজ ২৩ সে মার্চ ২০২৫, প্রদর্শনীর শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'এ ডি মুভিজ ইন্টারন্যাশনাল'-এর নির্দেশক অজয়বরণ দে জানিয়েছেন, "এই বছর প্রদর্শনীর জন্য মোট ৬০ টা ছবি জমা পড়েছিল, যার মধ্যে থেকে ৪৫ টা ছবিকে বেছে নিয়ে প্রদর্শিত হল স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্র উৎসব।

উৎসবের শেষে 'একাদশ সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এর চেয়ারম্যান সমীরণ চক্রবর্তী ও প্রেসিডেন্ট অনির্বাণ সামন্ত এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, "উৎসবে 'তথ্যচিত্র' ও 'স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র' বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর বাইরে বিভিন্ন বিভাগ মিলিয়ে আরো ২২ টা পুরস্কার প্রদান করা হয়েছে।

"একাদশ সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল'-এ চিত্র সমালোচকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বাদল সরকারের কাহিনি, চিত্রনাট্য ও নির্দেশিত এবং 'হরি ওম রিক্রিয়েশন' এবং 'বর্ণালী ভয়েস টেক স্টুডিও' প্রযোজিত ১৬ মিনিটের কাহিনীচিত্র 'জীবন্ত বস্তু'। এই কাহিনীচিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী ও দীপান্বিতা দাস, সোনালী জানা-র অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

 বলাই বাহুল্য, "অভিনয়",-সামাজিক এবং মানবিক অবস্থা সুন্দর ভাবে  প্রকাশ করার দারুন মাধ্যম। যা চিরকালীন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা