শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মমহোৎসব



  শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মমহোৎসব :-

সুনন্দা বিশ্বাস:-

 শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মমহোৎসবে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। 

ভোর ৪:৩০ মিনিটে মঙ্গলারতি র মধ্যে দিয়ে যে অনুষ্ঠানের শুভ সূচনা তা সারাদিন ভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত।

 ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান।বেদ পাঠ, স্তব গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান কবিগান, লোকগীতি এ ছাড়াও আজকের এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুড় মঠ প্রাঙ্গন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে। সমগ্র মঠ জুড়েই ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন। 


সকাল থেকেই চলছে বেচাকেনা। এছাড়াও বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে মা সারদা সদব্রত প্রসাদালয়। সন্ধ্যায় সন্ধ্যারতির পর এই অনুষ্ঠানের পরিসমাপ্তি। 


যাচাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম আজ বেলুড় মঠ চত্বরে। এক কথায় বলায় যেতে পারে বেলুট মঠ শ্রী শ্রী রামকৃষ্ণের পূর্ণ ভুমি আজ সর্বধর্ম সমন্বয়ে মানুষের সমাগম হবে। ধার্মিক চিন্তা মানুষকে পবিত্র করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা