টোটোর দৌরাতো রুখতে কড়া পদক্ষেপ পুলিশের





 টোটোর দৌরাতো রুখতে কড়া পদক্ষেপ পুলিশের:-

সুনন্দা বিশ্বাস:-


আগামীকাল দোল উৎসব ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নদীয়ার নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের। তারি মাঝে চলছে টোটো গাড়ির দৌরাত্ম। এবার নবদ্বীপ থানা পুলিশের শুরু হলো কড়া পদক্ষেপ। শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশের তরফ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ। 




বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পুরামাতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে চলছে পুলিশের করা নজরদারি। পাঁচজনের বেশি টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে, যদি পুলিশের নির্দেশকে কেউ অমান্য করে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে পুলিশ। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে বেশি-বিদেশি ভক্তদের ঢল নেমেছে। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে হাজার হাজার ভক্তরা। সেই কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে, কিন্তু মানুষের ভিড়ের মধ্যেই বাড়তেই থাকে টোটো গাড়ি চালকদের দৌরাত্ম্য। 





সেই জন্য টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশের তরফ থেকে নেওয়া হলো এই পদক্ষেপ। স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপ বাসি থেকে শুরু করে পর্যটকেরা সাথে সাধারণ মানুষও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -