"কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" ইসিএল হেডকোয়ার্টারে এই বিশেষ দিনটি উদযাপন করা হল
"কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" ই সি এল হেডকোয়ার্টারে এই বিশেষ দিনটি উদযাপন করা হল:-
সুনন্দা বিশ্বাস :-
"কোল ইন্ডিয়ার ইস্টার্ন কোল্ড লিমিটেড" বর্তমান বছরে কয়লা উত্তোলনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি পূর্ণ করায় আজ ১৪ ই মে ২০২৫ 'ই সিএল হেডকোয়ার্টারে' এই বিশেষ দিনটি উদযাপন করা হল সাকতোরিয়ায় (আসানসোল)।
উপস্থিত ছিলেন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাননীয় শ্রী সতীস ঝা মহাশয়। এছাড়া উক্ত উচ্চস্তরীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সভাপতি বূম্বা মুখার্জি এবং রাষ্ট্রীয় কয়লা মজদুর কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ধ্রুবজ্যোতি মিশ্র ।
আজকের বৈঠকে শ্রমিক স্বার্থে কয়লা উৎপাদনের লক্ষ মাত্রা বাড়ানোর নিয়ে এবং নানান বিষয়ের উপর চর্চা হয় বিশেষ করে শ্রমিকদের সেফটি, কস্ট কন্ট্রোল এবং বর্তমানে কোলিয়ারিতে উচ্চ শিক্ষিত কর্মরত কর্মচারী যারা আছেন তাদেরকে সঠিক জায়গায় কাজে লাগানোর ব্যাপারেও আলোচনা করা হয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন