সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫ মলয় পীটকে'





"সমাজ উন্নয়ন কাজের স্বীকৃতি ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫ মলয় পীটকে':-

সুনন্দা বিশ্বাস:-


তিনি বিশ্বাস করেন—সংবাদ শুধু তথ্য নয়, হতে পারে পরিবর্তনের হাতিয়ার। সেই বিশ্বাসকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে কাজ করছেন মলয় পীট। আর সেই কাজেরই স্বীকৃতি মিলছে এ বার জাতীয় স্তরে।
সম্প্রতি নতুন দিল্লির প্রসার ভারতী কেন্দ্রে ‘ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত করা হল ‘পজিটিভ বার্তা’র প্রতিষ্ঠাতা ও সিইও মলয় পীটকে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে তাঁর জীবনীগ্রন্থও, যা দীর্ঘদিনের গবেষণার ফসল।

গ্রামীণ উন্নয়ন, মহিলাদের উদ্যোগপনা, ডিজিটাল ক্ষমতায়ন এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের লক্ষ্যে যে কাজ তিনি করে চলেছেন—তাতেই মুগ্ধ দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষেরা। সেই কাজ এবার নজরে এল কেন্দ্রীয় স্তরেও।



এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজক প্রখ্যাত সংস্থা ‘গোল্ডেন স্প্যারো’। পৃষ্ঠপোষকতায় ভারতের সর্ববৃহৎ সরকারি সম্প্রচার সংস্থা ‘প্রসার ভারতী’। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোল্ডেন স্প্যারোর পক্ষে ড : তিলক তানোয়ার, পদ্মশ্রী ড:বি. কে. জৈন, ধ্যান যোগী ওম দাসজী, ডাঃ গুল্লু সূর্য প্রকাশ এবং ড: পুষ্পেন্দু প্রতাপ সিং 
  বলিউড অভিনেত্রী পুনম ধিলোন, যিনি সম্মান প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন।
শুধু ব্যক্তি মলয় পীট নন, তাঁর সংগঠন ‘পজিটিভ বার্তা’ও অনুষ্ঠানে সহযোগী সংস্থা হিসেবে স্বীকৃতি অর্জন করল।

একাধিক সামাজিক প্রকল্পে তাঁর কাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ইতি মধ্যে তিনি ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড’-এ নাম তুলেছিলেন। এ বার ‘ভিশনারি ইন্ডিয়ান্স অ্যাওয়ার্ড ’-এ সম্মানিত হয়ে আরও এক পালক যোগ হল তাঁর কৃতিত্বের মুকুটে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -