আজ কলকাতায় অনুষ্ঠিত হলো রাজ্য কমিটির এক্সিকিউটিভ বডির মিটিং NFITU ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস


 আজ কলকাতায় অনুষ্ঠিত হলো রাজ্য কমিটির এক্সিকিউটিভ বডির মিটিং NFITU ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস:-

সুনন্দা বিশ্বাস:-

আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি ডঃ দীপক জাসওয়াল জি।

পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রী বুম্বা মুখার্জি নেতৃত্বে আজকের সভাটি সংগঠিত হয়। 

উপস্থিত ছিলেন এস কে আব্দুল সেলিম, আদিত্য পোদ্দার, ধ্রুবজ্যোতি মিশ্র, সব্যসাচি চক্রবর্তী, ধীরাজ গিরি, শুভাশিস গুহ, আলতামাশ শামসি, মধুসূদন পাল, সালমান খান সহ পশ্চিমবঙ্গ তথা কলকাতার সদস্যবৃন্দ। 

সর্বভারতীয় সভাপতি ডক্টর দীপক জাসওয়াল জি আহ্বান করেন সারা ভারতের প্রকৃত বঞ্চিত শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক (বেতনের) দাবিতে আমাদের এই লড়াই আন্দোলন চলছে চলবে। 

বিগতদিনে শ্রমিক আন্দোলনের বুনিয়াদ এই বাংলায় রচনা হয়েছিল, আগামী দিনে আমরা এই লড়াই চালিয়ে যাবো। 

আগামী দিনে আমরা আরো জোরদার করব আমাদের এই লড়াই আন্দোলন পশ্চিমবঙ্গে কয়লা খনি থেকে শুরু করে সমস্ত স্তরে শ্রমিক স্বার্থে জনতার স্বার্থে আমাদের সংঘবদ্ধ লড়াই আন্দোলন জারি থাকবে। 

সবার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন NFITU রাজ্য সভাপতি বুম্বা মুখার্জি.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -