পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে


  পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে:-

      সুনন্দা বিশ্বাস :-

 হুগলি জেলার মসাটে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে নির্মিত হতে চলেছে এক অনন্য মন্দির – “মহাবীর স্বামীজি টেম্পেল কাম যোগা সেন্টার”। বুধবার, জগন্নাথ দেবের স্নানযাত্রার পবিত্র তিথিতে, পূজাপাঠ ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির কেবলমাত্র উপাসনার স্থানই নয়, এটি একটি যোগা কেন্দ্র হিসেবেও কাজ করবে, যা স্থানীয় মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সাধারণ সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজজী, সহ অন্যান্য মহারাজ গণ। উপস্থিত ভক্তবৃন্দ এবং স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসাহ ও আবেগ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা