পবিত্র গীতা অক্ষত

পবিত্র গীতা অক্ষত :-

নিজস্ব প্রতিনিধি ভারত :-

ভারতের গুজরাটের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মাহত গোটা দেশ। বিমানে অবস্থানরত ২৪২ জনের মধ‍্যে মারা গিয়েছেন ২৪১ জন। প্রাণে বেঁচেছেন মাত্র ১ জন। ভস্মীভূত গোটা বিমান। এতটাই ঝলসে গেছে দেহ যে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ‍্যে অক্ষত অবস্থায় পাওয়া গেছে আস্ত এক শ্রীমদ্ভগবদ্গীতা। যা দেখে অবাক উদ্ধারকারী দল। এই ঘটনাকে আশ্চর্যজনক বলে ও মনে করছেন অনেকে। একটি ভিডিও,.যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভগবদগীতার একটি কপি বিমানের ধ্বংসাবশেষের মধ‍্য থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

একব‍্যক্তি সেই ভিডিওতে বইটির পাতা উল্টে দেখাচ্ছেন, এবং দেখা যাচ্ছে বইটির কোনো পাতাই নষ্ট হয়নি। 
এই নিয়ে জনমনে ভগবত আলোচনার ঝড় বইছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা