মেদিনীপুর ও হাওড়া কলকাতা খুশি মেদিনীপুর ও ঝাড়গ্রাম বাসীরা -ফোরলেন ব্রিজে যুক্ত হতে চলেছে



 মেদিনীপুর ও হাওড়া কলকাতা খুশি মেদিনীপুর ও ঝাড়গ্রাম বাসীরা -ফোরলেন ব্রিজে যুক্ত হতে চলেছে :-

নিজস্ব সংবাদদাতা

 সাঁতরাগাছি ব্রিজের যানজট কমাতে বিকল্প সেতু তৈরি করতে চলেছে রাজ্য সরকার। জুড়ে যাবে নির্মীয়মাণ এলিভেটেড করিডরের সঙ্গে, বাড়বে যানবাহনের গতি সাঁতরাগাছি রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু সাঁতরাগাছি রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের মাধ্যমে কলকাতা ও ১৬ নম্বর জাতীয় সড়কের মধ্যে যাঁরা চলাচল করেন, তাঁদের প্রায়ই সাঁতরাগাছি ব্রিজের যানজটের কবলে পড়তে হয়। কোনা এক্সপ্রেসওয়ে যতটা চওড়া, তার থেকে অনেক ছোট দক্ষিণ-পূর্ব রেল লাইনের উপর দিয়ে যাওয়া এই সড়কসেতু সাঁতরাগাছি ব্রিজ।

 স্বাভাবিক ভাবেই এই সেতুর উপরে দ্বিমুখী যান চলাচলের ফলে, মাঝেমধ্যেই দীর্ঘ যানজট লেগে যায়। কলকাতা বন্দর থেকে যে কোনও জিনিস বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি, কলকাতা থেকে ডানকুনি বা খড়্গপুরগামী পথে যোগাযোগ করতে হলেও মূলত এই সেতুটি ব্যবহার করেই বেশিরভাগ মানুষ যাতায়াত করেন। তার উপর হাওড়া স্টেশনের চাপ কমাতে সাঁতরাগাছি স্টেশনকে আন্তর্জাতিক মানের টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তুলেছে দক্ষিণ-পূর্ব রেল। আরো ঢেলে সাজাচ্ছে রেল দপ্তর সাঁতরাগাছি স্টেশন কে। সেই সাথে শালিমার স্টেশন কেউ আর অন্যতম করে তোলার চিন্তাভাবনা রয়েছে খড়্গপুর ডিভিশনের। ইতিমধ্যেই সাঁতরাগাছি স্টেশন থেকে বহু দূরপাল্লার ট্রেন ছাড়তেও শুরু করেছে। স্বাভাবিক ভাবেই, সাঁতরাগাছি ব্রিজের গুরুত্ব সব থেকে বেশি। কারণ, এই ব্রিজটি কোনও ভাবে ভেঙে গেলে, কলকাতা শহরের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ঘুর পথে যোগাযোগ করা ছাড়া আর কোন উপায় থাকবে না। সেই দিকটা আগেভাগে চিন্তাভাবনা করেই পশ্চিমবঙ্গ সরকার বানাতে চলেছে এই সেতু। বিকল্প হিসেবে বালির ব্রিজ বা আন্দুল রোড হয়ে জাতীয় সড়ক, কিন্তু তা অনেকটা ঘুরপথ। তাই অন্যান্য রাস্তার তুলনায় কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছি ব্রিজকে কেন্দ্র করেই মূলত সব থেকে বেশি যান চলাচল করে। এই যানজটের সমস্যা মেটাতে এবং যান নিয়ন্ত্রণে দ্রুততা আনতে কোনা এক্সপ্রেসওয়েকে ১১৭ নম্বর জাতীয় সড়কের তকমা দিয়ে, এর সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। যানজট কমাতে এখন কোনা এক্সপ্রেসওয়ের উপরে ছ’লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে জোর কদমে। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুর ট্রোল প্লাজ়া হয়ে, ফুটবল গেট থেকে গরফা খেজুরতলা পর্যন্ত সাত কিলোমিটার লম্বা ছয় লেনের এলিভেটেড করিডর তৈরি হচ্ছে। পুরানো সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে এই করিডর ধরে পৌঁছে যাওয়া যাবে ১৬ নম্বর জাতীয় সড়কে। এলিভেটেড করিডরের একটি লিঙ্ক নামবে সাঁতরাগাছি স্টেশনে ও সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। এখান থেকেই আন্ডারপাস ধরে কলকাতা কিংবা জাতীয় সড়কের দিকে যাওয়া যাবে। এই এলিভেটেড করিডরের মধ্যেই থাকছে সাঁতরাগাছি ব্রিজের অংশ। কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাওয়ারর পথে, বর্তমান সাঁতরাগাছি ব্রিজের ডান দিকে যে ঝিল রয়েছে, সেই ঝিলের উপর দিয়েই যাবে এই করিডর। তাই সেখানে ঝিলের কিছুটা অংশ বুজিয়ে, সেখানে তৈরি হচ্ছে আর একটি ফ্লাইওভার। যেটি এই এলিভেটেড করিডরেরই অংশ। ইতিমধ্যেই ঝিলের অংশে বড় বড় থাম তোলা শুরু হয়েছে। এখন কাজ হচ্ছে দ্রুত গতিতে।

 সাঁতরাগাছি রেল ব্রিজের পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু হাওড়ায় পথের আতঙ্ক টোটোর দৌরাত্ম্য সাঁতরাগাছি ব্রিজের পাশে এই বিকল্প এলিভেটেড করিডরের মধ্যে ব্রিজ তৈরি হলে, বর্তমান কোনা এক্সপ্রেসওয়ের উপরে চাপ যেমন কমবে, সাঁতরাগাছির পুরোনো ব্রিজের জায়গা সংকুলানের সমস্যাও মিটবে৷ এর ফলে যান চলাচল স্বাভাবিক হবে। এই ব্রিজ ও এলিভেটেড করিডর তৈরির কাজ শেষ হলে যান যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ। সেই সাথে রাজ্য সরকারের পরিবহন দপ্তর ও কেন্দ্রীয় সরকারের ভারী সড়ক পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে। কলকাতা ও বারানসী এক্সপ্রেসওয়ে তৈরীর পরিকল্পনা রয়েছে এর জন্য আরেকটি ব্রিজ তৈরি হবে দ্বিতীয় হুগলি সেতুর পরে যা যুক্ত করবে বাগনান ও ডায়মন্ড হারবারকে স্বভাবতই এই ব্রিজের উপর যান চলাচল অনেকটাই কমে আসবে। সেই সাথে সাঁতরাগাছির এই সেতুটি চওড়া হলে কলকাতা আসার জন্য মুখে হাসি ফুটবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরবাসীর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -