১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কাঁকসার রথ তলার রথ যাত্রা



১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে কাঁকসার রথ তলার রথ যাত্রা:-

সুনন্দা বিশ্বাস:-

শুক্রবার রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা।প্রতিবছর এই মেলায় বহু ব্যবসায়ী তাদের ব্যবসার পসরা নিয়ে বসলেও এই মেলার মুখ্য আকর্ষণ হলো মাটির পুতুল।তবে এই মাটির পুতুলের মধ্যে কচি কাচা দের কাছে সবথেকে বেশি আকর্ষণ হলো ঘর নড়া দাদু।


গালে ও মাথায় সাদা চুল নিয়ে বসে মেলার মধ্যে ঘাড় দোলানো এই পুতুল মানুষ কে বেশি আকর্ষণ করে।স্থানীয় মৃত শিল্পীরা তো বটেই বিভিন্ন জায়গা থেকেও এই মেলায় মৃৎশিল্পীরা আসেন মাটির পুতুল নিয়ে।কাঁকসার রথ তলা ও নন্দী পাড়ার মৃৎ শিল্পীরা জানিয়েছেন,আগের থেকে এখন মাটির দাম বেড়েছে। তর সাথে রং ও অন্যান্য সরঞ্জাম।তাই দামও আগের থেকে অনেক বেড়েছে মাটির পুতুলের।





এখনো মাটির পুতুল কেনার মানুষ আছেন যারা মাটির জিনিস ভালোবাসেন।তাই প্রতি বছর মাটির পুতুল তাদের বানাতে হয়।স্থানীয়রা মেলার ঐতিহ্য ধরে রাখতে আজও মাটির পুতুল বানিয়ে চলে।তবে যেভাবে নিম্নচাপ শুরু হয়ে তাতে চিন্তায় পড়েছেন স্থানীয় মৃৎশিল্পীরা।তারা জানিয়েছেন,যদি বৃস্টি না হয় তবে সোজা রথে ও উল্টো রথে তাদের কেনাকাটা বেশ ভালোই হবে বলে তাদের আশা।

নিয়ম মেনেই এখানে রথযাত্রা হয়।সোজা রথে ও উল্টো রথের দিনে বিকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা।থেকে কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা