TCS এর নতুন ক্যাম্পাস নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে

 

  TCS এর নতুন ক্যাম্পাস নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে-

সুনন্দা বিশ্বাস -

পৃথিবীর অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসের (TCS) তাদের নতুন ক্যাম্পাস তৈরি করতে চলেছে নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালী হাবে।

আজ রাজ্য সরকারের তরফে পুরো পরিকল্পনা অনুমোদন দেওয়া হলো, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

২০ একরের জমির ওপর তৈরি হবে এই ক্যাম্পাস।

মোট কর্মসংস্থান - ২৫০০০+

প্রথম পর্যায়ে ৯ লক্ষ স্কোয়ার ফিটের বিশ্বমানের অফিস স্পেস তৈরি হবে যেখানে কর্মসংস্থান হবে ৫০০০+

দ্বিতীয় পর্যায়ে বাকি ক্যাম্পাসের ১৫ লক্ষ স্কোয়ার ফিটের অফিস স্পেস তৈরি হবে এবং আরো ২০০০০+ কর্মসংস্থান হবে।

TCS ছাড়াও বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তৈরি হচ্ছে Reliance Jio, LTIMindtree, Adani Group সহ অন্তত ৫০+ সংস্থার নিজস্ব ক্যাম্পাস।


দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি হাব হিসেব আত্মপ্রকাশ করছে কলকাতা ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -